CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Bajaj Discover 125 বাইক নিয়ে ২৫০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - শামস

Bajaj Discover 125 বাইক নিয়ে ২৫০০০ কিলোমিটার মালিকানা রিভিউ - শামস
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: September 30, 2024
Add on
No audio available

আমি মো: শাহরিয়ার শামস। আমি আজ আপনাদের আমার Bajaj Discover 125 বাইকটির সাথে আমার প্রায় ৫ বছরের রাইডিং অভিজ্ঞতা শেয়ার করবো । 

আমার বাইকটি কেনার প্রথম অনুপ্রেরণা এক বড় ভাইয়ের থেকে। বাইকটি আমার খুব ভালো লাগে এবং বাইকটি আমার যথেষ্ট পছন্দ হয়। সিদ্ধান্ত নেই যে এই বাইকটি আমার জন্য পারফেক্ট। ইউটিউবে অনেক বাইক রিভিউয়ারের ভিডিও দেখেছি এই বাইকটির সম্পর্কে, তারা কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক উল্লেখ করলো।

এরপর, আমি বাইকটি কিনে ফেলি ১ লাখ ৫৮ হাজার টাকায়, যা এখনকার বাজার মূল্যের চেয়ে কিছুটা বেশি । যদিও আমাকে যথেষ্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছিল সেই সময়। তারপর পেয়ে গেলাম আমার স্বপ্নের বাইকটি এবং শুরু হলো আমার বাইকটির সাথে পথচলা। আমি ৫/৬ বার গ্রুপ ট্যুর দিয়েছি বাইকটি নিয়ে এবং ১২৫ সিসি বাইক হিসেবে খুব ভালো পার্ফরমেন্স পেয়েছি। 

Also Read: Best 100cc Commuter Bikes In Bangladesh - Bikebd

Bajaj Discover 125 বাইকটির কিছু ভালো দিক -

Bajaj Discover 125 বাইকের কিছু খারাপ দিক -

কোনো কিছুই পারফেক্ট নাহ সব কিছুরই ভালোদিক খারাপ দিক আছে । আমার জীবনের প্রথম বাইকটি আমার অনেক কষ্টের টাকায় কেনা। যখন মন খারাপ থাকে তখন বাইকটি নিয়ে ঘুরি, বন্ধুদের পিলিওন নিয়ে ঘুরি । এই বাইকটিতে আমি ১২০ কিলোমিটার / ঘণ্টা স্পিড তুলতে পেরেছিলাম ।

Also Read: Bajaj Platina 110 H Gear price in BD

বাইকটি আমি কিনেছি শখের বসত। দৈনিক কাজে কোথাও যাওয়ার হলে এই বাইকটিতে করেই যাই। বাইকটি কেনার বছরে আমি প্রায় ২৪,৯০০ কিলোমিটার চালিয়েছি । বাইকটি দিয়ে আমি কিছুদিন আগে আমাদের উলিপুর উপজেলা থেকে দিনাজপুর গিয়েছিলাম। 

যাওয়া আসায় প্রায় ৩০০+ কিলোমিটার পথ রাইড করেছিলাম বাইকের মাইলেজ এভারেজ ৪৫+ এর মত পেয়েছি যেটা ১৬০ সিসি অন্যান্য বাইকের তুলনায় অনেক সন্তুষ্ট জনক । যাইহোক বাইকটি নিয়ে আমি অনেক সন্তুষ্ট । বাইকটি নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর ও দিয়েছিলাম খুব সহজেই তেমন কোনো সমস্যা হয় নাই ।

বাইকের প্রতি ভালোবাসা ছোট বেলা থেকেই ছিল । আরো বেড়ে গেছে এই বাইকটি নেওয়ার পর । বাইকটি নিয়ে অনেক ভাইয়ের সাথে পরিচয় হয়েছে আসলে বাইকিং কমিউনিটি গুলোর সাথে পরিচয় না হলে রক্তের সম্পর্ক ছাড়াও যে মানুষ এত সহজে আপন হয় জানা ছিল না । আর বাইকিং গ্রুপ গুলোতে আমার প্রিয় গ্রুপ হচ্ছে "বাইকবিডি"।

আমি বাইকবিডি তে ২০২৩ সাল থেকেই আছি এবং পোস্ট লাইক কমেন্ট করে গ্রুপ এর সাথেই ছিলাম সব সময় এবং আছি । লেখার মাঝে ভুল ত্রুটি বানান ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন । আরো অনেক কিছু বলার ছিল সেগুলা আজ আর নয় , সামনে আরো রিভিউ দিবো ইনশা'আল্লাহ । সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ। 


লিখেছেনঃ  মো: শাহরিয়ার শামস

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

মোটরসাইকেল মালিকানা রিভিউ স্ট্যান্ডার্ড বাইক বাজাজ ১২৫সিসি

Discussion 8 Comments