Yadea স্কুটার দাম ও ফিচার

This page was last updated on 27-Apr-2026 08:25pm , By Rafi Kabir

বাংলাদেশে ইলেকট্রিক স্কুটারের জগতে ইদানীং Yadea নামটা বেশ আলোচনায় আছে। প্রিমিয়াম লুক আর দারুণ সব ফিচারের কারণে Yadea অনেক বাইকারের নজর কেড়েছে। আপনি যদি জ্যামের শহরে সাশ্রয়ী আর স্টাইলিশ যাতায়াত চান তবে Yadea Electric স্কুটারগুলো আপনার জন্য দারুণ অপশন হতে পারে।


নিচে Yadea জনপ্রিয় কিছু মডেলের দাম ও ফিচার নিয়ে একদম সহজভাবে আলোচনা করছি।


Yadea E8S Pro

এটি বর্তমানে Yadea অন্যতম জনপ্রিয় একটি মডেল। একবার চার্জ দিলে এটি প্রায় ৮০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত চলে। এতে ২০০০ ওয়াটের শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে যার টপ স্পিড প্রায় ৬৫ কিমি পর্যন্ত পাওয়া যায়। এর বড় সুবিধা হলো এর ব্রেকিং সিস্টেম এবং আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা। বর্তমানে এর দাম ১ লাখ ৯৯ হাজার ৯০০ টাকার আশেপাশে।


Yadea T5

যাদের বাজেট একটু কম কিন্তু ভালো মানের স্কুটার খুঁজছেন তাদের জন্য T5 মডেলটি সেরা হতে পারে। এটি ৮০০ ওয়াটের মোটরের সাহায্যে প্রায় ৩৯ কিমি টপ স্পিড দিতে পারে। এতে গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে যা সাধারণ ব্যাটারির চেয়ে অনেক বেশি টেকসই। প্রতিদিনের যাতায়াতের জন্য এটি বেশ সাশ্রয়ী। এর বর্তমান বাজার মূল্য ১ লাখ ৩৯ হাজার টাকা।


Yadea M6

যাদের একটু রেট্রো বা ক্লাসিক লুক পছন্দ তাদের জন্য M6 মডেলটি আদর্শ। এর ডিজাইনটা বেশ গোলগাল আর আকর্ষণীয়। এতে ১২০০ ওয়াটের মোটর আছে আর এটি একবার চার্জে প্রায় ৭০ কিলোমিটার পর্যন্ত যায়। এর টপ স্পিড ৪৫ কিমি পর্যন্ত। এর দাম ১ লাখ ২০ হাজার টাকার মতো।


Yadea Velax

এটি Yadea একটি প্রিমিয়াম এবং স্পোর্টি লুকের স্কুটার। ২০০০ ওয়াটের মোটরওয়ালা এই স্কুটারটি একবার চার্জে ৭০-৯০ কিমি পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এর টপ স্পিড প্রায় ৬২ কিমি। এর বর্তমান দাম ২ লাখ ৪৭ হাজার টাকা।


Yadea স্কুটারের কিছু বিশেষ ফিচার

Yadea স্কুটারগুলোর বড় বৈশিষ্ট্য হলো এদের গ্রাফিন ব্যাটারি যা খুব দ্রুত চার্জ নেয় আর লম্বা সময় সার্ভিস দেয়। এছাড়া এদের বেশিরভাগ মডেলে অ্যান্টি-থেফট অ্যালার্ম, রিমোট কন্ট্রোল লক এবং ডিজিটাল ডিসপ্লে থাকে। এদের বিল্ড কোয়ালিটি বেশ মজবুত আর সিটের নিচের স্টোরেজ স্পেসও বেশ ভালো।


সবশেষে বলা যায় বাংলাদেশে তেলের খরচ বাঁচাতে এবং জ্যাম এড়িয়ে চলতে Yadea স্কুটারগুলো বেশ নির্ভরযোগ্য। আপনি যদি লম্বা সময় ব্যবহারের জন্য একটি ভালো ই-স্কুটার খুঁজছেন তবে ইয়াদিয়া হতে পারে আপনার সঠিক পছন্দ।