Shares 2

টিভিএস খুশির হাট ২০২০ - ঈদ উল আযহা ডিস্কাউন্ট অফার!

Last updated on 07-Aug-2025 , By Ashik Mahmud Bangla

TVS Auto Bangladesh ঈদ উল আযহা উপলক্ষ্যে ঘোষণা করেছে "টিভিএস খুশির হাট ২০২০" অফার। তারা এই দিচ্ছে সর্বোচ্চ ২০,০০০/- টাকা পর্যন্ত ডিস্কাউন্ট । এই ডিস্কাউন্টের মধ্যে তাদের অনেক গুলো মোটরসাইকেল মডেল রয়েছে এবং এদের মধ্যে তাদের জনপ্রিয় একটি মডেলও রয়েছে। 

টিভিএস খুশির হাট ২০২০

tvs apache rtr 160 4v in bd tvs

টিভিএস খুশির হাট ২০২০ - জুলাই ২০২০

এই ঈদে টিভিএস অটো বাংলাদেশ ঘোষণা করেছে ডিস্কাউন্ট অফার। এই অফার টিভিএস তাদের জনপ্রিয় সব মোটরসাইকেল মডেলে দিচ্ছে সর্বোচ্চ ২০,০০০/- টাকার ডিস্কাউন্ট। এই অফারটি চলবে জুলাই ২০২০ এর পুরো মাস জুড়ে। আর এই ডিস্কাউন্ট অফারটি সারা বাংলাদেশে টিভিএস এর সকল অথোরাইজড শোরুম থেকে উপভোগ করা যাবে। টিভিএস তাদের জনপ্রিয় মডেল TVS Apache RTR সিরিজে তাদের ভার্সনের উপর নির্ভর করে ১৪,০০০/- থেকে ২০,০০০/- টাকা পর্যন্ত দিচ্ছে ডিস্কাউন্ট। এছাড়া টিভিএস এর স্কুটার ও ১২৫ - ১০০ সিসি কমিউটার সেগমেন্টের বাইকেও রয়েছে আকর্ষণীয় ডিস্কাউন্ট অফার।

Model NameRegular Price (BDT)Discount (BDT)Offer Price (BDT)
Apache RTR 4V RD2,04,90020,0001,84,900
Apache RTR 4V SD (WT)1,86,90015,0001,71,900
Apache RTR 4V SD1,86,90017,0001,69,900
Apache RTR RD Race Edition1,81,90014,0001,67,900
Apache RTR SD Race Edition1,74,90015,0001,59,900
Apache RTR RD1,81,90014,0001,67,900
Apache RTR SD1,74,90015,0001,59,900
Stryker1,23,90010,0001,13,900
Jupiter (Scooter)1,42,9005,0001,37,900
Wego (Scooter)1,44,9005,0001,39,500
Metro Plus Disc1,16,90014,0001,02,900
Metro Plus1,09,90011,00098,900
Metro ES & Metro ES NEW94,90010,00084,900
Metro KS & Metro KS NEW88,9009,00079,900
TVS XL KS59,9003,00056,900
TVS XL-I Touch69,9005,00064,900
Radeon95,900-95,900

tvs offer টিভিএস খুশির হাট ২০২০

 RTR সিরিজের সবর্শেষ নতুন বাইক হচ্ছে TVS Apache RTR 4V Dual Disc, যাতে দেয়া হচ্ছে সর্বোচ্চ এবং ফ্ল্যাট ২০,০০০/- টাকার ডিস্কাউন্ট, বর্তমানে বাইকটির দাম হচ্ছে ১,৮৪,৯০০/- টাকা। এই বাইকটি লঞ্চ হওয়া TVS Apache RTR 4V single-disc এডিশনের এডভান্স ভার্সন। এছাড়া আরও একটি নতুন বাইক হচ্ছে TVS Apache RTR 160 Race Edition, যাতে কিছু পার্টস ও সাসপেনশন যুক্ত করা হয়েছে নতুন ভাবে, যা পুরাতন ভার্সনের Apache RTR 160 ছিল না। এই বাইকের ভার্সনের উপর নির্ভর করে ১৫,০০০/- টাকা পর্যন্ত ডিস্কাউন্ট রয়েছে। এই লাইন আপের জনপ্রিয় বাইক হচ্ছে TVS Radeon, যাতে কোন ধরনের কোন ডিস্কাউন্ট দেয়া হয়নি। বাইকটি সম্পূর্ন নতুন এবং অল্প কিছু দিন আগেই বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। দাম এবং স্টাইলিশ হবার কারণে ১১০সিসি সেগমেন্টে কম সময়ের মধ্যে বাইক জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে।  সম্প্রতি আমরা TVS Radeon টেস্ট রাইড রিভিউ প্রকাশ করেছি।

TVS Radeon Video Review

এই মহামারীতে সবাই গণ পরিবহণ কিছুটা হলেও এড়িয়ে চলছে, এই জন্য কিছুটা হলেও ব্যক্তিগত গাড়ি বা বাইকের দিকে মানুষের আগ্রহ বাড়ছে। টিভিএস খুশির হাট ২০২০ কাস্টোমারদের সাহায্য করবে তাদের নিজদের স্বপ্ন পুরনে।  

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

Akij Titan

Akij Titan

Price: 150000

Akij Neo

Akij Neo

Price: 90000

Akij Zenith

Akij Zenith

Price: 120000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes