সিএফমটো চট্টগ্রাম ও তার আসে পাশের বাইকারদের জন্য আয়োজন করতে যাচ্ছে ফ্রি সার্ভিস ক্যাম্প

This page was last updated on 20-Apr-2026 03:27pm , By Arif Raihan Opu

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড সিএফমটো তাদের গ্রাহকদের জন্য আয়োজন করা হচ্ছে একটি বিশেষ ফ্রি সার্ভিস ক্যাম্প। এই ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী ২১ ও ২২ এপ্রিল ২০২৬ তারিখ চট্টগ্রামের Port City Autos-এ, যা সিএফমটো’র অথরাইজড ডিলার পয়েন্ট হিসেবে পরিচিত।

CFMOTO ফ্রী সার্ভিস ক্যাম্পেইন চট্টগ্রাম

CFMOTO ফ্রী সার্ভিস ক্যাম্পেইন চট্টগ্রাম

এই দুই দিনব্যাপী সার্ভিস ক্যাম্পে CFMOTO বাইক ব্যবহারকারীরা সম্পূর্ণ বিনামূল্যে তাদের মোটরসাইকেলের চেকআপ করাতে পারবেন। অভিজ্ঞ টেকনিশিয়ানদের মাধ্যমে বাইকের গুরুত্বপূর্ণ অংশগুলো পরীক্ষা করা হবে যাতে রাইডিং আরও নিরাপদ ও স্মুথ হয়।

শুধু ফ্রি সার্ভিসই নয় বরং। ক্যাম্পে অংশগ্রহণকারীদের জন্য থাকছে স্পেয়ার পার্টসের উপর বিশেষ ১০% ডিসকাউন্ট সুবিধা। ফলে প্রয়োজনীয় যন্ত্রাংশ পরিবর্তন বা আপগ্রেড করার সুযোগ থাকছে কম খরচে।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

সিএফমটো এর পক্ষ থেকে জানানো হয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রাহকদের বাইকের পারফরম্যান্স ও সেফটি নিশ্চিত করা, পাশাপাশি নিয়মিত মেইনটেন্যান্সের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

যারা সিএফমটো বাইক ব্যবহার করছেন, তাদের জন্য এটি একটি ভালো সুযোগ হতে পারে বাইকের সার্বিক অবস্থা যাচাই করার এবং প্রয়োজনীয় সার্ভিস নেওয়ার।

আরও পড়ুনঃ বাংলাদেশ সকল CFMOTO শোরুম

তাই আপনার বাইকের সেরা কেয়ার দিতে চাইলে এই সার্ভিস ক্যাম্পটি মিস করবেন না!

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:

পোর্ট সিটি অটোজ, সিএফমটো চট্টগ্রাম

ফোন- +8801407-014860 / 01407-014861

Latest Bikes

Sumato U2

Sumato U2

Price: 148000

Birdie Biao 138

Birdie Biao 138

Price: 117000

Birdie G02

Birdie G02

Price: 126000

View all Sports Bikes

Upcoming Bikes

E-MAX S80

E-MAX S80

Price: 0

E-MAX S600

E-MAX S600

Price: 0

E-MAX FX

E-MAX FX

Price: 0

View all Upcoming Bikes