CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Bajaj Pulsar 150 Twin Disc । দাম কমিয়েছে উত্তরা মোটরস লিমিটেড

Bajaj Pulsar 150 Twin Disc । দাম কমিয়েছে উত্তরা মোটরস লিমিটেড
0 Add us on
Ashik Mahmud Bangla
0 Followers
Published: October 12, 2019
Add on
No audio available

দাম কমলো Bajaj Pulsar 150 Twin Disc মোটরসাইকেলের । উত্তরা মোটরস লিমিটেড সম্প্রতি বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক মোটরসাইকেলের দাম কমিয়ে এনেছে । বাজাজ পালসার ১৫০ বাইকটি বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া মোটরসাইকেলের মধ্যে অন্যতম । এর সাথে টুইন ডিস্ক ও আরও নতুন ফিচার যুক্ত হওয়াতে বাইকটি বাংলাদেশের পালসার লাভারদের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছে ।

bajaj-pulsar-150-twin-disc

বাজাজ পালসার ১৫০ টুইন ডিস্ক এর দাম ছিল ১৮৬,৯০০ টাকা, দাম কমানো হয়েছে ৪,০০০ টাকা । তাই দাম কমার পর বর্তমানে বাইকটির দাম হচ্ছে ১৮২,৯০০ টাকা । নতুন এই দামটি ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০১৯ পর্যন্ত চলবে । বাজাজ নতুন এই পালসার ১৫০ টুইন ডিস্ক বাইকটি লঞ্চ করার সময় অনেক নতুন ফিচার যুক্ত করেছে এবং গ্রাফিক্স ডিজাইনেও অনেক পরিবর্তন করা হয়েছে ।

Bajaj Pulsar150 Twin Disc In Bangladesh – Bajaj Pulsar UG5


Bajaj Pulsar 150 Twin Disc - ফিচার্স

bajaj-pulsar-150-twin-disc-specification

সিঙ্গেল ডিস্ক ব্রেক ভার্সনের ইঞ্জিন ও নতুন টুইন ডিস্ক ব্রেক ভার্সনের ইঞ্জিনের তেমন কোন পার্থক্য নেই । এই সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ২ ভাল্বস, DTSi ইঞ্জিন থেকে ১৩.৮ বিএইচপি ও ১৩.৪ এনএম টর্ক ক্ষমতা উৎপন্ন হয় । ইঞ্জিনের সাথে একটি ৫ স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে । তবে মানুষের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে কেন বাজাজ পালসার ১৫০ বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ১৫০সিসি মোটরসাইকেল । আমরা তার কিছু কারন খুজে পেয়েছি ।

উত্তরা মোটরস লিমিটেড আশা করছে যে, দাম কমার কারনে বাংলাদেশের অনেক বাইকার পালসারের প্রতি আকৃষ্ট হবে এবং পালসার লাভার হয়ে উঠবে । ধন্যবাদ ।

মোটরসাইকেল কোম্পানি অফার বাজাজ ১৫০সিসি স্ট্যান্ডার্ড বাইক

Discussion 8 Comments