Shares 2

ইঞ্জিন ফ্ল্যাশ কি কি ক্ষতি করে? ইঞ্জিন ফ্ল্যাশ করলে লাভ কি ?

Last updated on 13-Jan-2025 , By Ashik Mahmud Bangla

বাইকের ইঞ্জিন ফ্ল্যাশ শব্দটার সাথে আমরা বাইকারারা সবাই কম বেশি পরিচিত, তবে এই ইঞ্জিন ফ্ল্যাশ নিয়ে আমাদের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা আছে। ইঞ্জিন ফ্ল্যাশ আপনার বাইকের ইঞ্জিনের সর্বোচ্চ কি ক্ষতি করতে পারে,ইঞ্জিন ফ্ল্যাশ কখন প্রয়োজন আজ আমি এইগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করবো।বর্তমান সময়ে আমরা সবাই নিজেদের বাইক নিয়ে খুব বেশি সচেতন, তাই বাইকের ইঞ্জিন থেকে যখন পারফরম্যান্স একটু খারাপ পায় তখন ইঞ্জিন ফ্ল্যাশ দিয়ে ফেলি।

Also Read:মোটরসাইকেলের ইঞ্জিন অয়েলের সাধারন বিষয়সমূহ

কিন্তু এটা কি আসলেই ঠিক ? আমাদের বাইকের ইঞ্জিনে ময়লা জমার প্রসেসটা খুব স্লো , এমননা যে আপনি কয়েক মাস ধূলাবালির মধ্যে দিয়ে বাইক চালালে ইঞ্জিন ফ্ল্যাশ দিতে হবে। আমি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে বলছি বাইকের বয়স যদি ৫-৭ বছরের বেশি হয় সেক্ষেত্রে বাইকে ইঞ্জিন ফ্লাশের প্রয়োজন হয়। তবে ইঞ্জিন ফ্ল্যাশ দেয়ার আগে অবশ্যই আপনার বাইকের ইঞ্জিনের অবস্থা অবশ্যই অভিজ্ঞ কাউকে দিয়ে যাচাই করে নিবেন।

ইঞ্জিন ফ্ল্যাশ

ইঞ্জিন ফ্ল্যাশ কি কি ক্ষতি করে ?

ইঞ্জিন ফ্ল্যাশ দেয়ার পর ইঞ্জিনের গ্যাসকিট এবং অয়েল সীল ক্ষতিগ্রস্থ হয় অনেক ক্ষেত্রেই , তাই আপনি যখন বাইকের ইঞ্জিন ফ্ল্যাশ দিবেন তখন এই জিনিসগুলো অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখুন। কারন এই জিনিসগুলো প্রতিটা বাইকের জন্য খুব বেশি গুরুতবপূর্ণ।

ইঞ্জিন ফ্ল্যাশ করলে লাভ কি ?

আপনি যখন ইঞ্জিন ফ্ল্যাশ করবেন তখন ইঞ্জিনের ভালভ , রিং এবং অন্যান্য মুভিং পার্টসগুলোতে জমে থাকা ময়লা পরিষ্কার হয়ে যায় এতে ইঞ্জিন নতুনের মতো পারফর্ম করতে পারে। কম্বাশন প্রসেস ভালোভাবে হয় এর ফলে আপনি ভালো একটা মাইলেজ পাবেন।

ইঞ্জিন ফ্ল্যাশ দেয়ার লাভ

ইঞ্জিন ফ্ল্যাশ দেয়ার সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আপনি যেই মেকানিককে দিয়ে ইঞ্জিন ফ্ল্যাশ দিবেন সে এই সম্পর্কে কতটুকু জানে। ইঞ্জিন ফ্ল্যাশ দেয়ার সময় আপনার যদি ভুল হয় তাহলে আপনার বাইকের ইঞ্জিনে কিন্তু বেশ বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই ইঞ্জিন ফ্ল্যাশ দেয়ার আগে অবশ্যই ইঞ্জিন ফ্ল্যাশ দেয়ার সব নিয়মকানুনগুলো জেনে ইঞ্জিন ফ্লাশ দিন।

ইঞ্জিন ফ্ল্যাশ দেয়ার নিয়মঃ

ইঞ্জিন ফ্ল্যাশ দেয়ার সঠিক নিয়ম আপনাকে মেনে চলতে হবে। ইঞ্জিন ফ্ল্যাশ যদি সঠিকভাবে দেন তাহলে আপনার বাইকের ইঞ্জিন আগের থেকে স্মুথ হয়ে যাবে।আপনি যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন ইঞ্জিন অয়েল চেঞ্জের সময় এই ইঞ্জিন ফ্ল্যাশ ব্যবহার করুন। ইঞ্জিন ফ্ল্যাশ ব্যবহার করার আগে আপনার বাইকটি সোজা করে ডাবল স্টান্ডের উপর রেখে নিন।

এরপর আপনার বাইকে থাকা ইঞ্জিন অয়েলের সাথে ৭০ থেকে ১০০ মিলি ফ্ল্যাশ অয়েল দিয়ে দিন। ফ্ল্যাশ অয়েল দেয়ার পর ইঞ্জিনটি চালু করে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। যখন ইঞ্জিন ফ্ল্যাশ দেয়া চলবে তখন বাইকের থ্রটল নরমাল রাখুন। এই সময় আপনি ক্লাচ ধরে গিয়ার পরিবর্তন করতে থাকুন। এভাবে ফ্ল্যাশ অয়েল দিয়ে বাইকটি ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন।

ইঞ্জিন ফ্ল্যাশ দেয়ার নিয়ম


পরিশেষে একটা কথা বলতে চাই,প্রতিটা জিনিসের কিন্তু ভালো এবং খারাপ দিক থাকে। তাই আপনি যখন আপনার বাইকের ইঞ্জিনে নতুন কিছু করাবেন তার আগে অবশ্যই ভালোভাবে সেটা সম্পর্কে জেনে নিবেন। সব সময় নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন এবং ভালো মানের হেলমেট ব্যবহার করুন।

ধন্যবাদ

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

YADEA KEENESS

YADEA KEENESS

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes