CFMOTO Bangladesh নতুন বাইক নিয়ে এলো ১০ম ঢাকা বাইক শোতে

This page was last updated on 25-Apr-2026 05:13pm , By Badhan Roy

CFMOTO Bangladesh বরাবরই বাইকারদের জন্য বাড়তি চমক নিয়ে আসে। আর তারই ধারাবাহিকতায় এবার ১০ম ঢাকা বাইক শো ২০২৬ এ CFMOTO বাংলাদেশের বাজারের জন্য ২ টি নতুন বাইক লঞ্চ করেছে৷ 

 

শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৬ তারিখে আইসিসিবির হল-৩ এ তাদের গ্র‍্যান্ড প্যাভিলিয়নে তারা এই লঞ্চিং ইভেন্ট এর আয়োজন করে। এই লঞ্চিং ইভেন্টে তারা তাদের নতুন ড্যুয়াল-স্পোর্ট বাইক CF-Lite Dual 250 লঞ্চ করে। 

CF-Lite Dual 250 এর আগের জেনারেশনের Dual 230 থেকে বেশ আপগ্রেডেড। বাইকটিতে দেওয়া হয়েছে ২৫০ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, ৪-স্ট্রোক, লিকুইড-কুলড, ইএফআই ইঞ্জিন; যা সর্বোচ্চ ২৪.১৪ হর্সপাওয়ার শক্তি এবং ২২.৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর সাথে দেওয়া হয়েছে লং-ট্রাভেল সাসপেনশন, ডুয়াল চ্যানেল এবিএস এবং অফরোডিং টায়ার।

CFMOTO CF-Lite Dual 250 বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩ লক্ষ ৩৮ হাজার ৫০০ টাকা, যা ডার্ট বাইক এন্থুজিয়াস্ট দের কাছে রিজনেবল বলে মনে হয়েছে।

 অপরদিকে তারা তাদের লাইনআপে আরেকটি স্কুটার লঞ্চ করেছে৷ CFMOTO Aura 150 একটি রেট্রো স্টাইল মর্ডান স্কুটার। 149 সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ৪-স্ট্রোক ইলেকট্রনিক ফুয়েল ইঞ্জেক্টর ইঞ্জিন থেকে ১৫.৮ হর্সপাওয়ার শক্তি ও ১৪.৩ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। এছাড়াও টিএফটি মিটার, ডুয়াল চ্যানেল এবিএস, ট্র‍্যাকশন কন্ট্রোল সহ আরো অনেক ফিচার স্কুটারটিতে রয়েছে।

 এই CFMOTO Aura 150 স্কুটারের প্রাইস নির্ধারণ করা হয়েছে ৩,৭৮,৫০০ টাকা মাত্র। 

 

বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন।

Latest Bikes

Syntax Gen Z Pro

Syntax Gen Z Pro

Price: 190000

Eloop CR7

Eloop CR7

Price: 170000

Eloop City Cruiser

Eloop City Cruiser

Price: 165000

View all Sports Bikes