CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Bajaj “Pulsar Stunt Mania” শুরু হচ্ছে বাংলাদেশে। রেজিস্ট্রেশন শুরু

Bajaj “Pulsar Stunt Mania” শুরু হচ্ছে বাংলাদেশে। রেজিস্ট্রেশন শুরু
0 Add us on
Ashik Mahmud Bangla
0 Followers
Published: June 26, 2019
Add on
No audio available

উত্তরা মোটর্স লিমিটেড এবং বাজাজ মোটরসাইকেল শুরু করতে যাচ্ছে বাংলাদেশের প্রথম মোটরসাইকেল বিষয়ক টিভি রিয়েলিটি শো “Pulsar Stunt Mania”। পালসার স্ট্যান্ট ম্যানিয়া শুরু হয় ইন্ডিয়াতে এবং এই শো ইন্ডিয়ান মোটরসাইকেল কমিউনিটি এবং স্ট্যান্ট প্রেমীদের মধ্যে অনেক সারা ফেলেছে। 

আমরা জানি যে বাংলাদেশী তরুণেরা মোটরসাইকেল চালাতে এবং স্ট্যান্ট করতে ভালোবাসে, সেই সব তরুণদের জন্যই এই রিয়েলিটি শো। বাজাজ পালসার স্ট্যান্ট ম্যানিয়ার জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে, আপনারা অনলাইনে এই রেজিস্ট্রেশন করতে পারবেন। 

bajaj pulsar stunt mania 2019

Bajaj Pulsar Stunt Mania - কিভাবে রেজিস্ট্রেশন করবেন?

১। প্রথমে www.pulsarstuntmania.com অথবা  www.facebook.com/pulsarbangladesh ওয়েবসাইটে গিয়ে ইভেন্টের অ্যাপ্লিকেশান ফর্মটি সঠিক ভাবে পূরন করবেন। ২। এরপর আপনাকে একটি ছোট ভিডিও বানাতে হবে যেখানে আপনি নিজের সম্পর্কে কিছু বলবেন এবং দুটি ছোট প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন দুটি হচ্ছেঃ

  1. কেন আপনি বাইক স্ট্যান্ট ভালোবাসেন?
  2. কেন আপনাকে Pulsar Stunt Mania শো এর জন্য সিলেক্ট করা হবে?

৩। এরপর এই ভিডিও ফেসবুক মেসেজের মাধ্যমে www.facebook.com/pulsarbangladesh পেইজে অথবা ভাইবারের মাধ্যমে ০১৭০১২০৬১৭৮ নাম্বার এ পাঠিয়ে দিন (পাঠানোর পূর্বে নাম্বারটি আপনার মোবাইলে সেভ করে নিন)।

Bajaj Pulsar Stunt Fest Sylhet

তাই আপনি যদি স্ট্যান্ট লাভার হয়ে থাকেন এবং জানতে চান যে কি ভাবে মোটরসাইকেল স্ট্যান্ট করা হয় এবং একজন টেলিভিশন আইকন হতে চান, তাহলে এটি আপনার জন্য সুযোগ বাংলাদেশের প্রথম পালসার স্ট্যান্ট ম্যানিয়ার বিজয়ী হওয়ার। 

পালসার স্ট্যান্ট মানিয়া সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে।

ইভেন্ট পালসার স্টান্ট ম্যানিয়া বাজাজ

Discussion 8 Comments