Shares 2

হিরো মোটরসাইকেল ঘোষনা করেছে অস্থির অফার ২০১৯

Last updated on 09-Jul-2024 , By Saleh Bangla

বাংলাদেশে ইন্ডিয়ান মোটরসাইকেল কোম্পানির মধ্যে হিরো অন্যতম, যাদের বেশির ভাগ মোটরসাইকেল কমিউটার সেগমেন্টের । পবিত্র রমজান মাসের আগেই হিরো ঘোষণা করেছে "অস্থির অফার ২০১৯"। এই অফারটিতে হিরো তাদের মোটরসাইকেল গুলোতে দিচ্ছে ৭,000 -৯,000 টাকা পর্যন্ত ছাড় । 

hero hunk 150 2019 bike bd

হিরো অস্থির অফার ২০১৯

ModelOld PriceOsthir Offer 2019 Price   Discount
HF Deluxe Kick82,99074,9908,000
HF Deluxe Self92,99083,9909,000
Splendor +93,99084,9909,000
I Smart 11099,99091,9908,000
I Smart 110+1,01,99093,9908,000
Passion Xpro1,06,99098,9908,000
Glamour1,11,9901,03,9908,000
Ignitor1,18,9901,10,9908,000
Hunk SD1,44,9901,37,9907,000
Hunk DD1,54,9901,47,9907,000
Hunk SD (Matt Edition)1,49,9901,42,9907,000
Hunk SD ( Matt Edition)1,59,9901,52,9907,000



উপরের টেবিল থেকে দেখতে পারেন, Hero Achiever, Hero Pleasure, এবং Hero Maestro Edge ছাড়া বাকি প্রতিটি মোটরসাইকেলের উপর তারা ছাড় দিচ্ছে । এই অফার চলাকালীন, হিরো তাদের মোটরসাইকেল গুলোতে দিচ্ছে সর্বোচ্চ ৯০০০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। স্টক শেষ না হওয়া পর্যন্ত এই অফারটি চলবে এবং হিরো মোটরসাইকেল এর সকল অথোরাইজড ডিলার এবং ডিস্ট্রিবিউটরদের কাছে থেকে এই অফারটি পাওয়া যাবে । সম্প্রতি হিরো একটি স্কুটার সহ তিনটি নতুন মোটরসাইকেল লঞ্চ করেছে । এই তিনটি নতুন মডেল হল Hero Passion X Pro , Hero I Smart + এবং Hero Maestro Edge । 

hero passion x pro in bangladesh 2019

Hero Passion X Pro - হিরোর একটি নতুন মডেলের ১১০ সিসি মোটরসাইকেল। এটি একটি স্মার্ট লুকিং মোটরসাইকেল এবং এটি ১১০ সিসি এয়ার কুলিং ইঞ্জিন রয়েছে, যা ৯.৪ বিএইচপি এবং ৯ এনএম টর্কের উত্পাদন করে । অন্যান্য বৈশিষ্ট্যের পাশাপাশি এই বাইকটিতে রয়েছে আই থ্রি এস টেকনোলজি, ৫ স্টেপ অ্যাডজাস্টেব্যাল রিয়ার সাসপেনশন, ফ্রন্ট ডিস্ক ব্রেক, LED টেল লাইট, নতুন হ্যালোজেন হেডলাইট, ডিজিটাল ফুয়েল গেজের সাথে নতুন স্পিডোমিটার, টিউবলেস টায়ার উভয় সেলফ এবং কিক স্টার্টার । 

Also Read: হিরো মোটরসাইকেল এর তিনটি মডেলের বাইকে বড় রকমের ছাড়

Hero I Smart + - এটি হিরো থেকে আরেকটি নতুন মোটরসাইকেল । এটি Hero Passion X Pro মতো একই ইঞ্জিন দেয়া হয়েছে কিন্তু ক্ষমতা সামান্য ডিটিউন করা হয়েছে । উভয় বাইকে একই চ্যাসিস এবং সাস্পেন্সন বহন করে তবে ডিজাইনের পরিপ্রেক্ষিতে এই মোটরসাইলটিতে ভিন্ন এবং এটি শুধুমাত্র ড্রাম ব্রেক ভার্সনে পাওয়া যাবে । বাইকটির ওজন ১১৬ কেজি এবং ফুয়েল ট্যাঙ্কের ধারন ক্ষমতা ৮.৫ লিটার । 

hero osthir offer 2019 অস্থির অফার ২০১৯

হিরোর ২০১৯ এর অস্থির অফারটিতে অন্যান্য মোটরসাইকেল কোম্পানি গুলোর জন্য একটা সারপ্রাইজ স্বরূপ এবং শীঘ্রই আশা করা যায় অনন্যা মোটরসাইকেল কোম্পানি গুলো তাদের অফার নিয়ে হাজির হবে । পবিত্র ঈদ উল ফিতরের এর এক মাসের কিছু বেশি সময় বাকি রয়েছে সুতরাং আশা করি এই সময়ের মধ্যেই অন্যান্য মোটরসাইকেল কোম্পানি গুলো বিভিন্ন অফার নিয়ে হাজির হবে ।

Published by Saleh Bangla

Latest Bikes

YADEA K2

YADEA K2

Price: 160000

REVOO Y06

REVOO Y06

Price: 79900

SYNTAX CRUZE- G

SYNTAX CRUZE- G

Price: 127000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes