CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

শীতের রাতে বাইক রাইড করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন

শীতের রাতে বাইক রাইড করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
0 Add us on
Arif Raihan Opu
1 Followers
Published: November 07, 2020
Add on
No audio available

শীতের রাতে বাইক বাইক রাইড করতে অনেকেই পছন্দ করেন। চলছে নভেম্বর মাস, বাংলাদেশের অনেক জায়গায় এখন ভালো শীত। এই সময়টাতে সন্ধার পর অনেক বাইকাররা শর্ট রাইড অথবা লং রাইড করতে পছন্দ করেন। কিন্তু এই সময়টা যেমন উপভোগযোগ্য ঠিক তেমনি এই সময়টাতে রাইড করতে গেলে অনেক কিছু খেয়াল রাখতে হয়।Winter night bike ride

শীতের রাতে বাইক রাইড করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেনঃ

শীতের রাতে বাইক রাইডে যাওয়ার আগে এবং রাইড করার সময় আপনি যদি একটু সচেতন থাকেন আপনার রাইডটা অনেক সুন্দর হতে পারে। যে যে বিষয়গুলো আপনার খেয়াল রাখা উচিৎ,

১- শীতের কাপড় ব্যবহার করুনঃ

ঢাকা শহরের মধ্যে শীত তেমন একটা বোঝা যায় না। কিন্তু আপনি যদি এখন ঢাকার আশেপাশে যান রাতে তাহলে আপনার ভালো শীতের সম্মুখীন হতে হবে। তাই কোন স্থানে শীতের রাতে রাইডে বের হলে আগে ওই স্থানের শীতের অবস্থা সম্পর্কে জেনে নিন। যদি জেনে নেয়া সম্ভব না হয় তাহলে ব্যাগের মধ্যে শীতের কাপড় রাখুন। 

এই সময়টাতে অধিকাংশ মানুষ অসুস্থ হয়ে যায়, তাই নিজে সুস্থ থাকতে এবং পরিবারের মানুষকে সুস্থ রাখতে এই সময়টাতে একটু সাবধান থাকুন। রাইডের সময় ঠাণ্ডা বাতাস যেনো সরাসরি বুকে না লাগে সেদিকে লক্ষ্য রাখুন।

২- ভালোমানের ফুল ফেস হেলমেট ব্যবহার করুনঃ

শীত হউক অথবা গরম সব সময় ভালোমানের ফুল ফেস হেলমেট ব্যবহার করা উচিৎ। কিন্তু শীতের এই সময়টাতে ভালোমানের একটা ফুল ফেস হেলমেট ব্যবহার করলে এটি যেমন আপনার নিরাপত্তা নিশ্চিত করবে ঠিক তেমনি আপনাকে শীতের হাত থেকেও অনেকটা রক্ষা করবে। ভালো মানের ফুল ফেস হেলমেট ব্যবহার করলে আপনার মাথা, চোখ , নাক এই জায়গাগুলোতে ঠাণ্ডা বাতাস প্রবেশ কম করে, ফলে আপনার শীতের শুরুর সর্দিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কম থাকে।

আরও পড়ুন >> একজন মোটরসাইকেল চালকের শীতকালে কি ধরনের কাপড় পরা উচিত ?


৩- রিফ্লেক্টিভ উইন্ড প্রটেক্টর ব্যবহার করুনঃ

শীতের রাতে অনেক কুয়াশা থাকে, এর ফলে ভালোভাবে কোন কিছু দেখতে পাওয়া যায় না। রাস্তায় চলাচলকারী অন্য যানবাহন যাতে আপনাকে খুব সহজে দেখতে পারে সেজন্য রিফ্লেক্টিভ উইন্ড প্রটেক্টর ব্যবহার করুন। এটি আপনাকে শীতের ঠাণ্ডা বাতাস, ধূলাবালির হাত থেকে রক্ষা করবে।

৪- ভালো মানের লাইট ব্যবহার করুনঃ

আমরা যেসব বাইক ব্যবহার করি অধিকাংশ বাইকের স্টক হেডলাইট খুব বেশি ভালো হয় না। সিটি রাইড করা গেলেও এইসব লাইট দিয়ে হাইওয়েতে রাইড করা বেশ কষ্টকর। তাই ভালোমানের হেডলাইট ব্যবহার করার চেষ্টা করুন। আপনার বাইকের হেডলাইটের আলো যদি ভালো থাকে আপনি রাতে রাইড করে অনেক বেশি মজা পাবেন।

Good quality lights

৫- এন্টি ফগ ভাইসর ব্যবহার করুনঃ

শীতের রাতে হেলমেট ঘোলা হয়ে যাওয়া খুব বেশি বিরক্তিকর, এর স্থায়ী কোন সমাধান নেই। কিন্তু আপনি যদি এন্টি ফগ ভাইসর ব্যবহার করেন তাহলে এই সমস্যা থেকে কিছুটা রক্ষা পেতে পারেন। কারন এন্টি ফগ ভাইসর আপনার হেলমেটের ভাইসরের মধ্যে বাষ্প জমতে দেয় না। এন্টিফগ ভাইসর ব্যবহার করার ফলে আপনি শীতের রাতে বাইক রাইড করে বেশ ভালো মজা পাবেন।

আরও পড়ুন >> গ্রুপ রাইডিং এর সময় কিভাবে নিরাপদে মোটরসাইকেল চালাবেন ?

৬- হ্যান্ড গ্লাভস ব্যবহার করুনঃ

বাইক রাইডের সময় হ্যান্ড গ্লাভস ব্যবহার করার ব্যাপারে আমরা অনেকেই উদাসীন। কিন্তু শীতের রাতে এই ব্যাপারে একটু সতর্ক থাকুন। কারন আপনার হাত যদি অতিরিক্ত ঠাণ্ডা হয়ে যায় তখন ঠিক মতো কাজ করবে না। আর হাত যদি ঠিক মতো কাজ না করে তাহলে আপনার বড় ধরনের দূর্ঘটনায় পরার সম্ভাবনা থাকে।Night ride

৭- নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুনঃ

আমাদের দেশে অতিরিক্ত গতির জন্য অধিকাংশ সড়ক দূর্ঘটনা ঘটে থাকে। আপনি যখনই বাইক রাইড করবেন গতি নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করুন। শীতের রাতে কুয়াশার মধ্যে রাইড করার সময় যতটুকু সম্ভব সাবধান থাকুন এবং বাইকের গতি নিজের নিয়ন্ত্রনে রাখুন। অতিরিক্ত গতি আপনার পুরো রাইডের মজা নষ্ট করে দিতে পারে। শীতের রাতে বাইক রাইড করার সময় নিজের দিকে লক্ষ্য রাখুন, যেহেতু পুরো বিশ্বে করোনাভাইরাস মহামারী চলছে সেজন্য একটু বেশি সতর্ক থাকুন। নিজে ভালো থাকুন ভালো রাখুন। ধন্যবাদ

টিপস লং ট্যুর টিপস

Discussion 8 Comments