Rush Titanio 1000 - নতুন হাইপার নেকেড বাইক লঞ্চ করলো MV Agusta
This page was last updated on 18-Feb-2026 12:21pm , By Badhan Roy
MV Agusta তাদের হাইপার স্পোর্টস বাইক গুলোর জন্য বিশ্বব্যাপী আলোচিত। সম্প্রতি তাদের নতুন লঞ্চ করা হাইপার নেকেড সিরিজে Titanio 1000 মডেলটি এনেছে মূলত পারফরম্যান্স, লাইটওয়েট ইঞ্জিনিয়ারিং এবং এক্সক্লুসিভিটির সর্বোচ্চ প্রকাশ হিসেবে।

Rush Titanio 1000 - নতুন হাইপার নেকেড বাইক লঞ্চ করলো MV Agusta
Rush 1000 প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে MV Agusta তাদের তৈরি এই বাইকটিতে টাইটানিয়াম ও কার্বন ফাইবারের ব্যাপক ব্যবহার সাধারণ মডেলগুলো থেকে আলাদা পরিচিতি দিয়েছে। নামের সঙ্গে সামঞ্জস্য রেখেই Titanio 1000–এ ব্যবহৃত উপকরণ ও ফিনিশিং একে একটি কালেক্টর-গ্রেড মোটরসাইকেলে পরিণত করেছে।
এই বাইকে রয়েছে ৯৯৮ সিসির ইনলাইন ফোর সিলিন্ডার, DOHC, লিকুইড-কুলড ইঞ্জিন, যা MV Agusta–র ১০০০ সিসি সিরিজের পরিচিত হাই-রেভিং ইউনিট। ইঞ্জিনটি থেকে ২০৮ হর্সপাওয়ারের বেশি শক্তি ও ১১৭ এন এম টর্ক পাওয়া যায় বলে কোম্পানি দাবি করছে। সুপার লাইটওয়েট ইন্টারনাল কম্পোনেন্ট এবং এগ্রেসিভ ফাইন টিউনিংয়ের কারণে থ্রটল রেসপন্স অত্যন্ত শার্প।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম
বাইকটি হাইপার নেকেড সেগমেন্টে সবচেয়ে শক্তিশালী ও আগ্রাসী মডেলগুলোর একটি হয়ে উঠেছে। টাইটানিয়াম এক্সহস্ট, নির্দিষ্ট ফাস্টেনার ও বিশেষ ইঞ্জিন কম্পোনেন্ট ব্যবহারের মাধ্যমে ওজন কমানোর পাশাপাশি ডিউরাবিলিটি বৃদ্ধি করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কার্বন ফাইবার বডি প্যানেল এবং CNC-মেশিনড অ্যালুমিনিয়াম পার্টস যা বাইকটির বিল্ড কোয়ালিটির সাথে লুকস কেও স্পষ্টভাবেই আল্ট্রা-প্রিমিয়াম পর্যায়ে নিয়ে গেছে।

পারফরম্যান্সকে কেন্দ্র করে চ্যাসিস ও সাসপেনশন সেটআপ করা হয়েছে। ফুলি অ্যাডজাস্টেবল ইনভার্টেড ফ্রন্ট ফর্ক ও রিয়ার মনোশক হাই-স্পিড স্ট্যাবিলিটি নিশ্চিত করে। ব্রেম্বোর হাই-পারফরম্যান্স এবিএস ব্রেকিং সিস্টেম হার্ড ব্রেকিংয়েও আত্মবিশ্বাসী কন্ট্রোল দেয়। আধুনিক ইলেকট্রনিক প্যাকেজে রয়েছে একাধিক রাইডিং মোড, ট্র্যাকশন কন্ট্রোল, হুইলি কন্ট্রোল এবং আপ-ডাউন কুইকশিফটার।
তবে MV Augusta বিশ্বব্যাপী মাত্র ৩০০ ইউনিট উৎপাদন করবে এই Titanio 1000 মডেলের। তারা তাদের বিজ্ঞপ্তিতে বলেছে এটি একটি লিমিটেড এডিশন মডেল। প্রতিটি বাইক ইউনিক নাম্বারের হওয়ায় এটি শুধু পারফরম্যান্স বাইক নয়, বরং কালেক্টর এডিশন। বাংলাদেশের বাস্তবতায় এটি ব্যবহারিক বাইক না হলেও হাইপার নেকেড সেগমেন্টে ও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য Rush Titanio 1000 একটি মাইলফলক ই বটে।
বাইক বিষয়ক দেশি ও বিদেশি সকল তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন।