বাজাজ দিচ্ছে বৈশাখের সেরা অফার - সর্বোচ্চ ২০,৬০০ টাকা ছাড়
This page was last updated on 16-Apr-2026 09:57am , By Arif Raihan Opu
বাজাজ বাংলাদেশের জনপ্রিয় ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড এবং বাংলা নববর্ষ উপলক্ষ্যে বাজাজ নিয়ে এসেছে দারূণ এক অফার।

বাজাজ বৈশাখী ছাড় অফার ১৪৩৩
এই অফারে বাজাজ তাদের জনপ্রিয় কয়েকটি মডেলে দিচ্ছে ছাড়। যেখানে নির্দিষ্ট মডেলের উপর দেয়া হচ্ছে সর্বোচ্চ ২০,৬০০ টাকা ছাড়।
অফার মূল্য:

- পালসার এফ ২৫০ FI DC ABS: ৩,৫০,১০০ টাকা (পূর্ব মূল্য ৩,৬৫,১০০ টাকা)
- পালসার এন ১৬০ FI ABS: ২,৬৯,০০০ টাকা (পূর্ব মূল্য ২,৭৩,৬০০ টাকা)
- পালসার এন ১৬০ TD (Carb): ২,২৯,০০০ টাকা (পূর্ব মূল্য ২,৪৯,৬০০ টাকা)
- পালসার এনএস ১২৫: ১,৭৩,৮৫০ টাকা (পূর্ব মূল্য ১,৭৯,৮৫০ টাকা)
- ডিসকাভার ১১০ (Disc): ১,৪৯,৬০০ টাকা (পূর্ব মূল্য ১,৫৪,১০০ টাকা)
মুলত পালসার সিরিজের উপর এবং সেই সাথে ডিস্কভার ১১০ এ দেয়া হচ্ছে এই বৈশাখী ছাড় অফার।
বাংলাদেশে বাজাজের জনপ্রিয় মডেল হচ্ছে পালসার। বর্তমানে বাজাজ পালসারের ১২৫সিসি থেকে ২৫০সিসি পর্যন্ত সকল মডেল রয়েছে। সিসি লিমিটেশন বাড়িয়ে দেয়ার পর বাজাজ ই প্রথম ২৫০সিসি মোটরসাইকেল বাংলাদেশ লঞ্চ করে।

বাংলা নববর্ষ উপলক্ষ্যে গ্রাহকদের চাহিদার কারণে বাজাজ তাদের এই অফার নিয়ে এসেছে। তাই আপনার পছন্দের মডেলটি ক্রয় করার জন্য আপনার কাছাকাছি বাজাজ শোরুমে যোগাযোগ করুন।
এছাড়া মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। ধন্যবাদ।