CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

ইয়ামাহা স্যালুটো ১২৫ এর সাথে পুরো বাংলাদেশ ভ্রমন - ওহিদুল ইসলাম প্রিন্স

ইয়ামাহা স্যালুটো ১২৫ এর সাথে পুরো বাংলাদেশ ভ্রমন - ওহিদুল ইসলাম প্রিন্স
0 Add us on
Saleh Bangla
0 Followers
Published: January 13, 2019
Add on
No audio available

ইয়ামাহা স্যালুটো ১২৫ এর সাথে পুরো বাংলাদেশ ভ্রমন

অনেক মানুষ আছে যারা স্বপ্ন দেখতে ভালবাসে আর কিছু মানুষ আছে যাদের স্বপ্ন পূরন হয় । আর সেই স্বপ্ন দেখার মধ্যে আর একজন হলেন মি. ওহিদুল ইসলাম প্রিন্স যিনি তার স্বপ্ন পূরন করেছেন যেটি তিনি দেখেছিলেন আর তা হল ইয়ামাহা স্যালুটো ১২৫ নিয়ে পুরো বাংলাদেশ ট্যুর দেবেন । ওহিদুল ইসলাম প্রিন্স তার যাত্রা শুরু করেন এবং বাংলাদেশের প্রতিটি জেলা ঘুরে আসেন ইয়ামাহা স্যালুটো ১২৫ নিয়ে । 

yamaha saluto disc brakeওহিদুল ইসলাম প্রিন্স বাংলাদেশের বাইক কমিউনিটির একজন সদস্য । তিনি বাইকিং গ্রুপ মেটাল হর্স ক্লাব – টিম এমএইচসি এর প্রতিষ্ঠাতা । টিম এমএইচসি হল বাইকপ্রেমীদের একটি গ্রুপ এবং ফেসবুকেও ভাল সংখ্যক সদস্য রয়েছে তাদের – প্রায় ৫০ হাজার মত মেম্বার মত । উনার গ্রুপের অনেক সদস্য উনাকে দেখে উৎসাহীত হন কিন্তু দুঃখের বিষয় হল যে কিছু মাস আগেও উনার কোন বাইক ছিল না নিজের ।

তারপরে উনার স্বপ্ন পূরন হয় যখন উনার জন্মদিনে এসিআই মোটরস উনাকে উনার পরিচিতি এবং বাইকিং কমিউনিটিতে উনার অবদান এর জন্য একেবারে নতুন ইয়ামাহা সালুটো ১২৫সিসি বাইক গিফট করেন ।   ইয়ামাহা স্যালুটো হল ১২৫ সিসি এর মোটরসাইকেল । বাইকটি প্রায় ৮.৩ পিএস পাওয়ার এবং ১০.১ এনএম টর্ক দিতে সক্ষম । সব থেকে আকর্ষনীয় বিষয় হল বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স যেটা হল ১৮০ মিমি যেটি এই সেগমেন্টের বাইকে সব থেকে বেশি । এছাড়াও বাইকটি দেখতে বেশ সুন্দর এবং পার্ফমেন্সও বেশ সুন্দর এবং চমৎকার ।


ওহিদুল ইসলাম প্রিন্স সিদ্ধান্ত নিয়েছিলেন যে সব থেকে কম সময় এর মধ্যে পুরো দেশ ঘুরে আসবেন যেটি হল ৬ দিনের মধ্যে । যদিও এটি শুনতে বেশ কঠিন মনে হচ্ছে কিন্তু উনার জন্য এটি ছিল বেশ চ্যালেঞ্জিং । এসিআই মোটরস এই চ্যালেঞ্জিং ট্যুর এর দায়িত্ব নেন এবং যা যা লাগবে ট্যুর এর জন্য সব দেন সাথে গিয়ার, খরচ এবং অন্যান্য জিনিসও দিয়ে থাকেন । 

yamaha saluto price in bd 2017

ওহিদুল ইসলাম প্রিন্স জানুয়ারীর ৫ তারিখে সকাল ৭.০০ টার দিকে রওনা দেন হাওডি থেকে । এসিআই মোটরস থেকে একদল টিম এসেছিল উনাকে শুভেচ্ছা জানাতে যাতে উনি উনার চ্যালেঞ্জ সর্ম্পূন করতে পারেন ।

এটি দেখে আসলে ভাল লাগে যে বাংলাদেশের বাইকাররা তাদের লিমিট এর বাইরে নিজেদের ইচ্ছা পূরন করার চেষ্টা করছে যেটি প্রায় অসম্ভব । আমরা আশা করি ওহিদুল ইসলাম প্রিন্স চ্যালেঞ্জ পূরন করতে পারবেন কোন বাধা আর কোন পিছুটান ছাড়াই ।

ইয়ামাহা মোটরসাইকেল ভ্রমণ কাহিনী

Discussion 8 Comments