ঈদকে সামনে রেখে জনপ্রিয় সুজুকি জিক্সারে মূল্যছাড়

This page was last updated on 05-Feb-2026 05:10pm , By Arif Raihan Opu

ঈদকে সামনে রেখে গ্রাহকদের জন্য বিশেষ ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে সুজুকি মোটরসাইকেল বাংলাদেশ। ঈদ স্পেশাল এই ক্যাম্পেইনের আওতায় প্রতিষ্ঠানটি তাদের একটি জনপ্রিয় মোটরসাইকেল মডেলে দিচ্ছে আকর্ষণীয় ক্যাশব্যাক সুবিধা।

ঈদ উপলক্ষে সুজুকির ক্যাশব্যাক অফার

ঈদ উপলক্ষে সুজুকির ক্যাশব্যাক অফার

এই অফারটি প্রযোজ্য সুজুকির নেকেড কমিউটার স্পোর্টস সেগমেন্টের বহুল পরিচিত মডেল সুজুকি জিক্সার মনোটোন বাইকে। অফারের আওতায় এই মডেলটিতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে সুজুকি।

বর্তমানে সুজুকি জিক্সার মনোটোন বাইকটির বাজারমূল্য ২ লাখ ৫ হাজার ৯৫০ টাকা। ক্যাশব্যাক সুবিধা প্রযোজ্য হওয়ার পর গ্রাহকরা এখন বাইকটি কিনতে পারবেন ১ লাখ ৯৫ হাজার ৯৫০ টাকায়।

২০১৭ সাল থেকে বাংলাদেশে সুজুকি জিক্সার সিরিজের এই মডেলটি বাইকারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। স্টাইলিশ ডিজাইন ও পারফরম্যান্সের কারণে দীর্ঘদিন ধরেই মডেলটির চাহিদা রয়েছে বাজারে। সেই চাহিদার কথা বিবেচনায় রেখেই গ্রাহকদের জন্য এই বিশেষ ঈদ অফার নিয়ে এসেছে সুজুকি।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

আসন্ন ঈদ উপলক্ষে যারা নতুন মোটরসাইকেল কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই ক্যাশব্যাক অফারটি বেশ আকর্ষণীয় হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

সুজুকি মোটরসাইকেল বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অফার কত দিন চলবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি। গ্রাহকদের আগ্রহ এবং স্টক থাকা সাপেক্ষে অফারটি চলমান থাকবে।

আরও পড়ুনঃ সুজুকির সকল শোরুম দেখতে এখানে ক্লিক করুন

মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।