মোটরসাইকেল রিয়ারভিউ মিরর কি সত্যিই প্রয়োজনীয়?

This page was last updated on 28-Mar-2026 11:23am , By Saleh Bangla

মোটরসাইকেল রিয়ারভিউ মিরর হলো একটি মোটরসাইকেলের ম্যানুফ্যাকচারার সংযুক্ত স্টক একটি পার্টস। প্রতিটি রোড-লিগ্যাল মোটরসাইকেলের জন্য রিয়ারভিউ মিরর অত্যাবশ্যকীয় একটি অংশ যেটি ছাড়া কোন মোটরসাইকেল রোড-পারমিট পাবার যোগ্য হতে পারে না। তবে কিছু কিছু মোটরসাইকেল স্টক মিরর ছাড়াও বাজারে আসে। তবে তাতে মিরর প্লেসমেন্টের জন্য ব্যবস্থা থাকে, যাতে পরে আলাদাভাবে মিরর সেট করে নিতে হয়। নইলে নির্দিষ্ট এলাকার রোড রেগুলেশন অনুযায়ী তা রোড-রেজিষ্টার্ড হতে পারে না।

তবে ট্র্যাক রেসিং স্পোর্টবাইক ও ডার্ট বাইকে কখনো রিয়ারভিউ মিরর দেওয়া হয়না। কেননা, তাতে রোড লিগ্যাল ফিচারের কোন প্রয়োজন হয় না। উপরোন্ত এসব মোটরসাইকেলে কার্যত রিয়ারভিউ মিররের কোন প্রয়োজন হয়না। তো প্রশ্ন হলো, মোটরসাইকেলে রিয়ারভিউ মিরর কি আসলেই ততটা প্রয়োজনীয়, নাকি এটি ছাড়াও কাজ চfলানো যায়? তো চলুন আজকের আলোচনায়, মোটরসাইকেল রিয়ারভিউ মিরর - এটি কি সত্যিই প্রয়োজনীয়?

 মোটরসাইকেল রিয়ারভিউ মিরর কি সত্যিই প্রয়োজনীয়?

মোটরসাইকেল রিয়ারভিউ মিরর কি সত্যিই প্রয়োজনীয়?

তো বন্ধুরা, আপন‍ারা যদি রোড-লিগ্যাল মোটরসাইকেল চালানোর রেগুলেশনগুলো সম্পর্কে যথেষ্ট সাধারন জ্ঞান রাখেন বা মোটরসাইক্লিংয়ের বিভিন্ন টার্মের সাথে মোটামুটি পরিচিত হন, তবে আপনি অবশ্যই রোড-লিগ্যাল মোটরসাইকেল ও তার বিভিন্ন ফিচার সম্পর্কে জানেন। সেইসূত্রে আপনি অবশ্যই জানবেন যে, মোটরসাইকেলের রিয়ারভিউ মিরর হলো একটি মোটরসাইকেলের সবচেয়ে উল্লেখযোগ্য রোড-লিগ্যাল পার্টগুলির মধ্যে একটি যেটি আইনত ও ব্যবহারগত অত্যন্ত গুরুত্ব বহন করে।

তবে একথাও সত্যি যে, বিভিন্ন দেশ ও এলাকাভেদে সাধারন রোড-লিগ্যাল ফিচার, রেগুলেশন, ও তার প্রয়োগে তারতম্য হতে পারে। আর এছাড়াও রাইডিং কন্ডিশন, ট্রাফিক কন্ডিশন, এবং অন্যান্য পরিস্থিতিগত অবস্থার উপর ভিত্তি করে এসবের গুরুত্বও পরিবর্তিত হতে পারে। ফলে অনেকসময়ই আমরা দেখি আইন থাকা সত্বেও অনেক রাইডার তাদের মোটরসাইকেলের মিরর খুলে রাখেন, অনেকে ভাঁজ করে রাখেন, অথবা পরিবর্তন করে ছোট আকারের নামমাত্র মিরর ব্যবহার করেন। তো আসলেই কি মোটরসাইকেলের রিয়ারভিউ মিরর ততটা গুরুত্বপূর্ণ কিছু? চলুন জেনে নেয়া যাক।

>> প্রকৃতপক্ষে, মোটরসাইকেলের রিয়ারভিউ মিররগুলি একজন রাইডারের পিছনে অনেকটা বাড়তি দুটো চোখের মতো কাজ করে। এতে মোটরসাইকেল চালানোর সময় একজন রাইডারের তার পিছনের রাস্তাটুকু দেখতে পায়৷ সেইসাথে এগুলি রাইডারের পেছনের গাড়িগুলিকে দেখতে ও তাদের গতিবিধি লক্ষ্য করতেও সাহায্য করে। এছাড়াও এগুলির সাহায্যে তিনি পেছনের লেনগুলিতে ট্র্যাফিক পরিস্থিতিও মনিটর করতে পারেন। ফলে একজন রাইডার তার পিছনের সার্বিক অবস্থা ও ট্রাফিকের গতিবিধি অনুযায়ী তার রাইড নিরাপদে পরিচালনা করতে পারেন। 

>> একজোড়া নিখুঁত অবস্থানে সেট করা রিয়ারভিউ মিরর নি:সন্দেহে একজন রাইডারকে তার পেছনের রোড ও ট্রাফিক কন্ডিশনের স্পষ্ট অবস্থা দেখতে সাহায্য করে। ফলে একজন রাইডার তার মোটরসাইকেলের জন্য রাস্তায় প্রয়োজনীয় নিরাপদ স্থান আছে কিনা তা অনুমানের সাথে সাথে আশেপাশের ও পেছনের যানের সাথে যথেষ্ট দুরত্ব আছে কিনা তা নিশ্চিত করে চলতে পারেন। ফলে শহরের ট্রাফিকে ক্রুজিং, ওভারটেকিং, এমনকি ট‍াইট ট্রাফিক কন্ডিশনেও সহজে ও নিরাপদে সামলে চলতে পারেন।

>> এছাড়াও পরিষ্কারভাবে পেছনের দিক দৃশ্যমান করতে পারে এমন রিয়ারভিউ মিরর একজন রাইডারের নিরাপদে রাইড করার জন্য বিশেষত হাইওয়েতে রাইডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সরাসরিভাবে একজন রাইডারকে পেছন থেকে ধেয়ে আসা বা ওভারটেক করতে চাওয়া কোন যানবাহনের অবস্থা দেখতে যেমন সাহায্য করে, তেমনি রাইডার তার নিজের গতি বৃদ্ধি, লেন পরিবর্তন, ওভারটেক বা টার্ন নেয়া, এমন কি থেমে যাবার ক্ষেত্রেও সমান সুবিধা পান। আর হাইওয়েতে রাইডিংয়ের প্রত্যেকটি ধাপে তিনি তার পেছনের ট্রাফিকের অবস্থা দেখে তার জন্য নিরাপদ পদক্ষেপ নিশ্চিত করতে পারেন।

>> মোটরসাইকেল গ্রুপ রাইডগুলিতে, মোটরসাইকেল রিয়ারভিউ মিররগুলি রাইডারদের জন্য একটি অতিরিক্ত সুবিধা দেয়। রাইডাররা তাদের রিয়ারভিউ মিররগুলিতে নজর রেখে একে অপরের থেকে নিরাপদ দূরত্বে যেমন থাকতে পারেন, তেমনি তার পিছনের রাইডারের অবস্থাও পর্যবেক্ষণ করতে পারেন, এবং গ্রুপের সমস্ত রাইডার ঠিকমতো রাস্তায় রয়েছে কিনা তাও নিশ্চিত হতে পারেন। আর এছাড়াও মিররের সাহায্যে রাইডারর‍া তাদের নিজস্ব লাগেজ পেছনে ঠিকমতো বাধা আছে কিনা ত‍াও নিশ্চিত হতে পারেন।

>> সবশেষে, মোটরসাইকেল রিয়ারভিউ মিরর মূলত: রোড-লিগ্যাল মোটরসাইকেলের একটি অপরিহার্য অংশ, যা অন্যান্য কন্ট্রোলিং ফিচারের সাথে সমন্বিতভাবে রাস্তায় নিরাপদে মোটরসাইকেল চালাতে সরাসরি সহায়তা করে, এবং সেইসাথে মোটরসাইকেলটিকে রোড রেজিষ্ট্রেশনের যোগ্যতাও দেয়। তাই ট্রাফিকহীন খোলা রাস্তাতেও মোটরসাইকেলের রিয়ারভিউ মিররের গুরুত্বকে উপেক্ষা কর‍া যায় না। আর স্থানীয় রোড রেগুলেশনের পরিপ্রেক্ষিতে, মোটরসাইকেলের রিয়ারভিউ মিরর ছাড়া পাবলিক রোডে মোটরসাইকেল চালানো একটি শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় তা এড়ানোর কোন সুযোগ নেই।

সুতরাং, বন্ধুরা, উপরের আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটি মোটরসাইকেল নিরাপদ ও আইনসিদ্ধভাবে পাবলিক রোডে চালানোর জন্য সেটির রিয়ারভিউ মিরর থাকা কতোটা জরুরী। সুতরাং, একজন সচেতন রাইডার হিসেবে আপনার মোটরসাইকেলে একজোড়া ভালো মানের রিয়ারভিউ মিরর ব্যাহার করুন এবং রাস্তায় চলাফেরায় নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। ধন্যবাদ।

Latest Bikes

Tailg Orca F50

Tailg Orca F50

Price: 84990

Syntax Gen Z Pro

Syntax Gen Z Pro

Price: 190000

Eloop CR7

Eloop CR7

Price: 170000

View all Sports Bikes