Shares 2

বাইক বন্ধ রেখে বাইক ভালো রাখার উপায় । জানুন বিস্তারিত

Last updated on 30-Jul-2024 , By Ashik Mahmud Bangla

আমরা যারা বাইকার আছি অনেক সময় দেখা যায় বিভিন্ন কারনে প্রিয় বাইকটিকে দীর্ঘদিন বন্ধ করে ফেলে রাখতে হয়। আর আমরা সবাই জানি যে কোন যন্ত্র দীর্ঘদিন বন্ধ করে ফেলে রাখলে তাতে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তবে আপনি যদি বাইক বন্ধ রেখে বাইক ভালো রাখার উপায় সম্পর্কে জানেন তাহলে আপনি আপনার বাইক ভালো রাখতে পারবেন। আজ আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

Motorcycle-cover

১/ বাইক ভালো করে ঢেকে রাখাঃ

আপনি যদি আপনার প্রিয় বাইকটি কখনো দীর্ঘদিনের জন্য বন্ধ রাখতে চান সবার প্রথমে আপনাকে বাইকটি ভালো করে ঢেকে রাখতে হবে। আমরা অনেকেই পাতলা কাপড় বা বাসায় যা আছে সেটা দিয়ে বাইক ঢাকি। কিন্তু আপনি যখন দীর্ঘদিনের জন্য বাইক অফ রাখবেন তখন চেষ্টা করুন ভালো কোন বাইকের কাভার দিয়ে বাইক ঢাকতে। এর ফলে আপনার বাইক ধূলাবালির হাত থেকে রক্ষা পাবে। আপনি যদি ভালো বাইকের কভার ব্যবহার করেন এতে আপনার বাইকের রঙও ভালো থাকবে।

best-motorcycle-battery

২/ ব্যাটারির লাইন খুলে রাখাঃ

বাইক যখন দীর্ঘদিনের জন্য বন্ধ রাখবেন তখন অবশ্যই মনে করে বাইকের ব্যাটারির লাইনটি খুলে রাখুন। আপনি যদি বাইকের ব্যাটারির লাইন খুলে না রাখেন তাহলে আপনার বাইকের ব্যাটারি বসে যেতে পারে। সব সময় এই বিষয়টির দিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন।  

engine-oil-drain

৩/ ইঞ্জিন অয়েল পরিবর্তন করে রাখাঃ

আপনি যদি খুব বেশিদিন বাইকটি বন্ধ অবস্থায় রাখতে চান তাহলে বাইক বন্ধ করে রাখার আগে বাইকে ভালো মানের সিনথেটিক ইঞ্জিন অয়েল রিফিল করুন। অনেক সময় মিনারেল ইঞ্জিন অয়েল অনেকদিন ফেলে রাখলে তাতে সমস্যা দেখা যায়।fuel-remove

৪/ ফুয়েল বের করে রাখাঃ

আপনার বাইক যদি দীর্ঘদিন ব্যবহার করা না হয় তাহলে বাইকের ফুয়েল ট্যাংকের ফুয়েল বের করে রাখুন। যদি আপনি ফুয়েল বের করে না রাখেন তাহলে এই ফুয়েল বাতাসের সংস্পর্শে এসে কমে যেতে থাকবে এবং একটা সময় ট্যাংকের মধ্যে গ্যাসের সৃষ্টি করবে।

Also Read: ঢাকা সিটির জন্য কোন সেগমেন্টের বাইক ভাল এবং কেন?

৫/ গ্রিজ দিয়ে রাখাঃ

ইঁদুর আমাদের অনেকের বন্ধ বাইক খুব বেশি পছন্দ করে। অনেকের সাথেই এমনটা হয়েছে বাইক দীর্ঘদিন বন্ধ করে রাখার পর যখন তারা চালু করতে আসে তখন দেখতে পায় ইঁদুরে বাইকের ক্যাবল নষ্ট করে দিয়েছে অথবা বাইকে ইঁদুরের বসবাস। আপনি এই সমস্যার হাত থেকে বাচতে গ্রিজ ব্যবহার করতে পারেন। যে যে স্থানে ইঁদুরের আক্রমণের সম্ভাবনা থাকে সে স্থানগুলোতে গ্রিজ দিয়ে রাখুন।safe-parking

৬/ নিরাপত্তার দিকে লক্ষ্য রাখাঃ

আপনি যখন আপনার বাইক বন্ধ রেখে সংরক্ষণ করবেন তখন বাইকটি রাখার জন্য ভালো কোন জায়গা নির্বাচন করুন। এমন কোথাও বাইক রাখবেন না যেখান থেকে আপনার বাইকটি চুরি হওয়ার সম্ভাবনা থাকে। যদি সম্ভব হয় সব সময় চেষ্টা করুন ভালো মানের তালা ব্যবহার করতে। ভালো একটি তালা আপনার বাইকের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত করতে পারে, তাই এই দিকটায় বিশেষভাবে লক্ষ্য রাখুন। আপনি যদি দীর্ঘ দিন বাইক বন্ধ রেখে সংরক্ষণ করতে চান তাহলে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলুন। আশাকরি আপনার বাইক ভালো থাকবে।

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

Yakuza Viraj

Yakuza Viraj

Price: 0

RYDO Leaf Black

RYDO Leaf Black

Price: 50000

Yakuza Neu

Yakuza Neu

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

REVOO B12

REVOO B12

Price: 0

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

View all Upcoming Bikes