Shares 2

মবিল ওয়ান রেসিং ফোর-টি সিন্থেটিক ইঞ্জিনওয়েল – পারফর্মেন্স ইঞ্জিনওয়েল

Last updated on 13-Jul-2024 , By Ashik Mahmud Bangla

মবিল ওয়ান রেসিং ফোর-টি সিন্থেটিক ইঞ্জিনওয়েল – পারফর্মেন্স ইঞ্জিনওয়েল। মবিল পৃথিবীব্যাপি অন্যতম একটি বিশ্বস্ত লুব্রিক্যান্ট ব্র্যান্ড। মবিল ওয়ান হলো তাদের ফ্ল্যাগশিপ ব্যাজ, আর মবিল ওয়ান রেসিং ফোর-টি হলো ষ্ট্রিট মোটরসাইকেলের জন্যে একটি প্রিমিয়াম সিন্থেটিক সল্যুশন। তো এই রেসিং-ইন্সপায়ার্ড ইঞ্জিনওয়েলটির ফিচার আর বেনেফিটস নিয়েই আমাদের আজকের আয়োজন।

মবিল ওয়ান মবিলের একটি ফ্ল্যাগশিপ ব্যাজ। এটি মুলত: সিন্থেটিক ইঞ্জিনওয়েল ও অন্যান্য রেসিং-সাপোর্টিভ লুব্রিক্যান্টের ডেডিকেটেড ব্যাজ। আর Mobil 1 Racing™ 4T এই ব্যাজভুক্ত একটি ফুল-সিন্থেটিক ইঞ্জিনওয়েল। এটি হাই-পারফর্মেন্স মোটরসাইকেল ইঞ্জিনের জন্যে ডেডিকেটেড ফর্মুলায় তৈরী একটি প্রডাক্ট।

বর্তমানে মবিল, পৃথিবীব্যাপী ইক্সনমবিল প্যারেন্ট কোম্পানীর আওতায় কাজ করছে। আর বাংলাদেশে তারা মবিল বাংলাদেশ নামে অপারেট করছে। এটি একটি জয়েন্ট-ভেঞ্চার কোম্পানি, যা এমজেএলবিএল বা মবিল যমুনা লুব্রিকেন্টস বাংলাদেশ নামে পরিচিত।

মবিল বাংলাদেশ, বর্তমানে মবিল ওয়ান রেসিং ফোর-টি সহ বিভিন্ন গ্রেড ও ফিচারের লুব বাংলাদেশে বাজারজাত করছে। আর এই ক্লাস-লিডিং ইঞ্জিনওয়েলটি সহজেই তার প্রিমিয়াম ফিচার নিয়ে বাজার দখল করেছে।

মবিল ওয়ান রেসিং ফোর-টি ফিচার ও ক্যারেক্টারিস্টিকস

Mobil 1 Racing™ 4T অ্যাডভান্সড ফর্মুলেশনে তৈরী একটি ফুল্লি-সিন্থেটিক ইঞ্জিনওয়েল। সাধারনভাবে এটি হাই-পরফর্মেন্স, ফোর-স্ট্রোক, অন-রোড মোটরসাইকেল ইঞ্জিনের জন্যে তৈরী। তবে অন্যান্য ক্যাটাগরির মোটরসাইকেল যা 10W-40 গ্রেড ওয়েল রেকমেন্ড করে তাতেও এটি ব্যবহার করা যায়।

Mobil 1 Racing™ 4T একটি ইউনিক সিন্থেটিক কন্সট্রাকশনে তৈরী, যা কিছু প্রিমিয়াম ফিচার ধারন করে। এর ফুল-সিন্থেটিক ফর্মুলেশন কিছু অ্যাডভান্সড ফিচার দেয় যা অন্যান্য গতানুগতিক ওয়েল থেকে একদমই ভিন্ন মাত্রার। আর সেকারনেই এটি আধুনিক হাইটেক মোটরসাইকেল ইঞ্জিনে অতুলনীয় পারফর্মেন্স দেয়।

ডেডিকেটেড ফিচার ও ক্যারেক্টারিস্টিকস

  • কন্সিসট্যান্ট স্ট্যাবিলিটি ও অপটিমাইজড ফ্রিকশন প্রপার্টিজ, যা ম্যাক্সিমাম ভিস্কোসিটি স্ট্যাবিলিটি নিশ্চিত করে। আর ইঞ্জিন নিম্ন ফ্রিকশন-লসের সাপেক্ষে নিরবিচ্ছিন্ন পাওয়ার ডেলিভারী দিতে পারে। এভাবে এটি ইঞ্জিন পারফর্মেন্স ও ফুয়েল-ইকোনমি বাড়াতে সাহায্য করে।
  • অতুলনীয় থার্মাল স্ট্যাবিলিটি, যা নিরবিচ্ছিন্ন ভিস্কোসিটি লেভেল নিশ্চিত করে। আর এভাবে এটি সর্ব্বোচ্চ ক্ষয় প্রতিরোধ করে। এটি এক্সট্রিম কন্ডিশনেও অক্সিডাইজেশন, ডিপোজিট বিল্ডআপ, আর তেল পাতলা হওয়া থেকে রক্ষা করে।
  • সুপার-স্ট্যাবল লো-টেম্পারেচার প্রপার্টিজ। এটি সহজে স্টার্ট নেয়া, নিরবিচ্ছিন্ন ক্ষয়-প্রতিরোধ, আর ইন্সট্যান্ট লুব্রিকেশন নিশ্চিত করে।
  • অতুলনীয় ক্ষয়-প্রতিরোধক ক্ষমতা, যা এক্সট্রিম রাইডিং ও ভিন্ন ওয়েদার কন্ডিশনে ইঞ্জিনের সার্ভিস-লাইফ বাড়িয়ে দেয়।
  • আ্যাডভান্সড ডিটার্জেন্ট ও এ্যাডিটিভ কম্পোজিশন ইঞ্জিন ও ট্রান্সমিশনকে রাখে পরিস্কার, আর ময়লা ও মরচে বিহিীন। এভাবে এটি ইঞ্জিন লাইফ বাড়িয়ে দেয় ও রেডি-পারফর্মেন্সের জন্যে প্রস্তুত রাখে।
  • এটি ওয়েট-ক্লাচ এর পারফর্মেন্স বাড়ায় ও গিয়ার অপারেশন স্মুদ করে।
  • Mobil 1 Racing 4T একটি হাইলি-স্ট্যাবল সিন্থেটিক ওয়েল, যা লম্বা সময় ধরে স্ট্যাবল থাকে। ফলে এর ড্রেইনিং ইন্টারভেলও অনেক বেশি। তাই এটি লম্বা সময় ধরে কাজ করে যা অন্যান্য সাধারন ইঞ্জিনওয়েলে সম্ভব নয়।

মবিল ওয়ান রেসিং ফোর-টি স্পেসিফিকেশন ও প্রপার্টিজ

Mobil 1 Racing™ 4T ফোর-স্ট্রোক মোটরসাইকেলের জন্যে একটি প্রিমিয়াম সিন্থেটিক সল্যুশন। এটা ইন্টারন্যাশনার অটোমোটিভ ইঞ্জিনওয়েল স্ট্যান্ডার্ডের নির্দিষ্ট কিছু স্ট্যান্ডার্ড রিকয়্যারমেন্ট ও স্পেসিফিকেশন ফলো করে।

Mobil 1 Racing 4T 10W-40 ইঞ্জিনওয়েলটি JASO MA2 ও JASO MA এর সকল রিকয়্যারমেন্ট ও স্পেসিফিকেশন ফুলফিল করে। আর সেইসাথে API SN এর নির্দিষ্ট স্ট্যান্ডার্ড লেভেল নিশ্চিত করে। তো এই সবকিছু মিলিয়েই মবিল ওয়ান রেসিং ফোর-টি মডার্ণ হাই-পারফর্মেন্স মোটরসাইকেলের জন্যে একটি ডেডিকেটেড প্রডাক্ট ও সার্টিফায়েড ইঞ্জিনওয়েল সল্যুশন।

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

Yakuza Viraj

Yakuza Viraj

Price: 0

RYDO Leaf Black

RYDO Leaf Black

Price: 50000

Yakuza Neu

Yakuza Neu

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

REVOO B12

REVOO B12

Price: 0

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

View all Upcoming Bikes