ভিমোটো বাংলাদেশ ও ইম্যাক্স এর ঈদ হ্যাপিনেস ক্যাশব্যাক অফার - ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

This page was last updated on 12-May-2026 10:35am , By Arif Raihan Opu

ঈদকে আরও আনন্দময় করে তুলতে বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে ভিমোটো বাংলাদেশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদ উপলক্ষে ভিমোটো এবং ই-ম্যাক্স এর প্রতিটি মডেলের বাইকে ও স্কুটারে থাকছে সর্বোচ্চ ১৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক সুবিধা।

ভিমোটো এবং ই-ম্যাক্স ঈদ হ্যাপিনেস ক্যাশব্যাক অফার

ভিমোটো এবং ই-ম্যাক্স ঈদ হ্যাপিনেস ক্যাশব্যাক অফার

শুধু ক্যাশব্যাকই নয়, অফারের আওতায় প্রতিটি বাইক ও স্কুটারের সঙ্গে ক্রেতারা পাচ্ছেন বিশেষ ব্র্যান্ডেড মার্চেন্ডাইজ। এর মধ্যে রয়েছে প্রিমিয়াম পোলো টি-শার্ট, স্টাইলিশ কী-রিং এবং আকর্ষণীয় রিস্টব্যান্ড।

প্রতিষ্ঠানটির দাবি, স্টাইলিশ ডিজাইন ও আধুনিক পারফরম্যান্সের পাশাপাশি এই ঈদ অফার গ্রাহকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে।

বিশেষ করে যারা নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এটি হতে পারে লাভজনক একটি সুযোগ। ভিমোটো এর লাইন আপে রয়েছে VMOTO TS STREET HUNTER S, VMOTO TC Wanderer Pro, VMOTO CITI, সহ অনেক গুলো আকর্ষণীয় মডেল রয়েছে। 

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল ইভির দাম

এছাড়া E-MAX এর লাইন আপেও রয়েছে অনেক আকর্ষণীয় স্কুটার। উল্লেখযোগ্য যে, E-MAX FX, E-MAX S600 এবং E-MAX S80 এই স্কুটার গুলো বর্তমানে ই-ম্যাক্স এর লাইন আপে রয়েছে। 

ভিমোটো বাংলাদেশ জানিয়েছে, ঈদের আনন্দকে আরও বিশেষ করে তুলতেই এই ক্যাশব্যাক ক্যাম্পেইন চালু করা হয়েছে। আগ্রহী ক্রেতাগণ ভিমোটোর অথোরাইজড শোরুমে গিয়ে অফার সম্পর্কে বিস্তারিত জানতে এবং ক্রয় করতে পারবেন।

মোটরসাইকেল ও ইভি সম্পর্কিত সকল তথ্য, আপডেট এবং সর্বশেষ খবর পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Upcoming Bikes

REVOO B12

REVOO B12

Price: 0

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

View all Upcoming Bikes