বিখ্যাত পুলিশ মোটরসাইকেল প্রস্তুতকারী JEDI Motor ব্র্যান্ড এর ব্র্যান্ড পরিচিতি – বাংলাদেশে কি আসবে?

This page was last updated on 28-Feb-2026 10:59am , By Badhan Roy

চীনের মোটরসাইকেল শিল্পে বহু ব্র্যান্ড থাকলেও JEDI Motor নিজেদের একটি আলাদা ধারা তৈরি করেছে বিশেষায়িত ও প্রাতিষ্ঠানিক মোটরসাইকেল উৎপাদনের মাধ্যমে। ১৯৭০–এর দশকে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান শুরু থেকেই সাধারণ গণবাজারের চেয়ে নির্দিষ্ট ব্যবহারভিত্তিক মোটরসাইকেল তৈরিতে গুরুত্ব দেয়। বিশেষ করে আইন-শৃঙ্খলা বাহিনী ও সরকারি সংস্থার জন্য টহল উপযোগী মোটরসাইকেল সরবরাহের মাধ্যমে তারা দ্রুত পরিচিতি লাভ করে। 

JEDI Motor - বিশ্বখ্যাত পুলিশ ব্র্যান্ড

JEDI Motor - বিশ্বখ্যাত পুলিশ ব্র্যান্ড

JEDI Motor  ব্র্যান্ডটি দীর্ঘ সময় ধরে “পুলিশ মোটরসাইকেল প্রস্তুতকারক”হিসেবে একটি শক্ত অবস্থান ধরে রাখে। সরকারি ব্যবহারের জন্য বাইক তৈরি করতে গিয়ে JEDI টেকসই চ্যাসিস, দীর্ঘক্ষণ ইঞ্জিন অপারেশন সহনশীলতা, উন্নত কুলিং দক্ষতা এবং অতিরিক্ত ইলেকট্রিক্যাল সাপোর্ট সিস্টেমের মতো বিষয়গুলোতে অভিজ্ঞতা অর্জন করে। এই প্রকৌশলভিত্তিক ভিত্তিই পরবর্তীতে তাদের সিভিল বা বেসামরিক মডেলগুলোর উন্নয়নে প্রভাব ফেলে।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

সময়ের সঙ্গে সঙ্গে ব্র্যান্ডটি মিডলওয়েট ও বিগ ডিসপ্লেসমেন্ট সেগমেন্টে প্রবেশ করে। Jedi FR750 নব্য-রেট্রো ডিজাইনের মাধ্যমে ক্লাসিক ও আধুনিকতার সমন্বয় তুলে ধরে, আর Jedi Racing K750 Pro স্পোর্ট ক্যাটাগরিতে তাদের পারফরম্যান্স সক্ষমতার পরিচয় দেয়।

V-Twin ইঞ্জিন কনফিগারেশন, ফুয়েল ইনজেকশন, লিকুইড কুলিং এবং ABS ব্রেকিংয়ের মতো প্রযুক্তি ব্যবহার করে তারা প্রমাণ করার চেষ্টা করছে যে চাইনিজ ব্র্যান্ড মানেই দূর্বল ও বাজেট সেগমেন্ট নয়।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল JEDI মোটরসাইকেলের দাম

যদিও আন্তর্জাতিক বাজারে JEDI এখনও বিকাশমান পর্যায়ে রয়েছে, তবুও সরকারি খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা ও বড় ইঞ্জিন প্ল্যাটফর্মের উপর নির্ভর করে তারা নিজেদের একটি নির্দিষ্ট ব্র্যান্ড পরিচিতি ইতিমধ্যেই। বাংলাদেশেও আর অল্প কিছুদিনের মধ্যে JEDI অফিশিয়ালি তাদের পথচলা শুরু করতে যাচ্ছে ড্রাগন মার্ট এর হাত ধরে।

তাদের হায়ার সিসি লাইনআপের অত্যাধুনিক ফিচার সহ K33 মডেলের বাইকটি দিয়ে দেশের রাস্তায় তাদের পথচলা শুরু হতে চলেছে বলে জানা গেছে। সার্বিকভাবে বলা যায়, JEDI Motor এমন একটি নির্মাতা যার শেকড় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহারে, আর বর্তমান লক্ষ্য সিভিল মিডলওয়েট ও প্রিমিয়াম সেগমেন্টে ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করা।

বাইক বিষয়ক জানা ও অজানা তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

Latest Bikes

E-MAX S80

E-MAX S80

Price: 0

E-MAX S600

E-MAX S600

Price: 0

E-MAX FX

E-MAX FX

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

E-MAX S80

E-MAX S80

Price: 0

E-MAX S600

E-MAX S600

Price: 0

E-MAX FX

E-MAX FX

Price: 0

View all Upcoming Bikes