অদক্ষ রাইডারদের থেকে নিরাপদ থাকার ৫ টি নিঞ্জা টেকনিক

This page was last updated on 31-Jul-2024 03:17am , By Ashik Mahmud Bangla

অদক্ষ রাইডারদের থেকে নিজেকে নিরাপদ রাখা বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একটা সময় ছিলো যখন ঢাকা শহরে খুব অল্প সংখ্যক মানুষ বাইক ব্যবহার করতো , কিন্তু সেই সময়টাতে সমাজে এবং রাস্তায় বাইকারদের একটা সম্মানের জায়গা ছিলো। কিন্তু বর্তমান সময়ে এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে , রাস্তায় নামলে কোন যানবাহন বাইকারদের দেখেও দেখতে চায় না। একটা সময় যখন ঢাকায় বাইক চালাতাম তখন সিএনজি , রিক্সা , ভ্যান থেকে নিজেকে সাবধান রাখতে হতো আর বর্তমান সময়ে সবার আগে নিজেকে অদক্ষ রাইডারদের থেকে সাবধান রাখতে হয়। আজ আমি আপনাদের সাথে অদক্ষ রাইডারদের থেকে নিরাপদ থাকার ৫ টি নিঞ্জা টেকনিক শেয়ার করবো। আপনি যদি এগুলো মেনে চলেন তাহলে অদক্ষ রাইডারদের যন্ত্রণা থেকে আপনি অনেকটায় মুক্তি পাবেন।

অদক্ষ রাইডারদের

অদক্ষ রাইডারদের থেকে নিরাপদ থাকার ৫ টি নিঞ্জা টেকনিক

১- আপনি আপনার মতোন যাচ্ছেন হুট করে পেছনে কোন এক রাইডার অযথা হর্ন দিচ্ছে অথবা অহেতুক বাইকের থ্রটল দিচ্ছে আপনাকে ওভারটেক করার জন্য , রাস্তায় যদি আপনি এমন যন্ত্রণার সম্মুখীন হয়ে থাকেন তাহলে তাকে সাইড দিয়ে দিন। যারা ব্যস্ত রাস্তায় এই ধরনের কাজ করে অযথা এই ধরনের রাইডারের সাথে নিজে টানাটানি করতে যাবেন না , কারন এতে করে আপনি নিজে বিপদে পড়তে পারেন। মাথা ঠাণ্ডা রাখুন সব সময়।

অদক্ষ রাইডারদের

২- বর্তমান সময়ে রাস্তায় কিছু কিছু অল্প বয়স্ক রাইডারদের পাওয়া যায় , যারা হাতে একটু পাওয়ারফুল বাইক পেলেই এমন বাজে ভাবে আপনাকে ওভারটেক করবে আপনার মন চাইবে ওকে থামিয়ে কিছু করতে। কিন্তু এমনটা করবেন না , আবার নিজেকে ওর মতোন প্রমাণিত করতে যাবেন না। অর্থাৎ আপনাকে চাপ দিছে আপনিও চাপ দিবেন , এই মন মানসিকতা কখনোই নিজের মধ্যে রাখবেন না। খুব বেশি মেজাজ খারাপ হলে নিজে বাইক এক সাইড করে কিছু সময় বিশ্রাম নিন।

অদক্ষ রাইডারদের

৩- ঢাকার রাস্তায় এই জিনিসটা বর্তমান সময়ে সবচেয়ে বেশি হয় , কিছু রাইডার দেখা যায় যারা বাইক চালাতে গেলে হাত কাপছে তাদের। আপনার আশেপাশে যদি এমন রাইডার থাকে তাহলে তাকে আগে যেতে দিন অথবা রাস্তা ফাঁকা থাকলে আপনি বাইক টান দিয়ে আগে চলে যান।

৪- চলার পথে আপনি এমন কিছু রাইডারের দেখা পাবেন যাদের বাইকের  ইনডিকেটর লাইট জ্বলেই থাকে , এদের থেকে যতটা সম্ভব নিরাপদ দূরত্বে অবস্থান করুন। কারন এরা নিজেরাও বলতে পারবে না এদের বাইকের ইন্ডিকেটর লাইট জ্বলে আছে। আর এদের ইনডিকেটর লাইট অনুসরণ করে পাশ দিয়ে যেতে গেলেই আপনি যে কোন ধরনের দূর্ঘটনার সম্মুখীন হতে পারেন।

অদক্ষ রাইডারদের

৫- রাস্তায় এমন কিছু বাইক চালকের দেখা আপনি পাবেন যারা তাকিয়ে থাকবে একদিকে , বাইক চালাবে একদিকে , এই ধরনের রাইডাররা কি যে চিন্তা করে সেটা তারা নিজেরাও জানে না। আপনার সামনে যখন এমন রাইডার আসবে আপনি তাদের থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন। বর্তমান সময়ে নিজে নিরাপদ থাকতে মাথা ঠাণ্ডা রাখা একমাত্র সমাধান।

অদক্ষ রাইডারদের

রাস্তায় বাইক নিয়ে বের হলে সব সময় একটা চিন্তা মাথায় রাখবেন , আপনি ছাড়া বাকি সব পাগল। নিজের নিরাপত্তার দিকটা সব সময় নিজের খেয়াল রাখতে হবে।

ধন্যবাদ।

Latest Bikes

Optimus Megatron C

Optimus Megatron C

Price: 84000

Optimus Megatron B

Optimus Megatron B

Price: 88000

Optimus Megatron A

Optimus Megatron A

Price: 92000

View all Sports Bikes

Upcoming Bikes

HTM TQ

HTM TQ

Price: 0

HTM DQ

HTM DQ

Price: 0

NIU NQiX 1000

NIU NQiX 1000

Price: 0

View all Upcoming Bikes