CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

২,২৩৬ কিলোমিটারের ক্রস-রিজিয়ন রাইডে Royal Enfield Hunter 350 – সৌরভ

২,২৩৬ কিলোমিটারের ক্রস-রিজিয়ন রাইডে Royal Enfield Hunter 350 – সৌরভ
0 Add us on
Arif Raihan Opu
1 Followers
Published: June 27, 2026
Add on
No audio available

বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মোটরসাইকেল ভ্রমণ সবসময়ই একজন রাইডারের জন্য বিশেষ অভিজ্ঞতা। আর সেই যাত্রা যদি হয় খুলনা থেকে তেঁতুলিয়া, তারপর টেকনাফ হয়ে আবার ফিরে আসা—তাহলে সেটি নিঃসন্দেহে জীবনের অন্যতম স্মরণীয় অ্যাডভেঞ্চার। সম্প্রতি সৌরভ নামের Royal Enfield Hunter 350 রাইডার মাত্র ১৬ ঘণ্টায় তেতুলিয়া টু টেকনাফ ক্রস কান্ট্রি রাইড শেষ করেছেন। তার প্রিয় মোটরসাইকেল যাকে তিনি ভালবাসে নাম দিয়েছেন “Mjölnir”। এই রাইডে তিনি সম্পন্ন করেছেন প্রায় ২,২৩৬ কিলোমিটারের এক দীর্ঘ পথ রাইড করেছেন। আর আজকে আমরা তার এই পুরো যাত্রাটিকে আপনাদের সামনে তুলে ধরব।

Royal Enfield Hunter 350 টেকনাফ টু তেতুলিয়া

Royal Enfield Hunter 350 টেকনাফ টু তেতুলিয়া

প্রথমে তিনি খুলনা থেকে যাত্রা শুরু করে দেশের সর্বউত্তরের জনপদ তেঁতুলিয়া স্পর্শ করেন। এরপর তিনি পৌঁছে যান দেশের দক্ষিণ প্রান্ত টেকনাফে। এরপর আবার ফিরে আসেন নিজের শহর খুলনায়। পুরো যাত্রাপথে বাংলাদেশের প্রকৃতির বৈচিত্র্য তাকে মুগ্ধ করেছে বারবার।

বিশেষ করে উত্তরবঙ্গের অপরূপ সবুজ সৌন্দর্য তাকে নতুন করে বিস্মিত করেছে। তার ভাষায়, উত্তরবঙ্গ এতটা সবুজ এবং মনোমুগ্ধকর হতে পারে, তা তিনি আগে কল্পনাও করেননি।

এই ট্যুরের সবচেয়ে বড় অর্জন ছিল মাত্র ১৬ ঘণ্টায় তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত টানা রাইড সম্পন্ন করা। দীর্ঘ এই যাত্রায় তাকে মোকাবিলা করতে হয়েছে প্রতিকূল আবহাওয়ার।

আরও পড়ুনঃ বাংলাদেশের সকল মোটরসাইকেলের দাম দেখতে এখানে ক্লিক করুন

কুমিল্লা থেকে টেকনাফ পর্যন্ত প্রায় পুরো পথজুড়েই ছিল ভারী বৃষ্টি। রাস্তার ভিজিবিলিটি নেমে এসেছিল প্রায় ৩০ শতাংশে। এমন পরিস্থিতিতে শত শত কিলোমিটার রাইড করা যে কোনো রাইডারের জন্যই কঠিন পরীক্ষা। তবে Hunter 350 এবং সৌরভের আত্মবিশ্বাস সেই চ্যালেঞ্জ সফলভাবেই উতরে গেছে।

টেকনাফ থেকে ফেরার দিন সকালেও ছিল প্রবল বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টিভেজা সকালেই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে তিনি উপভোগ করেন জীবনের অন্যতম সুন্দর রাইডিং মুহূর্ত।

তেতুলিয়া জিরো পয়েন্ট

উত্তাল সমুদ্রের গর্জন, সারি সারি ঝাউবন, পাহাড়ের সবুজ ঢাল এবং মসৃণ পিচঢালা রাস্তা—সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ সৃষ্টি হয়েছিল। একজন মোটরসাইকেল ভ্রমণপ্রেমীর জন্য এমন অভিজ্ঞতা নিঃসন্দেহে বিশেষ কিছু।

দীর্ঘ ২,২৩৬ কিলোমিটারের এই যাত্রায় Royal Enfield Hunter 350 - এর পারফরম্যান্স নিয়ে তিনি ইতিবাচক মন্তব্য করেন।

তার মতে, পুরো ট্রিপে এক সেকেন্ডের জন্যও বাইকটির পারফরম্যান্স ড্রপ করেনি। দীর্ঘ হাইওয়ে রাইড, টানা বৃষ্টি, ভিন্ন ভিন্ন রাস্তার অবস্থা—সব পরিস্থিতিতেই Hunter 350 আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করেছে।

সৌরভের ভাষায়,“Hunter 350 is a pure beast machine!”

ইঞ্জিনের স্মুথনেস, হাইওয়েতে স্থিতিশীলতা এবং দীর্ঘ সময় ধরে ক্লান্তিহীন পারফরম্যান্স তাকে মুগ্ধ করেছে।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল রয়েল এনফিল্ড মোটরসাইকেলের দাম

যদিও পুরো রাইডে বাইকটির পারফরম্যান্স নিয়ে তার কোনো অভিযোগ নেই, তবে একটি বিষয় তাকে হতাশ করেছে। সেটি হলো Hunter 350-এর স্টক রিয়ার ভিউ মিরর।

সৌরভের মতে, স্টক রিয়ার ভিউ মিরর গুলোর ভিজিবিলিটি খুব একটা কার্যকর নয়। তার ভাষায়, “এটা থাকা আর না থাকার মধ্যে খুব বেশি পার্থক্য নেই।” দীর্ঘ ট্যুরিং কিংবা হাইওয়ে রাইডের জন্য উন্নত মানের আফটারমার্কেট মিরর ব্যবহার করলে অভিজ্ঞতা আরও ভালো হতে পারে বলে তিনি মনে করেন।

২,২৩৬ কিলোমিটারের এই কঠিন ক্রস-রিজিয়ন রাইডে Royal Enfield Hunter 350 বাইকটি একটি নির্ভরযোগ্য ট্যুরিং মেশিন হিসেবে প্রমাণ করেছে। প্রতিকূল আবহাওয়া, দীর্ঘ দূরত্ব এবং বৈচিত্র্যময় রাস্তার পরিস্থিতিতেও বাইকটি ধারাবাহিকভাবে পারফর্ম করেছে।

টেকনাফ জিরো পয়েন্ট বাংলাদেশ

যারা মাঝারি সিসির একটি মোটরসাইকেলে দীর্ঘ ট্যুরিং, আরামদায়ক ক্রুজিং এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স খুঁজছেন, তাদের জন্য Hunter 350 নিঃসন্দেহে একটি শক্তিশালী বিকল্প হতে পারে।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল রয়েল এনফিল্ড শোরুম দেখতে এখানে ক্লিক করুন

সৌরভের এই অভিজ্ঞতা প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা, নিরাপদ রাইডিং এবং একটি নির্ভরযোগ্য মোটরসাইকেল থাকলে বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাত্রাও হয়ে উঠতে পারে জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায়।


লেখায়ঃ সৌরভ

রয়েল এনফিল্ড মোটরসাইকেল মালিকানা রিভিউ মোটরসাইকেল ভ্রমণ কাহিনী

Discussion 8 Comments