CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

স্পীডোজ অফিশিয়ালি বাংলাদেশে লঞ্চ করেছে GPX Demon GR165R!

স্পীডোজ অফিশিয়ালি বাংলাদেশে লঞ্চ করেছে GPX Demon GR165R!
0 Add us on
Arif Raihan Opu
0 Followers
Published: February 24, 2021
Add on
No audio available

Speedoz Ltd বাংলাদেশে প্রথম বারের মত অফিশিয়ালি লঞ্চ করতে যাচ্ছে GPX Demon GR165R। স্পীডোজ লিমিটেডে বাংলাদেশে GPX Motorcycles এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর।

স্পীডোজ অফিশিয়ালি বাংলাদেশে লঞ্চ করেছে GPX Demon GR165R!

 

বাংলাদেশে লঞ্চ করেছে GPX Demon GR165R!

Also Read: GPX Showroom in Chinispur: Khan Motor's GPX

স্পীডোজ লিমিটেড বাংলাদেশে অনেক বছর ধরে কয়েকটি ব্র্যান্ড নিয়ে আসছে। তারা বাংলাদেশে Megelli ব্র্যান্ড দিয়ে শুরু করে, এরপর তারা কিছু চাইনিজ ব্র্যান্ড নিয়ে আসে। তবে তারা বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছে Keeway & Benelli motorcycles এর মাধ্যমে। কিন্তু স্পীডোজ এর থেকে কিওয়ে বেনেল্লী এর ব্র্যান্ড এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হয় নাভানা অটোমোবাইলস। 

এরপর স্পীডোজ জেনেরিক এবং FKM মোটরসাইকেল ব্র্যান্ড আমদানী করে। যদিও এই ব্র্যান্ড দুটি এতটা পপুলার হয়নি। এরপর তারা নিয়ে এসেছে GPX Motorcycles।

বাংলাদেশে লঞ্চ করেছে GPX Demon GR165R!

GPX আজকে একটি স্পোর্টস মোটরসাইকেল লঞ্চ করেছে। বাইকটি হচ্ছে GPX Demon GR165R। এই বাইকটি সরাসরি প্রতিযোগীতা করবে  Lifan KPR, Taro GP & Loncin H Power Robot বাইক গুলোর সাথে। GPX Demon GR165R বাইকটি ১৬৫.৬সিসি, ফোর স্ট্রোক লিকুইড কুল ইঞ্জিন, যা থেকে 17.8 BHP @9000 rpm & 16 NM @ 6500 rpm of Torque উৎপন্ন করতে পারে। 

এছাড়া বাইকটিতে দেয়া হয়েছে ১১ লিটারের ফুয়েল ট্যাঙ্ক। সামনের দিকে দেয়া হয়েছে USD (Up side down) সাসপেনশন এবং রেয়ারে দেয়া হয়েছে শক আপ YSS, মাল্টিলিংক এবং ৭ স্টেপ প্রিলোড। সামনের দিকে দেয়া হয়েছে ১০০/৮০ সেকশন এবং রেয়ারে দেয়া হয়েছে ১৪০/৭০ সেকশন টায়ার। উভয় টায়ার টিউবলেস টায়ার।

Also Read: GPX Demon 165RR price in BD

বাইকটির ব্রেকের ক্ষেত্রে দেয়া হয়েছে ডিস্ক ব্রেক। সামনের দিকে দেয়া হয়েছে ২৭৫মিমি ডিস্ক ব্রেক এবং রেয়ার এর ক্ষেত্রে দেয়া হয়েছে ২২০মিমি ডিস্ক ব্রেক। বাইকটি কিছুটা ভারী, বাইকটি ওজনে ১৫৫ কেজি।  স্পীডোজ লঞ্চিং এরপর বাইকটির দাম ঘোষণা করেছে । বর্তমানে বাইকটি দাম ধরা হয়েছে ৩,৬০,০০০/- টাকা

বাংলাদেশে লঞ্চ করেছে GPX Demon GR165R!


নতুন এই GPX Demon GR165R বাইকটির ডিজাইন এবং লুকস পুরোটাই স্পোর্টি। এর ড্যাশবোর্ড দেখতে বেশ সুন্দর। বাইকটির ফ্রন্টে দেয়া হয়েছে ফুলো এলইডি হেডলাইট ও ডিআরএল দেয়া হয়েছে। এছাড়া টেইল লাইট, ইন্ডিকেটরসহ সব কিছু এলইডি যুক্ত। বাইকটির স্পীডোমিটারটি পুরোপুরি ডিজিটাল। 

বেশ সুন্দর ভাবে সাজানো হয়েছে। এতে স্পিড, আরপিএম, ফুয়েলগজ, ঘড়িসহ অন্যান্য ওয়ার্নিং লাইটস দেখা যায়। এছাড়া এতে যুক্ত করা হয়েছে সফট টাচ টেকনোলজি। আশা করা যাচ্ছে বাইকটি বাইকারদের মাঝে বেশ সাড়া ফেলবে।

স্পীডোজ ১৬৫সিসি খবর স্পোর্টস বাইক gpx bike price in bd GPX Demon 165RR price in BD

Discussion 8 Comments