মোটরসাইকেল ক্লিপ-অন স্প্লিট হ্যান্ডেলবার ফিচারস
This page was last updated on 16-Mar-2026 04:16pm , By Saleh Bangla
এখনকার আধুনিক সময়ে আধুনিক মোটরসাইকেলগুলোতে ক্লিপ-অন টাইপ স্প্লিট হ্যান্ডেলবার বেশ প্রচলিত ধরনের একটি হ্যান্ডেলবার, যা প্রচলিত পাইপ হ্যান্ডেলবারের বিপরীতে ভিন্ন কিছু ফিচার নিয়ে আসে। তবে বিষয়টি হাস্যকর শোনালেও, আপনি যদি একটি মোটরসাইকেলকে একটি বিমানের সাথে তুলনা করেন তবে মোটরসাইকেলের হ্যান্ডেলবারটির তুলনা করা চলে বিমানের কন্ট্রোল ইয়ক বা সেটির স্টিয়ারিং হুইলের সাথে।
কেননা, মোটরসাইকেলের হ্যান্ডেলবারই এর প্রধান নিয়ন্ত্রক, যেখানে অন্যান্য কন্ট্রোলিং ফিচার যেমন, ব্রেক ও ক্লাচ লিভার, কন্ট্রোলিং ও নেভিগেশন সুইচ, প্রভৃতি থাকে। তো যাইহোক আজ আমরা মোটরসাইকেল ক্লিপ-অন স্প্লিট হ্যান্ডেলবার এর বিষয়ে জানবো।

মোটরসাইকেল ক্লিপ-অন স্প্লিট হ্যান্ডেলবার ফিচারস
এখনকার আধুনিক মোটরসাইকেলগুলোতে হ্যান্ডেলবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে বিবেচিত। এটি যে কেবলমাত্র মোটরসাইকেলের সামনের চাকা নিয়ন্ত্রণ করে তা নয়, বরং পুরো মোটরসাইকেলটি নিয়ন্ত্রনের সাথে সাথে এতে এখন অনেক আধুনিক এবং অন্যান্য নিয়ন্ত্রণকারী ফিচারও সমন্বিত থাকে। তো যদিও এখনকার বাজারে ক্যাটাগরী ও টাইপ অনুযায়ী বিভিন্ন মডেলের মোটরসাইকেল দেখা যায়, কিন্তু তাতে সংযুক্ত হ্যান্ডেলবারের ধরন একদমই সীমিত।

তাই ক্যাটাগরী ও টাইপ অনুসারে মোটরসাইকেল যেমনই হোকনা কেন, হ্যান্ডেলবারের ক্ষেত্রে শুধুমাত্র দুটি বিকল্পই আমরা দেখতে পাই। তো মোটরসাইকেল উদ্ভাবনের পর থেকেই মূলত: পাইপ হ্যান্ডেলবার এখন পর্যন্ত ব্যবহৃত বহুল প্রচলিত ধরনের হ্যান্ডেলবার। তবে প্রচলিত পাইপ হ্যান্ডেলবারের সাথে সাথে আজকাল স্প্লিট-টাইপ ক্লিপ-অন হ্যান্ডেলবার এখনকার মোটরসাইকেলে অত্যন্ত জনপ্রিয়, বিশেষ করে তরুণ প্রজন্মের রাইডারদের কাছে।
ক্লিপ-অন টাইপ স্প্লিট হ্যান্ডেলবারগুলি সাধারণত ফুল-ফেয়ারড স্পোর্টবাইক এবং নেকেড স্ট্রিট-স্পোর্ট বাইকেই বেশি ব্যবহৃত হয়। ক্লিপ-অন হ্যান্ডেলবারগুলি মূলত: মোটরসাইকেলের ইয়কে সংযুক্ত একটি থ্রি-পার্ট এ্যাসেমব্লীর হ্যান্ডেলবার, যাতে একটি ফিক্সড হ্যান্ডেলবার পজিশন ও অনেকটা শর্ট টার্নিং রেডিয়াস থাকে। ফলে এধরনের হ্যান্ডেলবার মূলত: রিজিড ম্যানুয়েভারিং ক্যারেক্টারিস্টিকস নিয়ে এ্যাগ্রেসিভ রাইডিং স্টাইলের জন্যই দেয়া হয়।

সুতরাং, ক্লিপ-অন স্প্লিট-টাইপ হ্যান্ডেলবারগুলি প্রচলিত পাইপ হ্যান্ডেলবারগুলির মতো তাদের ফিচার ও ক্যারেক্টারিস্টিকসে ততটা ফ্লেক্সিবল ও পজিশন কাষ্টমাইজেশনেবল নয়। ফলে এটি এ্যাগ্রেসিভ রাইডিং ইরগনোমিক্সের স্পোর্ট ক্যাটাগরির মোটরসাইকেলগুলোর জন্যই বেশি উপযুক্ত। আর এরকম রিজিড ক্যারেক্টারিস্টিকসের হ্যান্ডেলবার থাকার ফলেই এসব মোটরসাইকেল চালানোর সময় একজন রাইডার সেই মোটরসাইকেলের রাইডিং এরগনোমিক্সের সাথেই নিজেকে পুরোপুরি মিলিয়ে নেন। আর তার ফলে এসব মোটরসাইকেলে প্রিমিয়াম কন্ট্রোল ও ব্যালান্স নিশ্চিত হয়।
তাই সবমিলিয়ে বলা যায়, স্প্লিট-টইপ ক্লিপ-অন হ্যান্ডেলবারগুলি মোটামুটি একটি নির্দিষ্ট ধরণের মোটরসাইকেলের জন্য একটি ডেডিকেটেড ফিচার। আর এটিতে আরো একটি বিশেষ ফিচার রয়েছে যে, ক্লিপ-অন হ্যান্ডেলবার সংযুক্ত মোটরসাইকেলগুলি স্পোর্টবাইক না হলেও একজন রাইডারকে রাইডিংয়ে বেশ স্পোর্টি একটি বাড়তি ফিল দিতে পার। আর সবমিলিয়ে এটি দেখতেও বেশ আকর্ষনীয়।
আর এসব কারণেই আধুনিক মোটরসাইকেল ম্যানুফ্যাকচারাররা তাদের সাধারণ স্ট্রিট-নেকেড মোটরসাইকেলতো বটেই, এমনকি অনেক কমিউটার ক্যাটাগরির মোটরসাইকেলেও স্প্লিট-টাইপ হ্যান্ডেলবার সংযুক্ত করেন। তবে বাণিজ্যিক কারণে হোক বা অন্য কারনে হোক, ক্লিপ-অন টাইপ স্প্লিট হ্যান্ডেলবারগুলির কিছু সুবিধার পাশাপাশি বেশকিছু সীমাবদ্ধতাও রয়েছে। তবে এসব ত্রুটি মেনে নিলে ক্লিপ-অন টাইপ স্প্লিট হ্যান্ডেলবারগুলি বলা যায় এখনকার মোটরসাইকেগুলোতে বেশ চমকপ্রদ একটি ফিচার।