Shares 2

বাজাজ পালসার সিরিজে চলছে ১২,০৭৩ টাকার ক্যাশব্যাক অফার !

Last updated on 06-Jan-2025 , By Arif Raihan Opu

বাজাজ পালসার সিরিজে চলছে ১২,০৭৩ টাকার ক্যাশব্যাক অফার !

উত্তরা মোটরস লিমিটেড কয়েক দিন আগেই তাদের কমিউটার সেগমেন্টের মোটরসাইকেল Bajaj Discover 110 এ দিয়েছিল ডিস্কাউন্ট । এখন উত্তরা মোটরস দিচ্ছে বাজাজ পালসার সিরিজে ডিস্কাউন্ট অফার

bajaj pulsar discount offer বাজাজ পালসার

বাজাজের এই অফারের মোটরসাইকেল গুলো হচ্ছে  Bajaj Pulsar150 Twin Disc, Pulsar NS 160 এবং সবর্শেষ লঞ্চ হওয়া Bajaj Pulsar NS160 Fi ABS । পালসার বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল । বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বাইক পালসার এনএস এর এবিএস ভার্সনের জন্য অপেক্ষা করছিল বাংলাদেশের পালসার এনএস লাভাররা ।

বাজাজ পালসার অফার - জানুয়ারি ২০২০

ModelPriceDiscount
NS160 Fi ABS254,90012,073(Cashback)
NS160 Twin Disc1,92,9004,000
Pulsar 150 Twin Disc1,82,9004,000

Click To See The First Impression Of Bajaj Pulsar NS160 FI With ABS

বাজাজ তাদের Bajaj Pulsar150 Twin Disc এবং Pulsar NS 160 এ দিচ্ছে ৪,০০০/- টাকার ডিস্কাউন্ট অফার । Bajaj Pulsar NS160 Fi ABS এর ক্ষেত্রে উত্তরা মোটর দিচ্ছে ১২,০৭৩ টাকার রেজিস্ট্রেশন ফী ক্যাশব্যাক।

অনেক দিন পর বাজাজ বাংলাদেশে গত বছর লঞ্চ করেছে Bajaj Pulsar 150 twin disc বাইকটি । পালসার টুইন ডিস্ক বাইকটি নতুন ডিজাইন, গ্রাফিক্স এবং ফিচারসহ নতুন ভাবে লঞ্চ করা হয়েছে । টেকনিক্যালি এটা সম্পূর্ন নতুন মোটরসাইকেল যেখানে নতুন অনেক ফিচার্স দেয়া হয়েছে । এদের মধ্যে ব্রেক । যেখানে ফ্রন্ট ব্রেক হচ্ছে ২৬০মিমি এবং রেয়ার ডিস্ক ব্রেক হচ্ছে ২৩০মিমি ।

গত বছর মানে ২০১৯ সালে পালসার লাভারদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল Bajaj Pulsar NS160 Fi ABS এর লঞ্চ । অনেক দিন থেকে পালসার লাভাররা এই বাইকটির জন্য অপেক্ষায় ছিলেন । বাইকটি আগের ভার্সনের সব কিছুই ধরে রেখেছিল, শুধু সেখানে যুক্ত করা হয়েছে এফআই ও এবিএস ।

bajaj pulsar ns160 fi abs

বাজাজ পালসার এনএস ১৬০ বাইকটি ১৬০সিসি সেগমেন্টে নেকেড স্পোর্টস বাইক হিসেবে জনপ্রিয় । বাইকটিতে দেয়া হয়েছে ১৬০সিসি ইঞ্জিন বিশিষ্ট ইঞ্জিন, ইঞ্জিন থেকে 15.3 BHP @ 8500 RPM এবং 14.6 NM of Torque @ 6,500 RPM শক্তি উৎপন্ন করতে সক্ষম । আমরা বাইকটি টেস্ট রাইড করেছি, আমাদের টেস্ট রাইডটি পড়ুন বিস্তারিত জানার জন্য । বর্তমানে এনএস ১৬০ এর দাম হচ্ছে ১,৯২,৯০০ এবং এনএস এফআই এবিএস এর দাম হচ্ছে ২,৫৪,৯০০ টাকা

২০২০ সালের প্রতিটি কোম্পানি তাদের বেস্ট অফার নিয়ে কাস্টোমারদের কাছে হাজির হয়েছে । বাজাজ ইতিমধ্যে তাদের ডিস্কভার ১১০ বাইকটিতে দিচ্ছে ছাড় । এখন তারা তাদের বাজাজ পালসার সিরিজে দিচ্ছে ডিস্কাউন্ট অফার । বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকুন । ধন্যবাদ ।

Published by Arif Raihan Opu

Latest Bikes

YADEA K2

YADEA K2

Price: 160000

REVOO Y06

REVOO Y06

Price: 79900

SYNTAX CRUZE- G

SYNTAX CRUZE- G

Price: 127000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes