Ducati শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশ্বব্যাপী আয়োজনের ঘোষণা দিল

This page was last updated on 14-Feb-2026 12:34pm , By Badhan Roy

ব্শ্বিবিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড Ducati শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ২০২৬ সালজুড়ে বিশ্বব্যাপী নানা আয়োজনের ঘোষণা দিয়েছে। হাইপার স্পোর্টস বাইকের জন্য পরিচিত ইতালির এই মোটরসাইকেল নির্মাতা ডুকাটি জানিয়েছে, তাদের শতবর্ষ উদ্‌যাপনের সবচেয়ে বড় আয়োজন হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড ডুকাটি উইক’।

 Ducati শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশ্বব্যাপী আয়োজনের ঘোষণা দিল

Ducati শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিশ্বব্যাপী আয়োজনের ঘোষণা দিল

আন্তর্জাতিক অটোমোবাইল ব্লগ ভাইজর ডাউনের তথ্য অনুযায়ী, Ducati শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ইতালির মিসানো সার্কিটে আগামী ৩ থেকে ৫ জুলাই তিন দিনব্যাপী একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে। ডুকাটির পক্ষ থেকে বলা হয়েছে, এটি হবে ব্র্যান্ডটির ইতিহাসে একটি স্মরণীয় ও ব্যতিক্রমধর্মী আয়োজন। ইতিমধ্যে ইভেন্টটির জন্য ‘আর্লি অ্যাডভান্টেজ টিকিট বিক্রি শুরু হয়েছে, যা আগামী ২৬ মার্চ পর্যন্ত পাওয়া যাবে বিশেষ ছাড়ে।

এই ইভেন্টে অংশগ্রহণের জন্য দুটি আলাদা টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। নিজের মোটরসাইকেল নিয়ে অংশ নিতে ইচ্ছুকদের জন্য থাকছে ‘বাইকার পাস’ এবং সাধারণ দর্শক বা নন-রাইডারদের জন্য ‘ভিজিটর পাস’। তিন দিনের বাইকার পাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০৫ ইউরো, আর ভিজিটর পাসের মূল্য ৯০ ইউরো। এক দিনের জন্য ইভেন্টে অংশ নিতে চাইলে বাইকার পাসের দাম ৭৫ ইউরো এবং ভিজিটর পাসের দাম ৬৫ ইউরো নির্ধারণ করা হয়েছে। 

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

পাশাপাশি ২০২৬ সাল পর্যন্ত ডুকাটি অফিসিয়াল ক্লাবের সদস্যদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণাও দেওয়া হয়েছে। এবারের ওয়ার্ল্ড ডুকাটি উইকের অন্যতম আকর্ষণ হিসেবে ফিরছে বহুল আলোচিত ‘রেস অব চ্যাম্পিয়ন্স’। এই রেসে অংশ নেবেন কিংবদন্তি মার্ক মার্কেজ ও আলভারো বাতিস্তার মতো MotoGP ও WorldSBK–এর শীর্ষ তারকারা। নতুন ফরম্যাটে আয়োজিত এই রেসে প্রথমে ফ্রি প্র্যাকটিস ও কোয়ালিফাইং সেশন এবং পরে মূল রেস অনুষ্ঠিত হবে। 

বিশেষ করে ডুকাটি ফ্যাক্টরি মটোজিপি দলে যোগ দেওয়ার পর এটিই হবে মার্ক মার্কেজের প্রথম ‘রেস অব চ্যাম্পিয়ন্স’ যা ঘিরে মোটরস্পোর্টপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। ইভেন্ট চলাকালে অংশগ্রহণকারীরা টেস্ট রাইড সেশনেও অংশ নিতে পারবেন। এ ছাড়া টিকিটধারীদের জন্য বরগো পানিগালে অবস্থিত ডুকাটি ফ্যাক্টরি ও ডুকাটি মিউজিয়াম স্বল্প মূল্যে পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে।

ডুকাটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ইউরোপের বাইরের দেশ—এশিয়া, আফ্রিকা, আমেরিকা ও ওশেনিয়া থেকে আগত অংশগ্রহণকারী, পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের সহকারীদের জন্য এই ইভেন্টে প্রবেশ থাকবে সম্পূর্ণ বিনামূল্যে। সব মিলিয়ে ডুকাটির শতবর্ষ উদ্‌যাপন ঘিরে আয়োজিত এই আয়োজন বিশ্বজুড়ে মোটরসাইকেলপ্রেমীদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা হতে যাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

 

দেশ ও বিদেশের বাইকিং নিয়ে জানা অজানা তথ্যের জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

 

Latest Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

YADEA KEENESS

YADEA KEENESS

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes