CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

হোন্ডা মোটর সাইকেল কিনতে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক

হোন্ডা মোটর সাইকেল কিনতে ঋণ দেবে ব্র্যাক ব্যাংক
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: October 31, 2015
Add on
No audio available

সম্প্রতি ‘মোটর সাইকেল ঋণ’ অর্থায়নের জন্য ব্র্যাক ব্যাংক প্রধান কার্যালয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং উইংস বিডি লিমিটেড একটি সমঝোতা (এমওইউ) চুক্তি স্বাক্ষর করেছে। এ সমঝোতা চুক্তির মাধ্যমে এখন হতে উইংস বিডি লিমিটেড এর গ্রাহকরা ‘হোন্ডা’ (মোটর সাইকেল ও স্কুটার) ক্রয়ের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক কর্তৃক ‘মোটর সাইকেল ঋণ’ এর বিশেষ ঋণ সুবিধা পাবেন অন্যদিকে উইংস বিডি লিমিটেড, ‘হোন্ডা ব্র্যান্ডেড মোটরসাইকেল ও স্কুটার ক্রয়ের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক এর গ্রাহক এবং কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা প্রদান করবে। 

Also Read: ঈদ উল আযহা উপলক্ষ্যে হোন্ডা দিচ্ছে ক্যাশব্যাক অফার

ব্র্যাক ব্যাংক লিমিটেড- এর হেড অফ রিটেইল ব্যাংকিং জনাব ফিরোজ আহমেদ খান এবং জনাব মোস্তাফিজুর রশিদ ভূঁইয়া, ব্যবস্থাপনা পরিচালক , উইংস বিডি লিমিটেড তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন। উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দও এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

খবর হোন্ডা

Discussion 8 Comments