যে ৫ টি ভুল করলে আপনি মামলা অথবা জরিমানার সম্মুখীন হতে পারেন

This page was last updated on 30-Jul-2024 07:48am , By Ashik Mahmud Bangla

অনেকেই বলে থাকে আমার কোন ভুল ছিল না তাও মামলা দিলো, আমি নিজে একজন বাইকার এবং অনেক বছর ধরেই বাইক ব্যবহার করছি। আজ পর্যন্ত আমার সাথে এমনটা কখনো হয় নি যে ভুল না করলেও পুলিশ মামলা দিয়েছে।আমরা অনেক সময় নিজেদের অজান্তে এমন কিছু ভুল করে ফেলি যার হলে আমরা মামলা অথবা জরিমানার সম্মুখীন হয়ে থাকি।পালানোর-চেষ্টা-করলে

যে ৫ টি ভুল করলে আপনি মামলা অথবা জরিমানার সম্মুখীন হতে পারেন

১- সিগনাল মেনে না চলা

আমরা সবাই জানি বাইক অনেক ছোট একটা যান, তাই বাইক নিয়ে এমনিতেই যে কোন জায়গায় যেতে সময় কম লাগে। কিন্তু তারপরও কিছু কিছু মানুষ আছেন যারা সিগনাল দিলে সেটা মানতে চান না, বাইক টান দিয়ে বের হয়ে যেতে চান, আর সময়টাতে আপনি মামলার সম্মুখীন হয়ে যান।

ইদানীং ঢাকা শহরে একটা সমস্যার সম্মুখীন আমরা অনেকেই হয়ে থাকি সেটা হচ্ছে রাইড শেয়ারিং করতে গিয়ে অল্প কিছু মানুষ ট্রাফিক সিগনাল মোটেও মানতে চাই না। এর ফলে যেমন ঘটে দূর্ঘটনা তেমন এদের জন্য অন্য বাইকাররাও বিপদের সম্মুখীন হয়ে থাকেন।

এমন কাজ করলে আপনি মামলার সম্মুখীন হবেন। অনেক সময় আপনার যদি খুব বেশি প্রয়োজন থাকে সেটা ট্রাফিক পুলিশকে জানান , আমার সাথে এমনটা হয়েছে বলার পর যেতে দিয়েছে। ভালো ব্যবহার করুন আশাকরি ভালো ব্যবহার আপনি পাবেন।বিকন-লাইট-অথবা-ইমারজেন্সি-হর্ন-লাগালে

২- বিকন লাইট অথবা ইমারজেন্সি হর্ন লাগালে

অনেকেই বাইকে বিকন লাইট অথবা ইমারজেন্সি হর্ন লাগিয়ে থাকেন, যেটা বৈধ না। আপনার বাইকে যদি এগুলা লাগানো থাকে এবং পুলিশ আপনাকে ধরতে পারলে আপনি অবশ্যই মামলার সম্মুখীন হবে। তাই অযথা এই জিনিসগুলো লাগাবেন না। এগুলো আপনার বাইকের ব্যাটারির ও ক্ষতি করে।পালানোর-চেষ্টা-করলে

৩- পালানোর চেষ্টা করলে

পুলিশ আপনাকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দিছে কিন্তু আপনি না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করলেন, এমন কিছু করলে আপনি বেশ বড় শাস্তির সম্মুখীন হতে পারেন। তাই এই কাজ কখনো করবেন না, সিগন্যাল দিলে থেমে যান। যখন আপনি পালানোর চেষ্টা করবেন তখন এই সন্দেহে আপনি বড় বিপদের সম্মুখীন হতে পারেন।

৪- সব ডকুমেন্ট আপডেট না থাকলে

এটা তো সাধারণ একটা ব্যাপার বাইকের কাগজপত্র যদি ঠিক না থাকে মামলার সম্মুখীন হতে হয়। কিন্তু অনেক সময় যেটা হয় কাগজের ডেট ওভার হয়ে যায় আর আমাদের সেটা খেয়াল থাকে না, এর ফলে আমাদের জরিমানার সম্মুখীন হতে হয়। তাই সব সময় বাইকের কাগজপত্র আপডেট রাখুন।পালানোর-চেষ্টা-করলে

৫- হেলমেট মাথায় না পরে হাতে রাখলে অথবা বাইকে ঝুলিয়ে রাখলে

এই কাজটি করার জন্য মামলার সম্মুখীন অনেকেই হয়ে থাকেন, হেলমেট সাথে আছে কিন্তু মামলা দিয়েছে। হেলমেট রাইডার এবং পিলিয়ন উভয়েরই মাথায় থাকতে হবে , বাইকে ঝুলানো থাকলে লাভ নাই। একটা জিনিস সব সময় মনে রাখবেন হেলমেট আপনার নিরাপত্তা নিশ্চিত করে। তাই সব সময় ভালো মানের হেলমেট ব্যবহার করুন।

বাইকে মামলা অনেক কারণেই হয়ে থাকে, তবে যে ৫ টি বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম এই ভুলগুলো অধিকাংশ মানুষের হয়ে থাকে। সব সময় ট্রাফিক আইন মেনে চলুন, নিজে নিরাপদ থাকুন এবং অন্যকে নিরাপদ থাকতে উৎসাহিত করুন।

Latest Bikes

Optimus Megatron C

Optimus Megatron C

Price: 84000

Optimus Megatron B

Optimus Megatron B

Price: 88000

Optimus Megatron A

Optimus Megatron A

Price: 92000

View all Sports Bikes

Upcoming Bikes

HTM TQ

HTM TQ

Price: 0

HTM DQ

HTM DQ

Price: 0

NIU NQiX 1000

NIU NQiX 1000

Price: 0

View all Upcoming Bikes