যে ৭টি নতুন ফিচার্স TVS Apache RTR 160 4V Fi বাইকটিতে রয়েছে

This page was last updated on 01-Aug-2024 05:59am , By Arif Raihan Opu

বাংলাদেশে টিভিএস মোটরসাইকেল সম্প্রতি লঞ্চ হয়েছে তাদের অন্যতম জনপ্রিয় সিরিজ RTR এর নতুন ভার্সন TVS Apache RTR 160 4V Fi। বাইকটি নিয়ে অনেক ধরনের কথা বলা হচ্ছে। যদিও বাইকটি মাত্র লঞ্চ হয়েছে তবুও বাইকটির কিছু ফিচার্স বাইকারদের দৃষ্টি আকর্ষণ করেছে। 

TVS Apache RTR 160 4V Fi

নতুন TVS Apache RTR 160 4V Fi বাইকটি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ একটি মোটরসাইকেল। টিভিএস তাদের এই বাইকটিতে অত্যাধুনিক সকল প্রযুক্তি যুক্ত করার চেষ্টা করছে। আমরা এখানে বাইকটি ৭টি ফিচার্স নিয়ে আলোচনা করব।

১. গ্লাইড থ্রু ট্যাফিক (জিটিটি) – এই ফিচার্সটি সম্পূর্ন নতুন ভাবে এই মডেলে যুক্ত করা হয়েছে। বাংলাদেশে এই প্রযুক্তি টিভিএস ই প্রথম নিয়ে এসেছে। এই ফিচার্সের অন্যতম আকর্ষণীয় দিক হচ্ছে আপনাকে ট্র্যাফিক জ্যামের ভেতর এক্সেলারেশন বাড়ানো বা কমানোর দরকার হবে না। শুধু ক্লাচ ধরে বা ছেড়ে গিয়ার চেঞ্জ করে আপনি বাইকটি মুভ করতে পারবেন। 

২. রাইডিং মোড – RTR সিরিজে টিভিএস এই প্রথমবারের মত নিয়ে এসেছে রাইডিং মোড। এই বাইকটিতে তিনটি মোড দেয়া হয়েছে। আরবান, রেইন এবং স্পোর্টস মোড। রাইডার তার অবস্থান ও পরিবেশ অনুযায়ী রাইডিং মোড পরিবর্তন করতে পারবেন।

৩. এডজাস্টেবল ক্ল্যাচ ও ব্রেক লিভার – টিভিএস এর আরটিআর সিরিজে প্রথমবারের মত এডজাস্টেবল ক্ল্যাচ ও ব্রেক লিভার দেয়া হয়েছে। থ্রি স্টেপ এডজাস্টেবল ক্ল্যাচ ও ব্রেক লিভার দেয়া হয়েছে। এতে করে রাইডার তার রাইডিং এ সুবিধার জন্য নিজের মত করে ক্ল্যাচ ও ব্রেক লিভার এডজাস্ট করে নিতে পারবেন। 

৪. রেস টিউনড ফুয়েল ইনজেকশন (RT-Fi) – বাংলাদেশে প্রথম বারের মত টিভিএস তাদের জন্য ফুয়েল ইনজেকশন (এফআই) বাইক নিয়ে এসেছে। এছাড়া আরটিআর এর রেসিং পারফর্মেন্স ধরে রাখার জন্য এফআই ইঞ্জিন কে সম্পূর্ন নতুন ভাবে টিউনড করা হয়েছে। টিভিএস এর নাম দিয়েছে রেস টিউনড ফুয়েল ইনজেকশন। 

৫. সিয়াট টায়ার (CEAT) ও রিম – বাইকটির অন্যতম ফিচার হচ্ছে এর টায়ার ও রিম। টিভিএস এই বাইকটিতে ব্যবহার করেছে সিয়াট টায়ার, যা আগের থেকে অনেক ভাল পারফর্ম করবে বলে আমরা ধারণা করছি। সেই সাথে রিম গুলো কে লাল কালার দেয়া হয়েছে। এতে করে বাইকটির লুকসের ক্ষেত্রে আরও পরিবর্তন এসেছে। 

৬. বুল পাপ এক্সহস্ট – আরটিআর সিরিজে প্রথমবারের মত এক্সহস্টে পরিবর্তন আনা হয়েছে। এই এক্সহস্টটি দেখতে বেশ মাসকুলার। আর এ কারণে লুকসের ভেতর পরিবর্তন এসেছে। বেশ এগ্রেসিভ ভাব এসেছে। সাউন্ড বেশ দারূণ হয়েছে, যেন গর্জন করছে। 

৭. ইন্টার এক্টিভ গিয়ার ইন্ডিকেটর – টিভিএস নতুন এই বাইকটিতে সম্পূর্ন নতুন একটি প্রযুক্তি দিয়েছে। সেটি হচ্ছে ইন্টার এক্টিভ গিয়ার ইন্ডিকেটর। এর প্রযুক্তি আপনাকে রাইডের সময় অনেক বেশি সহায়তা করবে। কারণ আপনার স্পিড, আরপিএম, গিয়ার সব কিছুর সমন্বয় করে আপনাকে জানিয়ে দেবে যে আপনার কোন গিয়ারে থাকা উচিত এবং কত আরপিএম বা স্পিড রাখা উচিত। 

TVS Apache RTR 160 4V Fi বাইকটি সত্যিকার অর্থেই আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ করে বাংলাদেশের বাইকারদের জন্য লঞ্চ করেছে। বাইকটি নেকেড স্পোর্টস সেগমেন্টে বেশ জনপ্রিয়তা পাবে বলে আমরা আশা করছি।

এই বাইকটি বর্তমানে ম্যাট ব্ল্যাক কালারে পাওয়া যাবে। তবে আমরা আশা করছি আরও কালারে ভবিষ্যতে নিয়ে আসা হবে। এছাড়া বাইকটি নির্দিষ্ট কয়েকটি টিভিএস শোরুমে পাওয়া যাবে। কিন্তু ধীরে ধীরে সারা বাংলাদেশেই পাওয়া যাবে। মোটরসাইকেলের দাম, তথ্য ও টিপসের জন্য আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Latest Bikes

Akij Durbar (23AH)

Akij Durbar (23AH)

Price: 145500

Akij Romeo (23AH)

Akij Romeo (23AH)

Price: 140000

Akij Durdanto V6 (100AH)

Akij Durdanto V6 (100AH)

Price: 320000

View all Sports Bikes

Upcoming Bikes

HTM TQ

HTM TQ

Price: 0

HTM DQ

HTM DQ

Price: 0

NIU NQiX 1000

NIU NQiX 1000

Price: 0

View all Upcoming Bikes