CFMOTO Bangladesh - Cool Life Cruising
Our Partners:
Lifan Advertisement
CFMoto Advertisement
BikeBikroy Advertisement
ELF Advertisement

Bajaj Pulsar 150 ১৬,৫০০ কিলোমিটার মালিকানা রিভিউ - জিহাদ

Bajaj Pulsar 150 ১৬,৫০০ কিলোমিটার মালিকানা রিভিউ - জিহাদ
0 Add us on
Md Kamruzzaman Shuvo
0 Followers
Published: June 19, 2023
Add on
No audio available

আমি হাদিউল ইসলাম জিহাদ । আমি একটি Bajaj Pulsar 150 বাইক ব্যবহার করি । আমার বাসা ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা সদরে । আজকে কিছু কথা বলবো আমার ব্যাবহৃত বাইক সম্পর্কে।

আমি বাইক চালানো শিখি ২০১৩ সালে। ছোটবেলা থেকেই আমার স্বপ্নের বাইক ছিলো এটি । আমার বাইকটি ক্রয় করি ২১-০৮-২০২১ তারিখে বাজাজ এর শোরুম অর্চি বাজাজ ভালুকা থেকে । যার ক্রয় মূল্য ছিলো ১,৬৯,৯০০। বাইক কেনার জন্য আমার অনেক স্ট্রাগল করতে হয়েছে কারণ আমার ব্লাক & রেড কালার টি পছন্দের ছিলো কিন্তু তখন বাইকটি স্টক আউট ছিলো ।

আমাদের জেলা & পাশ্ববর্তী জেলায় খোঁজ নিই, তারপর অর্চি বাজাজ ভালুকাতে ১ টি বাইকই তাদের স্টকে ছিলো, বাইক কেনার জন্য বাস দিয়ে ভালুকা গিয়েছি, আসার পথে বাইক চালিয়ে চালিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে শেরপুর পর্যন্ত এসেছি, অনেক ভালো লাগতেছিলো রাইড করতে। আমার বাইকটি বর্তমানে ১৬,৫০০ কিলোমিটার রানিং। আমি আপনাদের সাথে ১৬,৫০০ কিলোমিটার অতিক্রম এর গল্প শেয়ার করবো।

আমার এই বাইকটি দিয়ে লং রাইডে শেরপুর-ঢাকা-শেরপুর & শেরপুর-রাজশাহী-শেরপুর, শেরপুর-ময়মনসিংহ-শেরপুর রাইড করেছি।বাইকটির পার্ফমেন্সে আমি মুগ্ধ হয়েছি। আমার বাইকটির বর্তমান মাইলেজ ৪৫ সিটি রাইড এ, ৪৭~৫০ পাচ্ছি হাইওয়ে রাইড এ ,আমি সবসময় অকটেন ব্যাবহার করে থাকি, ইঞ্জিন অয়েল হিসেবে লিকুইমলি 20 w 50 গ্রেডের মিনারেল শুরু থেকে ব্যাবহার করেছি।

টপ স্পিড ১১১ উঠিয়েছিলাম। এছাড়া সবসময় ৬৫-৭০ রেঞ্জে চালানো হয়। আমার বাইকটি বাজাজ অথোরাইজড ডিলার 'শেরপুর বাজাজ' থেকে নিয়মিত সার্ভিস করিয়ে থাকি।

বাইক রক্ষনাবেক্ষন - 

এখন পর্যন্ত যা যা পরিবর্তন করেছি -

Bajaj Pulsar 150 বাইকের ভালো দিক -

Bajaj Pulsar 150 বাইকের খারাপ দিক -

বাইক আমার কাছে স্বাধীন বাহণ মনে হয়। বাইক নিয়ে ট্যুর করতে ভালোবাসি, বাইকারদের সাথে সময় কাটাতে ভালো লাগে। এটাই ছিলো আমার বাইক এর রাইডিং অভিজ্ঞতা। আপনারা উপরোক্ত সমস্যা মেনে নিতে পারলে বাইকটি ক্রয় করতে পারেন। ধন্যবাদ ।

লিখেছেনঃ হাদিউল ইসলাম জিহাদ

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

বাজাজ মোটরসাইকেল মালিকানা রিভিউ স্ট্যান্ডার্ড বাইক ১৫০সিসি

Discussion 8 Comments