Shares 2

Bajaj Eid Ul ADHA Offer 2019 । ব্র্যান্ড নিউ গাড়ি জেতার সুযোগ !!!!

Last updated on 25-Jan-2022 , By Ashik Mahmud Bangla

Uttara Motors Ltd. – Bajaj Motorcycles Bangladesh ঈদ উল আযহা উপলক্ষ্যে ঘোষনা করেছে Bajaj Eid Ul ADHA Offer 2019 । এই অফারে সুযোগ রয়েছে একটি ব্র্যান্ড নিউ সুজুকি কার জিতে নেয়ার ।

  bajaj motorcycle eid offer 2019 

ঈদ উল আযহা হচ্ছে বছরের দ্বিতীয় ঈদ, আর এটি খুব বেশি দূরে নয় । এই ঈদ উপলক্ষ্যে বিভিন্ন মোটরসাইকেল কোম্পানি গুলো দিচ্ছে ক্যাশব্যাক অফার, ডিস্কাউন্ট অফার, ফ্রি রেজিস্ট্রেশন অফার আরও নানা ধরনের অফার । এই সিজনে বাজাজ মোটরসাইকেল বাংলাদেশ দিচ্ছে ঈদ ডিস্কাউন্ট অফার ২০১৯ এবং সাথে সুযোগ রয়েছে লটারির মাধ্যমে একটি সম্পূর্ন নতুন গাড়ি জিতে নেয়ার সুযোগ ।

Bajaj Eid Ul ADHA Offer 2019

ModelRegular Price (BDT)Discount (BDT)Discounted Price(BDT)
Pulsar NS1601,99,50010,0001,89,500
Pulsar 150 TD1,86,9004,0001,82,900
Pulsar 150 SD1,74,9004,0001,70,900
Discover 1101,19,5004,0001,15,500
Platina 100 ES97,5004,00093,500
CT100 ES93,5005,00088,500


bajaj eid ul adha offer 2019 

The Bajaj Pulsar NS160 এবং The Pulsar 150 Twin Disc ইতিমধ্যে তাদের এই দুটি মডেলের মোটরসাইকেল এর উপর চলছে ডিস্কাউন্ট, এর সাথে তাদের অন্যান্য মডেলের মোটরসাইকেল গুলোও যুক্ত হয়েছে । The Bajaj Platina 100, CT 100 এবং Discover 110 মোটরসাইকেল গুলোতেও চলছে ডিস্কাউন্ট । এই ১০০ এবং ১১০ সিসির মোটরসাইকেল গুলো অনেক বেশি জনপ্রিয়, বিশেষ ভাবে গ্রাম্য এলাকা গুলোতে এই মোটরসাইকেল গুলো বেশি দেখা যায় । 

এই মডেল গুলোর জনপ্রিয়তার অন্যতম কারন হচ্ছে, দাম কম, ঝামেলাহীন সার্ভিস এবং এর কমিউটিং দক্ষতা অসাধারন । তাই এই ঈদের সিজনে যদি কেউ ১৫০ বা ১৬০সিসি অথবা ১১০-১০০ সিসির মোটরসাইকেল ক্রয় করতে চান তবে তারা Bajaj Eid Ul ADHA Offer 2019 অফারটি গ্রহন করতে পারেন । অফারটি চলবে আগামী ১১ অগাস্ট ২০১৯ তারিখ পর্যন্ত । এই অফারটি বাংলাদেশের সকল বাজাজ শোরুম থেকেই উপভোগ করা যাবে ।

>>Click Here For Bajaj Pulsar NS160 Review<<


নতুন গাড়ি জিতে নেয়ার সুযোগ

Uttara Motors, যারা অফিশিয়ালি বাজাজ মোটরসাইকেলের ডিস্ট্রিবিউট এবং সেই সাথে সুজুকি গাড়ির ও তারা ডিস্ট্রিবিউটর, তারা শুরু করেছে একটি ক্যাম্পেইন । তারা ৫জন লাকি উইনার কে দিচ্ছে Suzuki Alto AC Car । 

যারা বাজাজের Bajaj Eid Ul ADHA Offer 2019 অফারটি গ্রহন করবে, তারা এই র‍্যাফেল ড্র এর লটারিতে অংশ গ্রহনের সুযোগ পাবে । আর ৫জন জিতে নিতে পারবে Suzuki Alto AC Car । 

যদি কেউ ২৫ জুলাই থেকে ১১ অগাস্ট ২০১৯ তারিখের মধ্যে বাজাজের মোটরসাইকেল ক্রয় করে থাকেন তবে তিনি এই লাকি র‍্যাফেল  ড্র তে অংশ নিতে পারবেন । এই ড্র তে অংশ গ্রহন করার জন্য কাস্টোমার কে যা করতে হবে, প্রথমে টাইপ করতে হবে কাস্টোমারের নাম, যেই ডিলার/শোরুম এর কাছ থেকে ক্রয় করেছেন তার নাম, বাইক মডেল, ইঞ্জিন নং, ক্রয়ের তারিখ, এবং সেটা পাঠিয়ে দিতে হবে 01701206178 এই নাম্বারে । 

এছাড়া আপনি এই নাম্বারে ভাইবারের মাধ্যমেও মেসেজ পাঠাতে পারবেন । Bajaj Eid Ul ADHA Offer 2019 অফারটি দারুন একটি অফার, সেই সাথে গাড়ি জিতে নেয়ার সুযোগটাও যুক্ত হয়েছে বলে অফারটি আরও আকর্ষনীয় হয়েছে । আশা করা যাচ্ছে এটি বাজাজ প্রেমীদের সাহায্য করবে তাদের পছন্দের বাজাজ মোটরসাইকেলটি ক্রয় করতে ।

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

YADEA K2

YADEA K2

Price: 160000

REVOO Y06

REVOO Y06

Price: 79900

SYNTAX CRUZE- G

SYNTAX CRUZE- G

Price: 127000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes