CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

নেকেড ও সুপার-নেকেড বাইকের জন্য নতুন রেসিং চ্যাম্পিয়নশিপ ঘোষণা

নেকেড ও সুপার-নেকেড বাইকের জন্য নতুন রেসিং চ্যাম্পিয়নশিপ ঘোষণা
0 Add us on
Badhan Roy
1 Followers
Published: June 27, 2026
Add on
No audio available

নেকেড মোটরসাইকেলের জনপ্রিয়তা বিশ্বজুড়ে বরাবরই ব্যাপক। এবার সেই ধারাকে রেসিং ট্র্যাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চলেছে ব্রিটেনের মোটরসাইকেল রেসিং সংগঠন বেমসি। ২০২৭ সাল থেকে ‘নেকেড কাপ’ ও ‘সুপার নেকেড ট্রফি’ নামে দুটি নতুন রেসিং চ্যাম্পিয়নশীপ চালুর ঘোষণা দিয়েছে সংগঠনটি। এতে অংশ নিতে পারবেন বিভিন্ন ধরনের উচ্চক্ষমতাসম্পন্ন নেকেড ও সুপার-নেকেড মোটরসাইকেলের মালিকেরা।

নতুন চ্যাম্পিয়নশীপ ঘোষনা

নতুন চ্যাম্পিয়নশীপ ঘোষনা

বেমসি জানিয়েছেনতুন এই চ্যাম্পিয়নশীপগুলোর জন্য থাকবে স্বতন্ত্র রেসিং গ্রিড। অর্থাৎ প্রতিযোগীদের অন্য কোনো ক্যাটাগরির সঙ্গে ট্র্যাক ভাগাভাগি করতে হবে না। শুধুমাত্র নেকেড মোটরসাইকেলের জন্যই আয়োজিত হবে এই প্রতিযোগিতা।

সাধারণত সুপার-নেকেড মোটরসাইকেলগুলোতে সুপারবাইকের শক্তিশালী ইঞ্জিন ও উন্নতমানের চ্যাসিস ব্যবহার করা হয়। নেকেড বাইকে ফুল রেসিং ফেয়ারিং থাকে না। যার ফলে পারফরম্যান্সের দিক থেকে সুপারবাইক ও নেকেড খুব কাছাকাছি হলেও তাদের আলাদা একটি পরিচয় রয়েছে। নতুন এই রেসিং মূলত নেকেড মোটরসাইকেলগুলোকেই কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে।

পূর্ণাঙ্গ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে ২০২৬ সালেই পরীক্ষামূলকভাবে এই বিভাগের কার্যক্রম শুরু করবে বেমসি। আগামী ২৫ ও ২৬ জুলাই ডনিংটন পার্কে অনুষ্ঠিত মৌসুমের ষষ্ঠ রাউন্ড থেকে নেকেড মোটরসাইকেল নিয়ে অংশ নিতে পারবেন আগ্রহী রাইডাররা।

নেকেড এবং স্পোর্টস বাইক

তবে এই প্রাথমিক আয়োজনকে চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে গণ্য করা হবে না। কোনো পয়েন্ট বা শিরোপাও থাকবে না। বরং রাইডারদের জন্য এটি হবে ওয়ার্ম আপ বা প্রস্তুতি নেওয়ার সুযোগ। রেস এর কৌশলমোটরসাইকেলের পারফরম্যান্সচ্যাসিস সেটআপ এবং টায়ার ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পাশাপাশি ট্র্যাকে অতিরিক্ত অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তারা।

বেমসি জানিয়েছে শিগগিরই প্রযুক্তিগত বিধিমালাঅংশগ্রহণের যোগ্যতাসিসি ও ক্যাটাগরি কাঠামো এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। একই সঙ্গে রাইডাররেসিং টিম এবং শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগ্রহ প্রকাশের আহ্বানও জানানো হয়েছে।

দীর্ঘদিন ধরেই যুক্তরাজ্যের মোটরসাইকেল রেসিংপ্রেমীদের একটি বড় অংশ উচ্চক্ষমতাসম্পন্ন নেকেড বাইকের জন্য আলাদা রেসিং চ্যাম্পিয়নশীপ ইভেন্ট এর দাবি জানিয়ে আসছিলেন। বেমসি এর এই উদ্যোগ সেই প্রত্যাশা পূরণের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ফলে আগামী বছরগুলোতে ব্রিটিশ মোটরসাইকেল রেসিংয়ে নেকেড বাইকের উপস্থিতি আরও জোরালো হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাইক বিষয়ক জাতীয় এবং আন্তর্জাতিক সকল তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

খবর

Discussion 8 Comments