Shares 2

বাংলাদেশে চাহিদার শীর্ষে থাকা ইলেকট্রিক বাইক ব্র্যান্ডসমূহ

Last updated on 11-Apr-2026 , By Saleh Bangla

বাংলাদেশে ইলেকট্রিক বাইকের জনপ্রিয়তা গত কয়েক বছরে যথেষ্ট উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে জ্বালানির দাম বৃদ্ধি, ট্রাফিক জ্যাম, কম রক্ষণাবেক্ষণ খরচ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির কারণে মানুষ এখন প্রচলিত পেট্রল-চালিত বাইকের পাশাপাশি বিকল্প পরিবহন হিসেবে ইলেকট্রিক বাইকের দিকে ঝুঁকছে। 

আর শহর থেকে গ্রাম প্রায় সব জায়গাতেই এই পরিবর্তন চোখে পড়ার মতো। ফলে বর্তমানে আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক দুই ধরনের ইভি ব্র্যান্ডই বাজারে তাদের বেশ শক্ত অবস্থান তৈরিতে কাজ করছে। তো সেই সূত্রেই নিচে বাংলাদেশের বাজারে চাহিদার শীর্ষে থাকা কিছু ইলেকট্রিক বাইক ব্র্যান্ড নিয়ে সংক্ষেপে আলোচনা করা হলো।


বাংলাদেশে চাহিদার শীর্ষে থাকা ইলেকট্রিক বাইক ব্র্যান্ডসমূহ

বাংলাদেশে ইলেকট্রিক বাইকের বাজার বেশ দ্রুত বড় হচ্ছে। আর প্রথম দিকে কেবল বিদেশি ব্র্যান্ড গুলো এদেশের বাজারে কাজ করলেও দ্রুতই আমাদের বেশ কিছু লোকাল ইভি ব্র্যান্ড দাড়িয়ে গেছে এবং বেশ ভালো ভালো ফিচারের কিছু ইভি এদেশের বাজারে নিয়ে আসছে। তো বর্তমানে চাহিদায় থাকা দেশি বিদেশি প্রায় সব ব্যান্ডগুলোরই পরিচিতি তুলে ধরা হলো।

Revoo - রিভো

Revoo বর্তমানে বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল একটি ইলেকট্রিক বাইক ব্র্যান্ড। এই ব্র্যান্ডটি মূলত: শহুরে ব্যবহারকারীদের লক্ষ্য করে তাদের ইভিগুলো তৈরি করে, যেখানে দৈনন্দিন কমিউটিংকে সহজ, সাশ্রয়ী এবং আরামদায়ক করার উপর গুরুত্ব দেওয়া হয়।

Revoo এর বাইকগুলোতে সাধারণত আধুনিক ডিজাইন, স্মার্ট ডিসপ্লে, উন্নত ব্রেকিং সিস্টেম এবং ভালো মানের ব্যাটারি প্রযুক্তি ব্যবহার করা হয়। অনেক মডেলে রিমুভেবল ব্যাটারি সুবিধাও থাকে, যা চার্জিংকে আরও সহজ করে তোলে।

এছাড়া, এক চার্জে ভালো রেঞ্জ এবং কম অপারেটিং খরচের কারণে এটি ডেলিভারি রাইডার এবং অফিসগামীদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে Revoo এর Revoo C32Revoo A12Revoo A11Revoo C00Revoo E52 Revoo A04 মডেলগুলো বেশ নাম কুড়িয়েছে।

 

Yadea - ইয়াদিয়া

Yadea একটি বিশ্ববিখ্যাত ইলেকট্রিক টু-হুইলার ব্র্যান্ড, যা আন্তর্জাতিক বাজারে তাদের চমৎকার কিছু প্রডাক্ট নিয়ে অত্যন্ত শক্তিশালী একটি অবস্থান তৈরি করেছে। বাংলাদেশেও এই ব্র্যান্ডটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে।

Yadea এর ই-বাইকগুলো সাধারণত উন্নত লিথিয়াম ব্যাটারি, শক্তিশালী মোটর এবং দীর্ঘ রেঞ্জের জন্য পরিচিত। অনেক মডেলে ৭০ থেকে ১৫০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়, যা মোটামুটি দীর্ঘ দূরত্বে চলাচলের জন্য উপযুক্ত।

ডিজাইনের দিক থেকেও Yadea বেশ আধুনিক ও প্রিমিয়াম লুক প্রদান করে, যা তরুণ ব্যবহারকারীদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। বাংলাদেশের বাজারে Yadea এর প্রচলিত মডেলগুলো হলো Yadea VelaxYadea G150PYadea E8S ProYadea RuibinYadea M6, ইত্যাদি।

 

Tailg - টেইলজি

Tailg একটি আন্তর্জাতিক EV ব্র্যান্ড, যা বেশ টেকসই এবং শক্তিশালী ধরণের ইলেকট্রিক বাইক তৈরির জন্য পরিচিত। বাংলাদেশের বাজারে এটি মাঝারি বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্স এর EV দেওয়ার কারণে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

Tailg এর বাইকগুলোতে সাধারণত শক্তিশালী মোটর, উন্নত ব্যাটারি ব্যাকআপ এবং স্ট্যাবল রাইডিং ফিচার দেখা যায়। আর গ্রাম ও শহর উভয় পরিবেশেই তাদের ই-বাইকগুলো ব্যবহারযোগ্য হওয়ায় এটি প্রায় সবধরণের রাইডারদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে।

দীর্ঘমেয়াদে কম রক্ষণাবেক্ষণ এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স Tailg কে একটি ভালো ব্র্যান্ড হিসেবে এদেশের বাজারে প্রতিষ্ঠিত করেছে। Tailg এর উল্লেখ করার মতো বাইকগুলো হলো Tailg Leopard F72Tailg Phoenix F73Tailg SAIBEI F71TailG RED RABBIT F52TailG GREEN BIRD A1Tailg MENGSU R30, ইত্যাদি।

 

AIMA - আয়িমা

AIMA একটি সুপরিচিত আন্তর্জাতিক ইভি ব্র্যান্ড, যা ইলেকট্রিক স্কুটার এবং বাইকের ক্ষেত্রে বিশ্বজুড়ে জনপ্রিয়। বাংলাদেশে এই ব্র্যান্ডটি ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছে।

AIMA এর বাইকগুলো সাধারণত আরামদায়ক রাইডিং পজিশন, উন্নত সাসপেনশন এবং কার্যকর ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য পরিচিত।

দৈনন্দিন ব্যবহার, বিশেষ করে শহরের ট্রাফিক পরিস্থিতিতে, AIMA একটি নির্ভরযোগ্য এবং স্মুথ রাইডিং অভিজ্ঞতা প্রদান করে। বাংলাদেশের বাজারে প্রচলিত AIMA এর বাইকগুলো হলো Aima F626AIMA A511AIMA F520AIMA Q613, ইত্যাদি।

 

HUAIHAI - হুয়াইহাই

Huaihai ও একটি আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল নির্মাতা প্রতিষ্ঠান, যারা মূলত: সাশ্রয়ী এবং টেকসই ধরণের ইলেকট্রিক টু-হুইলার ও থ্রি-হুইলার তৈরির জন্য সুপরিচিত। বাংলাদেশেও এই ব্র্যান্ডটি ধীরে ধীরে বেশ পরিচিতি পাচ্ছে, বিশেষ করে যারা কম খরচে নির্ভরযোগ্য ইলেকট্রিক বাইক খুঁজছেন তাদের মধ্যে।

Huaihai এর ই-বাইকগুলো সাধারণত শক্তপোক্ত বডি, ভালো লোড বহন ক্ষমতা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্সের জন্য পরিচিত। গ্রামাঞ্চল, ছোট শহর এবং বড় শহরতলীতে সব জায়গাতেই দৈনন্দিন ব্যবহারের জন্য এগুলো ব্যবহার উপযোগী করে ডিজাইন করা হয়।

এছাড়া, সহজ রক্ষণাবেক্ষণ এবং তুলনামূলক কম দামের কারণে Huaihai এর ই-বাইকগুলো ব্যবসায়িক ব্যবহার, যেমন ডেলিভারি বা ছোটখাটো পরিবহনের জন্যও কার্যকর ভাবে ব্যবহার হচ্ছে। Huaihai এর ই-বাইকগুলোর মধ্যে HUAIHAI Sparky (Lithium)HUAIHAI Sparky (Graphene)HUAIHAI E-Thunder, HUAIHAI ECO RIDE, মডেলগুলো এদেশে বেশ ভালো চলছে।



Walton - ওয়ালটন

বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড Walton ইলেকট্রিক বাইক সেগমেন্টে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ এবং দেশব্যাপী সার্ভিস নেটওয়ার্ক থাকার কারণে এটি অনেক ব্যবহারকারীর কাছে একটি বিশ্বাসযোগ্য নাম।

Walton এর ইলেকট্রিক বাইকগুলোর মধ্যে রয়েছে TAKYON FUSION 25FZTAKYON FUSION 25TDTAKYON FUSION 25TRTAKYON FUSION 25RSTakyon 1.00Takyon 1.20Takyon Fusion 25T2Takyon LEO 25T1Takyon Leo, ইত্যাদি।

এগুলি সাধারণত সহজ ব্যবহারযোগ্য, মাঝারি স্পিড এবং নিরাপদ রাইডিং অভিজ্ঞতার জন্য ডিজাইন করা হয়। নতুন রাইডার, শিক্ষার্থী এবং স্বল্প দূরত্বের ব্যবহারকারীদের জন্য এগুলি একটি ভালো অপশন। আর স্থানীয় উৎপাদনের কারণে এসবের দামও তুলনামূলকভাবে কম এবং খুচরা যন্ত্রাংশ সহজলভ্য।

 

Zeeho - যিহো

Zeeho মূলত: CFMoto এর প্রিমিয়াম সেগমেন্টের একটি ইলেকট্রিক বাইক ব্র্যান্ড, যা স্পোর্টি ডিজাইন এবং উচ্চ পারফরম্যান্সের জন্য পরিচিত।

এই ব্র্যান্ডের ই-বাইকগুলোতে সাধারণত শক্তিশালী মোটর, দ্রুত এক্সিলারেশন এবং উন্নত প্রযুক্তির সমন্বয় দেখা যায়। Zeeho এর ডিজাইন অনেকটা ফিউচারিস্টিক ধরণের এবং তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত আকর্ষণীয়।

বাংলাদেশে এখনও সীমিত উপস্থিতি থাকলেও, যারা পারফরম্যান্স এবং স্টাইল দুটোই চান, তাদের জন্য Zeeho একটি সম্ভাবনাময় ব্র্যান্ড। বর্তমানে Zeeho এর ZEEHO AE8 SEZeeho AE4ZEEHO AE6ZEEHO City Sport, ইত্যাদি মডেলগুলি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।

 

Nasir Syntax - নাসির সিনটেক্স

Nasir Syntax বাংলাদেশের একটি উদীয়মান স্থানীয় ইলেকট্রিক বাইক ব্র্যান্ড। এটি মূলত কম খরচে ব্যবহারযোগ্য ইভি আমাদের জনসাধারণের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে কাজ করছে।

এই ব্র্যান্ডটি আমাদের স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী বাইক তৈরি করে, যেখানে সহজ মেইনটেন্যান্স, কম খরচ এবং ব্যবহারিক ডিজাইনকে অগ্রাধিকার দেওয়া হয়।

গ্রামাঞ্চল বা স্বল্প আয়ের ব্যবহারকারীদের জন্য Nasir Syntax একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। Nasir Syntax এর SYNTAX BLAZESYNTAX NEO 125, SYNTAX WILLOWSyntax Gen ZSyntax AventoSYNTAX RAYOSYNTAX LIMA, মডেলগুলো এখন বাজারে বেশ সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে।

 

Spike Ride - স্পাইক রাইড

Spike Ride বাংলাদেশের ইলেকট্রিক বাইক বাজারে একটি দ্রুত উঠতি নাম। এটি মূলত বাজেট-ফ্রেন্ডলি সেগমেন্টে কাজ করে এবং নতুন ব্যবহারকারীদের লক্ষ্য করে তাদের পণ্য তৈরি করে।

Spike Ride এর ই-বাইকগুলো সাধারণত হালকা, সহজ নিয়ন্ত্রণযোগ্য এবং কম স্পিডের জন্য উপযোগী। ফলে নতুন রাইডার বা বয়স্ক ব্যবহারকারীদের জন্য এটি একটি নিরাপদ অপশন।

Spike Ride এর Spark Ride M8Spark Ride Owl-EagleSpark Ride XiaojiuSpark Ride Crazy RacingSpark RideTurtle 15, মডেলগুলো দৈনন্দিন অল্প দূরত্বের যাতায়াতের জন্য কার্যকর সমাধান হিসেবে বাজারে বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

 

Evehco - ইভিকো

Evehco বাংলাদেশে তুলনামূলকভাবে নতুন একটি ইলেকট্রিক বাইক ব্র্যান্ড, তবে এটি দ্রুত বাজারে পরিচিতি পাচ্ছে। এই ব্র্যান্ডটি মূলত আধুনিক ডিজাইন, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং সাশ্রয়ী দামের সমন্বয় করার চেষ্টা করছে। শহরের ব্যবহারকারীদের জন্য এর মডেলগুলো বেশ উপযোগী।

ভবিষ্যতে আরও নতুন মডেল এবং প্রযুক্তি নিয়ে আসতে পারলে Evehco বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে বলে আশা করা যায়। তবে বর্তমানে Evehco এর EVEHCO AS-12EVEHCO AS-1, মডেলগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে।

 

তো বন্ধুরা, বাংলাদেশে ইলেকট্রিক বাইকের বাজার এখন একটি দ্রুতবর্ধনশীল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে বলা যায়। এখনকার বাজারে Revoo, Yadea এর মতো আন্তর্জাতিক মানের ব্র্যান্ডের পাশাপাশি আমাদের Walton ও Nasir Syntax এর মতো দেশীয় কোম্পানিগুলোও তাদের ফিচারড ইভি নিয়ে সমানভাবে এগিয়ে চলছে।

বাজারে একদিকে যেমন বাজেট-ফ্রেন্ডলি অপশন রয়েছে, অন্যদিকে প্রিমিয়াম পারফরম্যান্স ভিত্তিক ব্র্যান্ডও প্রবেশ করছে। ফলে আমাদের রাইডাররা এখন তাদের প্রয়োজন ও বাজেট অনুযায়ী সহজেই সঠিক ইলেকট্রিক বাইক নির্বাচন করতে পারছেন। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের পরিবহন ব্যবস্থায় ইলেকট্রিক বাইক ইতিমধ্যেই একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরী করে নিয়েছে।

Published by Saleh Bangla

Latest Bikes

E-MAX S80

E-MAX S80

Price: 0

E-MAX S600

E-MAX S600

Price: 0

E-MAX FX

E-MAX FX

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

E-MAX S80

E-MAX S80

Price: 0

E-MAX S600

E-MAX S600

Price: 0

E-MAX FX

E-MAX FX

Price: 0

View all Upcoming Bikes