গোল্ডেন ফর্কের ঝলকে নতুন Bajaj Pulsar N160 USD — বাজাজের 'গো ফর গোল্ড' ইভেন্ট
This page was last updated on 14-Jun-2026 11:08am , By Arif Raihan Opu
গত ১৩.০৬.২০২৬ তারিখে মোহাম্মদপুর ঈদগাহ মাঠে বাজাজ বাংলাদেশ আয়োজন করেছিল “গো ফর গোল্ড” ইভেন্ট।


বাজাজ গো ফর গোল্ড
বাংলাদেশে বাজাজের একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর উত্তরা মোটরস লিমিটেড এই ইভেন্টটির আয়োজন করে তাদের গ্রাহক ও বাইকারদের জন্য। উত্তরা মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেদিন মাঠে উপস্থিত ছিলেন।
ইভেন্টের কেন্দ্রে ছিল Bajaj Pulsar N160 USD Fork, গোল্ড কালার। বাইকটির সামনের অংশে চোখ আটকে যাওয়ার মতো সোনালি রঙের ৩৭ মিমি ইউএসডি (আপসাইড ডাউন) ফর্ক। এটি কেবল দেখতে সুন্দর নয়; ব্রেকিং এবং কর্নারিং অনেক বেশি কনফিডেন্স প্রদান করে থাকে।
আরও পড়ুনঃ বাংলাদেশের সকল মোটরসাইকেলের দাম দেখতে এখানে ক্লিক করুন
আর এবারের আপগ্রেডে আরও যুক্ত হয়েছে তিনটি নতুন রাইডিং মোড। এই মোড গুলো হচ্ছে রোড মোড, রেইন মোড এবং অফ-রোড মোড। এই তিন মোড রাইডারকে দেয় ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে সেরা নিয়ন্ত্রণ প্রদান করে থাকে।


দিনজুড়ে দর্শনার্থীরা লাইন ধরে বাইকটি টেস্ট রাইড নেন। অনেকেই প্রথমবারের মতো ইউএসডি ফর্কের অভিজ্ঞতা নেন। রাইড শেষ করার পরই হাতে তুলে দেওয়া হয় ইন্সট্যান্ট ছবি — যা সেই মুহূর্তটুকু ধরে রাখার একটি ছোট্ট উপহার।
এর পাশাপাশি ছিল জিমখানা প্রতিযোগিতা, যেখানে বাইকারদের দক্ষতা ও বাইক নিয়ন্ত্রণের সক্ষমতা পরীক্ষা করা হয়। এছাড়া ডিজের সুরে মাঠ মুখরিত ছিল সারাদিন। হালকা রিফ্রেশমেন্টের ব্যবস্থাও ছিল।

উত্তরা মোটরস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইভেন্টে উপস্থিত থেকে বাইকারদের সঙ্গে সরাসরি কথা বলেন। বাজাজের নতুন প্রযুক্তি, রাইডিং সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁরা আলোচনা করেন। বাজাজ বাংলাদেশে বাইকারদের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ার এই প্রচেষ্টাকে অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখেছেন।
মাঠ থেকে ফেরার পথে একাধিক বাইকার জানান, গোল্ড ইউএসডি ফর্কটি দেখতে যতটা সুন্দর, রাইড করা ততটাই আত্মবিশ্বাস দেয়। তিনটি রাইডিং মোড নিয়ে তাদের বেশির ভাগই উৎসাহিত। কেউ কেউ বলেন, এই দামে (২,৮১,০০০ টাকা) ইউএসডি ফর্ক, ডুয়েল চ্যানেল এবিএস এবং রাইডিং মোড সব কিছু মিলিয়ে বাইকটি বেশ কম্প্যাক্ট একটি বাইক।

বাজাজ পালসার N160 USD Fork-এর বর্তমান মূল্য বাংলাদেশে ২,৮১,০০০ টাকা। বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন নিকটতম বাজাজ শোরুম।