CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

হোন্ডা সিবিআর১৫০আর ২০১৬ রেপসল এডিশন এখন বাংলাদেশে

হোন্ডা সিবিআর১৫০আর ২০১৬ রেপসল এডিশন এখন বাংলাদেশে
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: July 08, 2016
Add on
No audio available

বাংলাদেশে চলে এসেছে হোন্ডা সিবিআর ১৫০আর ২০১৬ রেপসল এডিশন। ইআরএস গ্লোবাল গত ২৯ জুন ইন্দোনেশিয়ান এই ভার্সনটি বাজারে ছেড়েছে। প্রসঙ্গত বলে রাখি, এই ইআরএস গ্লোবালই কিন্তু এর আগে আমাদেরকে ইয়ামাহা এম স্ল্যাজ এনে দিয়েছে, যেটা এ মুহূর্তে দেশের অন্যতম সেরা একটি বাইক।

Also Read: Honda CBR 600 F 1996 Price in BD

তারা অল্প কয়েকটি হোন্ডা সিবিআর১৫০আর ২০১৬ রেপসল এডিশন বাজারে ছেড়েছে। পাশাপাশি এক কালারের সিবিআর ও তারা নিয়ে এসেছে, যদিও এ মুহূর্তে তাদের কাছে শুধু সাদা কালারটিই পাওয়া যাবে।

বাংলাদেশে রেপসল এডিশনের ভিডিও দেখতে ক্লিক করুন

আদতে সিবিআর এর সাধারণ ভার্সন আর রেপসল এডিশনের মাঝে তেমন কোনো বিশেষ পার্থক্য নেই। রেপসলের কালার আর রিম’টাই শুধু আলাদা, যেমনটা মটোজিপি’র ক্ষেত্রে হয়ে থাকে আর কি। আপনি বাইকটির চেয়ে বরং এর মর্যাদার জন্যই এটা কিনবেন!

Also Read: Honda CBR 600 F4 2000 Price in BD

রেপসলের ইঞ্জিনটাও ওই একই, ১৫০ সিসি ওয়াটার কুলড, ৬ গিয়ারের। এর সর্বোচ্চ ক্ষমতা ১৬.৯ বিএইচপি ও টর্ক ১৩.৭ নিউটন মিটার। তবে এর ইন্সট্রুমেন্ট প্যানেলটা নতুন ও উন্নতমানের।

এই বাইকের ফিচারগুলো হলো

হোন্ডা সিবিআর১৫০আর ২০১৬ এর স্পেসিফিকেশন

টাইপনতুন হোন্ডা সিবিআর১৫০আর
আয়তন
দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা১,৯৮৩ x ৬৯৪ x ১,০৩৮ মিমি
হুইল অ্যাক্সিসের দূরত্ব১,৩১১ মিমি
ভূমি থেকে সর্বনিম্ন উচ্চতা১৬৬ মিমি
শুকনো ওজন১৩৫ কেজি
জ্বালানি ধারণ ক্ষমতা১২ লিটার
ফ্রেম
ফ্রেমডায়মন্ড (ট্রাস) ফ্রেম
সামনের সাসপেনশনটেলিস্কোপিক
পিছনের সাসপেনশনসিঙ্গেল সুইং আর্ম সাসপেনশন সিস্টেম (প্রো-লিঙ্ক)
সামনের টায়ার সাইজ১০০/৮০-১৭ ৫২পি (টিউবলেস)
পিছনের টায়ার সাইজ১৩০/৭০-১৭ ৬২পি (টিউবলেস)
সামনের ব্রেকহাইড্রলিক ডিস্ক
পিছনের ব্রেকহাইড্রলিক ডিস্ক
মেশিন
ইঞ্জিন৪-স্ট্রোক ডিওএইচসি ৪-ভাল্ব
ক্লাস১৫০ সিসি
ডিসপ্লেসমেন্ট১৪৯.১৬ সিসি
বোর x স্ট্রোক৫৭.৩ x ৫৭.৭ মিমি
কম্প্রেশন রেশিও১১.৩:১
সর্বোচ্চ ক্ষমতা১২.৬ কিলোওয়াট (১৭.১ পিএস/৯০০০ আরপিএম)
সর্বোচ্চ টর্ক১৩.৭ নিউটন মিটার/ ৭০০০ আরপিএম
ইঞ্জিন অয়েল ধারণ ক্ষমতা ১.১
ক্লাচ টাইপওয়েট
ট্রান্সমিশনম্যানুয়াল, ৬ স্পিড
গিয়ার শিফট প্যাটার্ন১-নিউট্রাল-২-৩-৪-৫-৬
স্টার্টইলেকট্রিক


ব্যাটারি টাইপএমএফ ওয়েট ১২ ভোল্ট ৫ অ্যাম্পিয়ার আওয়ার
প্লাগএনজিকে এমআর৯সি-৯এন অথবা এনডি ইউ২৭ইপিআর-এন৯
ইগনিশনসম্পূর্ণ ট্রানজিস্টরাইজড

হোন্ডা সিবিআর১৫০আর (২০১৬) ইন্দোনেশিয়ান ভার্সন সম্পর্কে আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন :

ইআরএস গ্লোবাল

বাসা#৩০০ বি, রোড# ১৪এ, ব্লক#এ

বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা।

হটলাইন ০১৯৩০ ৭৭৭ ১১১, ০১৭৮৯ ৮৮ ১১ ২২

খবর হোন্ডা Honda bike price in BD Honda CBR 150R price in BD

Discussion 8 Comments