Shares 2
গ্রুপ রাইডের আদর্শ পার্টনার হতে পারে ডিসিএস কে৮ প্লাস কমিউনিকেটর
Last updated on 09-Feb-2026 , By Arif Raihan Opu
বর্তমানে বাইকারদের মধ্যে গ্রুপ সহ লং ট্যুরের আগ্রহ আগের চেয়ে অনেক বেড়েছে। একসাথে কয়েকটা বাইক নিয়ে যখন রাইড শুরু করা হয় তখন নিজেদের মধ্যে যোগাযোগ বা কম্যুনিকেশন রাখা জরুরি। এই সময়ে আপনার আদর্শ পার্টনার হতে পারে ডিসিএস কে৮ প্লাস কমিউনিকেটর।

ডিসিএস কে৮ প্লাস কমিউনিকেটর
ডিসিএস এর কমিউনিকেটর খুবই লাইটওয়েট। মাত্র ২৭ গ্রাম ওজনের হওয়ায় হেলমেটের সাথে সেটআপ করলে হেলমেটের ওজনে তেমন একটা পার্থক্য পড়ে না। ডিজাইন দেখতে গতানুগতিক কম্যুনিকেটর থেকে আলাদা এবং স্টাইলিশ।
আরও পড়ুনঃ ডিসিএস এর সকল এক্সসরিজের দাম

প্রতিটি ডিসিএস কে৮ প্লাস কমিউনিকেটর এ ব্লুটুথ ৫.১ ব্যবহার করা হয়েছে। এর ফলে কানেকশন থাকে স্টেবল এবং ফাস্ট। সর্বোচ্চ ৮ জন রাইডারের সাথে কানেক্টেড থাকা সম্ভব, আর এর রেঞ্জ ১২০০ মিটার বা ১.২ কিলোমিটার পর্যন্ত।


আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কমিউনিকেটরটি ইউনিভার্সাল – অর্থাৎ যে কোন ব্র্যান্ডের কমিউনিকেটরের সাথে কানেকশন করা সম্ভব।
এছাড়া এই কমিউনিকেটরটিতে দেয়া হয়েছে স্পিকার হাই বেজ হওয়ায় সাউন্ড খুবই ক্লিয়ার। সাথে IP67 রেটিং থাকায় ওয়াটারপ্রুফ, ব্যবহার করা যাবে নিশ্চিন্তে। ২ রাইডারের মধ্যে মিউজিক শেয়ারিং, কল রিসিভিং, ভয়েস কন্ট্রোল, এফ এম রেডিও, মিউজিক প্লে এর মত ফিচারগুলো তো থাকছেই।

এই স্টাইলিশ কমিউনিকেটরটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এর রং পরিবর্তন কভার। আপনি চাইলে আপনার হেলমেট বা বাইকের কালারের সাথে মিলিয়ে কভার ব্যবহার করতে পারবেন। DCS k8+ কমিউনিকেটরটির মূল্য নির্ধারন করা হয়েছে মাত্র ৬৫০০ টাকা। আপনার গ্রুপ রাইড বা সিঙ্গেল লং রাইডের সঙ্গী হিসেবে বেছে নিতে পারেন এই আকর্ষণীয় ডিভাইস।
T
Published by Arif Raihan Opu