CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

স্কুটার ব্র‍্যান্ড Zeeho নতুন মডেল লঞ্চ করলো - ১০ম ঢাকা বাইক শো ২০২৬

স্কুটার ব্র‍্যান্ড Zeeho নতুন মডেল লঞ্চ করলো - ১০ম ঢাকা বাইক শো ২০২৬
0 Add us on
Badhan Roy
1 Followers
Published: April 25, 2026
Add on
No audio available

১০ম ঢাকা বাইক শো ২০২৬ এ শুক্রবারের আয়োজন ছিল বেশ জমজমাট। ছুটির দিনে বাংলাদেশের এখন পর্যন্ত সবচেয়ে প্রিমিয়াম স্কুটার ব্র‍্যান্ড Zeeho এর নতুন একটি মডেল লঞ্চ করা হয়।

  Zeeho ব্র‍্যান্ডের স্কুটারগুলো শুধুমাত্র প্রিমিয়ামই না, বরং ফিউচারস্টিক আর প্র‍্যাক্টিকাল। Zeeho এর নতুন স্কুটার AE7pro এর লুক দেখে মনে হয় ভবিষ্যতের কোন মেশিন৷ এই স্কুটারটির আরেকটি সুবিধা হচ্ছে ব্যাটারি গুলো ডিটেচেবল, অর্থাৎ আমাদের ফোন বা রিমোট এর ব্যাটারির মতই খুলে রিপ্লেস করা সম্ভব৷

Zeeho এর স্কুটারগুলোর রেঞ্জ ও গতানুগতিক ইভিগুলোর থেকে অনেক বেশি এবং চার্জিং টাইম অনেক কম। ৩৫০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন এই মোটরটি বেশ পাওয়ারফুল। এতে ব্যাবহার করা হয়েছে 72v 45ah লিথিয়াম আয়ন ব্যাটারি। ফুল চার্জে এই স্কুটারটি ১৯০ কি.মি+ মাইলেজ দিতে সক্ষম। আর AE7pro মডেল টি 0-80% চার্জ হতে সময় নেয় মাত্র দেড় ঘন্টা। আর টপ স্পিড ৯৫ কি.মি+।

এছাড়াও এতে আধুনিক প্রায় সকল ফিচার দেওয়া হয়েছে। টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল, ডুয়াল চ্যানেল এবিএস, ট্র‍্যাকশন কন্ট্রোল, এনএফসি, অটো লক, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, কলুশন এলার্ট, মিউজিক প্লেয়ার, অ্যাপ কানেক্টিভিটি, কল রিসিভার সহ আরো অনেক ইউনিক ফিচার দেখে একে বিলাসবহুল গাড়ির সাথে তুলনা করা যেতেই পারে ফিচারের দিক থেকে৷ 

এই চমৎকার স্কুটারের প্রাইস নির্ধারণ করা হয়েছে সিঙ্গেল ব্যাটারি ভেরিয়েন্টের জন্য ৩ লক্ষ ১৮ হাজার ৫০০ টাকা এবং ডুয়াল ব্যাটারি ভেরিয়েন্টের জন্য ৩ লক্ষ ৬৮ হাজার ৫০০ টাকা। সারাদেশের সকল CFMOTO অফিশিয়াল শোরুম থেকে স্কুটারটি ক্রয় করা যাবে। 

 

বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন।

খবর ইভেন্ট

Discussion 8 Comments