Shares 2

বিশ্বখ্যাত ইলেক্ট্রিক বাইক ব্র্যান্ড YADEA এর গ্র্যান্ড লঞ্চিং হয়ে গেল বাংলাদেশে

Last updated on 26-May-2025 , By Badhan Roy

বাংলাদেশের অটোমোবাইল ইন্ডাস্ট্রির অন্যতম স্বনামধন্য নাম রানার অটোমোবাইলস লিমিটেড আজ রবিবার, ২৫ মে ২০২৫ তারিখে বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড Yadea এর অফিসিয়াল লঞ্চিং এবং বেশ কয়েকটি মডেল আনুষ্ঠানিকভাবে বাজারে এনেছে।

চীন-মৈত্রী সম্মেলনকেন্দ্রে আমন্ত্রিত অতিথি ও বাইকারদের সাথে নিয়ে এই জমকালো ইভেন্ট টি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি বাইকারদের Yadea এর বহুল জনপ্রিয় T5, M6, G150P এর মতো জনপ্রিয় মডেল শোকেস করার পাশাপাশি ৩টি নতুন প্রযুক্তির আধুনিক ও স্টাইলিশ ইলেকট্রিক স্কুটার GT60, Ruibin ও Velax লঞ্চ করা হয়।

নতুন ৩ টি মডেলের ভিন্ন ভিন ভেরিয়েন্ট অনুযায়ী মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে GT60- ১৫৭০০০-১৬৭০০০ টাকা, Ruibin ১২৯০০০ টাকা এবং Velax ২৪৭০০০ টাকা মাত্র।

লঞ্চিং ইভেন্টে এই ইলেকট্রিক স্কুটারগুলির উন্নত ও যুগোপযোগী ফিচারগুলো তুলে ধরে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়েছিল। আমন্ত্রিত অতিথি এবং সাধারণ বাইকাররা ইভেন্ট ভেন্যুতেই Yadea এর বাইকগুলোর টেস্ট রাইড দেওয়ার সুযোগ পেয়েছিলেন এবং প্রচুর উচ্ছাস প্রকাশ করেছেন।

রানার গ্রুপের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান বলেন, “গ্রাহক সন্তুষ্টি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, এবং ইয়াদিয়া পণ্যের মান এবং চমৎকার বিক্রয়োত্তর পরিষেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এছাড়াও অনুষ্ঠানে রানার গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মোজাম্মেল হোসেন, রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব নজরুল মু. ইসহাক, এফসিএ, রানার অটোমোবাইলস পিএলসি-এর প্রধান ব্যবসায়িক কর্মকর্তা জনাব মোহাম্মদ আবু হানিফ এবং ইয়াদিয়ার গ্লোবাল সেলস-এর জেনারেল ম্যানেজার জনাব হাউ সহ রানার অটোমোবাইলস লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একটি প্রেস বিবৃতি অনুসারে, অনেকেই এই উদ্যোগের জন্য রানারের প্রশংসা করেছেন, বাংলাদেশের বাজারে পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক স্কুটার প্রবর্তনের প্রশংসা করেছেন।

Published by Badhan Roy

Latest Bikes

akij Dorian

akij Dorian

Price: 140000

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

YADEA KEENESS

YADEA KEENESS

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes