মোটরসাইক্লিংয়ের ফলে ব্যাকপেইনের কারন ও তা এড়ানোর উপায়
This page was last updated on 09-May-2026 03:31pm , By Saleh Bangla
মোটরসাইকেল রাইডিং বিশ্বব্যাপী অত্যন্ত উপভোগ্য একটি আউটডোর এক্টিভিটি, যা মূলত: একধরণের অ্যাডভেঞ্চার হিসাবেই স্বীকৃত। যদিও আমরা বেশিরভাগ সময়েই কেবল প্রাত্যহিক চলাচলের জন্য মোটরসাইকেল ব্যবহার করি, তবু সার্বিকভাবে মোটরসাইক্লিং একধরনের স্বাধীনতার অনুভূতি দেবার সাথে সাথে পারিপার্শ্বিকতার সাথে রাইডারের এক অনন্য সংযোগ তৈরি করে। তবে যাইহোক, মোটরসাইক্লিংয়ের ফলে রাইডারদের ব্যাকপেইন একটি খুব সাধারণ সমস্যা যাতে অনেকেই ভোগেন। তো আজ আমরা মোটরসাইক্লিংয়ের ফলে ব্যাকপেইনের কারন ও তা এড়ানোর উপায় নিয়ে বিস্তারিত জানবো।


মোটরসাইক্লিংয়ের ফলে ব্যাকপেইনের কারন ও তা এড়ানোর উপায়
মূলত, মোটরসাইকেল রাইডারদের ব্যাকপেইন খুব সাধারণ একটি সমস্যা। সাধারণত এই সমস্যাটি কিছুটা অবহেলা, কিছুটা অজ্ঞতা, এবং কিছু বোকামির কারণেই মোটরসাইকেল রাইডারদের মধ্যে প্রকট হয়। তবে যাইহোক, মোটরসাইকেল দীর্ঘসময় ধরে চালালে স্বাভাবিকভাবেই আমাদের মেরুদন্ডে ও লোয়ার-ব্যাকে চাপ পড়ে এবং অসচেতনতার কারনে অনেকসময়েই একটি উপভোগ্য রাইড হয়তো অস্বস্তিকর অভিজ্ঞতায় পরিণত হয়। তাই মোটরসাইক্লিংয়ের ফলে ব্যাকপেইনের কিছু কারন আমরা এখানে তুলে ধরছি এবং সেইসাথে তা এড়ানোরও কিছু উপায়ও আমরা শেয়ার করছি।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম
মোটরসাইক্লিংয়ের ফলে ব্যাকপেইনের কারন
>> বাজে ভঙ্গিমায় মোটরসাইকেল রাইডিং একজন রাইডারের ব্যাকপেইনের অন্যতম প্রধান একটি কারণ। মোটরসাইকেল রাইডিংয়ে লম্বা সময়ের জন্য ভুলভাবে এবং বাজে ভঙ্গিমায় বসে রাইডিং চালিয়ে যাওয়া খুবই ক্ষতিকর। এটি রাইডারের মেরুদণ্ড, পেশী এবং লিগামেন্টগুলিকে অসম চাপে রাখে এবং তাতে ব্যথার সৃষ্টি করে। আর একসময় এই ভঙ্গিমা স্থায়ী হলে সেটি স্থায়ী ব্যাকপেইনও সৃষ্টি করে।
>> অপ্রতুল ব্যাক-সাপোর্ট ও ভগ্নস্বাস্থ্য মোটরসাইকেল রাইডারদের ব্যাকপেইনের অন্যতম একটি কারণ। সাধারণভাবেই মোটরসাইকেলের সিটে মোটরগাড়ির সিটের মতো কোনো ব্যাকরেষ্ট থাকেনা। সুতরাং, এটি মোটরসাইকেল রাইডারদের পিঠে ব্যথার একটি কারণ হতে পারে। এক্ষেত্রে রা্ডারদের ওয়েইস্ট বেল্ট ব্যবহার অথবা বাট-সাপোর্ট গিয়ার বাড়তি সুবিধা দিতে পারে।

>> অতিরিক্ত ভাইব্রেশন রাইডারদের ব্যাকপেইন ও মাসল ক্র্যাম্পের একটি প্রধান কারণ। মোটরসাইকেলের ইঞ্জিন থেকে অতিরিক্ত ও ক্রমাগত ভাইব্রেশন এবং বাজে রোড-বাম্পের সাথে রাইডারের ব্যাকপেইন ও শরীর ব্যাথার সরাসরি সম্পর্ক রয়েছে। এটি রাইডারের পিঠের নীচের অংশের পেশীগুলিকে দ্রুত ক্লান্ত করে অস্বস্তি সৃষ্টি করে এবং এই অবস্থা নিয়মিত হলে দীর্ঘমেয়াদী ব্যথার সৃষ্টি করে।
>> রাইডিংয়ে যথাযথ বিরতি ছাড়া অতিরিক্ত সময় ধরে নিয়োজিত থাকাও রাইডারদের ব্যাকপেইনের একটি জোড়ালো কারণ। পর্যাপ্ত বিরতি ছাড়া দীর্ঘ রাইড করার ফলে স্বাভাবিকভাবেই রাইডারের শরীরের সবপ্রান্তে সুষ্ঠ ও সমানুপাতিক রক্ত সঞ্চালন ব্যহত হয়, পেশীতে চাপ পড়ে, পেশি ও লিগামেন্ট শক্ত হয়ে যায়। ফলশ্রুতিতে শরীরের স্থানে স্থানে ব্যাথা অনুভুত হয়। আর ব্যাকপেইনের সমস্যাও প্রকট হয়।
>> প্রতিটি মোটরসাইকেল রাইডারের জন্য শারীরিক ফিটনেস অপরিহার্য একটি বিষয়। দুর্বল শারীরিক গঠন বা দুর্বল স্বাস্থ্য যেকোন রাইডারের শরীরে ব্যাকপেইনের সূত্রপাত ঘটাতে পারে। আর অতিরিক্ত মোটরসাইক্লিং তাদের এই অবস্থাকে আরো খারাপের দিকে নিয়ে যেতে পারে। কেননা, দুর্বল শরীরের রাইডারের পেশীগুলি মোটরসাইকেল চালানোর সময় দ্রুত ক্লান্ত হয়ে যায় এবং সঠিক রাইডিং ভঙ্গিমা বজায় রাখতে ব্যর্থ হয়। ফলে তিনি সহজেই শরীরে ব্যাথা অনুভব করেন।

মোটরসাইকেল রাইডিংয়ে ব্যাকপেইন এড়ানোর উপায়
>> মোটরসাইকেল রাইডে ব্যাকপেইন প্রতিরোধ করার জন্য একজন রাইডারকে প্রথমেই সচেতনভাবে তার সিটিং ও রাইডিং ভঙ্গি উন্নত করতে সচেষ্ট হতে হবে। বাইক চালানোর সময় পিঠ সোজা রেখে বসতে হবে, অতিরিক্ত ঝুঁকে বসা বা সামনে ঝুঁকে পড়ার প্রবনতা এড়াতে হবে। আর রাইডারের মাথা, কাঁধ এবং নিতম্বকে একটি সরলরেখায় সোজা রেখে আরামদায়ক ভঙ্গিতে বসতে অভ্যস্ত হতে হবে।
>> রাইডারের সঠিক রাইডিং ভঙ্গি বজায় রাখার জন্য মোটরসাইকেলের হ্যান্ডেলবার প্রয়োজন মতো আরামদায়ক উচ্চতায় এবং দূরত্বে সমন্বয় করে নিতে হবে। এর ফলে রাইডার বাড়তি কোন আয়াস ছাড়াই আরামদায়কভাবে হ্যান্ডেলবার ধরে মেরুদণ্ড সোজা রেখে মোটরসাইকেল চালাতে পারবেন।
>> মোটরসাইকেল রাইডিংয়ে আরাম নিশ্চিতের জন্য আরামদায়ক সিট অত্যন্ত জরুরী। এজন্য প্রয়োজনে আপনার মোটরসাইকেলের সিট মডিফাই করুন, কুশনিং করুন, অথবা সেটি বদলে ফেলে ভালো সিটের ব্যবস্থা করুন। আর এছাড়াও আরামদায়ক সিটপ্যাডও ব্যবহার করা যেতে পারে।
>> মোটরসাইকেলের ভাইব্রেশন রাইডারের ব্যাকপেইনের অন্যতম নিয়ামক। তাই, মোটরসাইকেলের ভাইব্রেশন কমানোর ব্যবস্থা নিতে হবে। এর জন্য হ্যান্ডেলবার বা ফুটপেগের সাথে ভাইব্রেশন ড্যাম্পেনার যোগ করা, সাসপেনশন সিস্টেমের উন্নতি করা, এবং টায়ারে সঠিক এয়ারপ্রেশার বজায় রাখা অত্যন্ত ফলপ্রসূ বলে প্রমাণিত।
>> লং মোটরসাইকেল রাইডে যথাযথ নিয়মিত বিরতি নেওয়া রাইডারের শারীরিক ব্যাথা-বেদনা প্রতিরোধে অত্যন্ত সহায়ক। সুতরাং, দীর্ঘ যাত্রায় ঘন ঘন ব্রেক নিন, প্রতি ঘন্টায় বিরতি নিন, স্ট্রেচিং করুন, আশেপাশে একটু হাঁটুন এবং শরীরের পেশীগুলিকে শিথিল হতে সময় দিন।
>> মোটরসাইকেল রাইডিং ও ট্রাভেলিংয়ের সময় হাইড্রেটেড থাকা এবং সবল থাকা অত্যন্ত জরুরী। কেননা, ডিহাইড্রেশন পেশীকে দ্রুত ক্লান্ত করে এবং মাসল-ক্র্যাম্পের সম্ভাবনা আশংকাজনকভাবে বাড়িয়ে তোলে। তাই পুরো রাইডিং টাইমে ব্রেকের সাথে সাথে পর্যাপ্ত স্বাস্থ্যকর তরল পান করুন ও প্রয়োজনে জলবিয়োগ করুন।
>> আপনার যদি ইতিমধ্যেই ব্যাকপেইনের সমস্যা থাকে বা আপনার কোর-বডি-মাসল তেমন শক্তিশালী না হয়ে থাকে, বা রাইডিংয়ে সুবিধার জন্য বাড়তি ব্যাক-সাপোর্ট ম্যাটেরিয়াল বা গিয়ার ব্যবহার করতে পারেন। এই ধরনের ক্ষেত্রে, ব্যাক-ব্রেইস, কিডনি বেল্ট, চেস্ট-গার্ড প্রভৃতি পিঠের নিচের এবং পেটের পেশীগুলিকে অতিরিক্ত শক্তি দিতে পারে। ফলে এসব গিয়ার দীর্ঘ রাইডের সময় বাড়তি চাপ সয়ে সঠিক রাইডিং ভঙ্গি বজায় রাখতে সাহায্য করবে।
>> এছাড়াও প্রতিটি মোটরসাইকেল রাইডারের জন্য তার কোর বডি-মাসল শক্তিশালী করা অপরিহার্য। নিয়মিত ব্যায়াম করা, ব্যাক মাসল, অ্যাবস এবং থাই-মাসলসহ মূল বডি-মাসল গুলিকে শক্তিশালী করার চর্চা অব্যহত রাখা খুবই প্রয়োজনীয়। এতে রাইডিংয়ে সাবিধার সাথে সাথে স্বাভাবিক জীবনেও সুস্থ থাকা সহজ হয়।
তো বন্ধুরা, এই ছিলো মোটরসাইক্লিংয়ের ফলে ব্যাকপেইনের কারন ও তা এড়ানোর উপায় নিয়ে আমাদের আজকের আলোচনা। আমরা এখানে মোটরসাইকেল চালানোর সময় ব্যাকপেইনের কারন আলোচনার সাথে সাথে ব্যাকপেইন এড়াতে বেশকিছু কার্যকর টিপস শেয়ার করেছি। সুতরাং, আশাকরি আমাদের আলোচনা মোটরসাইক্লিংয়ের ফলে ব্যাকপেইনের কারনগুলি এড়িয়ে ভালো থাকতে ও আপনার মোটরসাইকেল রাইডগুলি উপভোগ করতে সহায়ক হবে। ধন্যবাদ সবাইকে।