নতুন বছরে বাইকের মেইনন্টেনেন্স খরচ কমানোর ৫ টি উপায়

This page was last updated on 31-Jul-2024 03:01am , By Ashik Mahmud Bangla

শুরু হলো নতুন বছর আর নতুন বছরে যদি বাইকের মেইনন্টেনেন্স খরচ কমে যায় তাহলে কিন্তু আসলেই অনেকের জন্য বেশ উপকার হয়। আপনি যদি এই ৫ টি জিনিস মেনে চলেন তাহলে বছর শেষে গিয়ে দেখবেন আপনার বাইকের মেইনন্টেনেন্স খরচ অনেকটা কমে গেছে। 

বাইকের মেইনন্টেনেন্স খরচ


নতুন বছরে বাইকের মেইনন্টেনেন্স খরচ কমানোর ৫ টি উপায়

১- বাইকের চাবি অন্যের হাতে দেয়া বন্ধ করুন

বছরের শুরু থেকে নিজের বাইকের চাবি অন্যের হাতে দেয়া বন্ধ করে দিন। কারন আপনার বাইকের প্রতি আপনার যে মায়া থাকবে অন্য কারও এমন মায়া থাকবে না। তাই নিজের বাইক নিজে যত্ন করে ব্যবহার করুন। আপনি যদি এক হাতে বাইক ব্যবহার করেন তাহলে দেখবেন দীর্ঘদিন আপনার বাইকে বড় কোন মেইনন্টেনেন্স খরচ লাগবে না।


বাইকের মেইনন্টেনেন্স খরচ


২- সময় মতো বাইক চেক এবং সার্ভিসিং করুন

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাইকের সমস্যাগুলো জমাতে পছন্দ করেন। অর্থাৎ বাইকে ছোট একটা সমস্যা দেখা দিলে সেটা সাথে সাথে সমাধান না করে রেখে দেন , আরও সমস্যা হলে একবারে কাজ করাতে যান। কিন্তু নতুন বছরে এই অভ্যাসটা বাদ দিন , চেষ্টা করুন যখন সমস্যা হবে সেটা সমাধান করে নিতে। বাইকের ছোট্ট একটা সমস্যা থেকে বড় সমস্যার জন্ম নিতে কিন্তু সময় লাগে না , তাই এই দিকটি বিশেষভাবে নজর রাখুন। সময় মতো বাইক চেক এবং সার্ভিসিং করুন


বাইকের মেইনন্টেনেন্স খরচ


৩- বাইকের পার্টস যাচাই বাছাই করে কিনুন

সময়ের সাথে আমাদের দেশে সব কিছুর দাম বেড়ে গেছে , ঠিক তেমনি বাইকের পার্টস এর দামও অনেক বেড়ে গেছে। তাই আপনি যখন বাইকের কোন পার্টস কিনবেন তখন চেষ্টা করুন নিজে সাথে গিয়ে যাচাই বাছাই করে বাইকের পার্টস ক্রয় করার। কারন কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা জিনিসের দাম না বাড়লেও নিজ থেকে বাড়িয়ে দেয়। আর আপনি যখন নিজে যাচাই বাছাই করে জিনিস কিনবেন তখন আপনি নিজে নিজের বাইক সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন।


বাইকের মেইনন্টেনেন্স খরচ


৪- অযথা ফুয়েল অপচয় বাদ দিন

আমাদের দেশে ফুয়েল বর্তমানে অনেক দামি একটা তরল , তাই আপনি যদি ফুয়েল অপচয় বাদ দিতে পারেন তাহলে আপনার সারা বছরে অনেক টাকা বেঁচে যাবে। এর মানে এই না আপনি ঘুরাফিরা ট্যুর দেয়া বন্ধ করে দিবেন। ধরুন আপনি জ্যামের মধ্যে দীর্ঘ সময় বসে আছেন , সেই সময়টাতে বাইকের ইঞ্জিন অফ করে দিন। এতে করে আপনার বাইকের ফুয়েল অপচয় অনেকটায় কমে যাবে। কোথাও যাওয়ার জন্য আপনার হাতে যথেষ্ট সময় আছে , সেক্ষেত্রে অকারণে বাইক প্রেশার দিয়ে চালানো বাদ দিন ,চেষ্টা করুন বাইক ইকো মুডে চালাতে। আপনি যদি এভাবে কয়েকমাস চলেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার খরচ কতটা কমেছে। অপচয় কমানোর প্লানটা নিজের মতোন করে সাজিয়ে নিন।

বাইকের মেইনন্টেনেন্স খরচ

৫- নিজের বাইকের প্রতি যত্নবান হউন

আপনি যদি নিজের বাইকের প্রতি যত্নবান থাকেন তাহলে দেখবেন আপনার বাইক আপনাকে অনেক ভালো একটা সাপোর্ট দিবে সারা বছর। আর বাইক যদি ভালো সাপোর্ট দেয় তখন আপনার বাইকের মেইটেনেন্স খরচ অনেক কমে যাবে।

নতুন বছরে বাইকের মেইনন্টেনেন্স খরচ কমানোর ৫ টি উপায় আপনাদের সাথে শেয়ার করলাম , আপনি যদি এগুলো মেনে চলেন বছর শেষে গিয়ে দেখবেন আপনার বাইকের খরচ আসলেই কমে গেছে। 

Latest Bikes

Optimus Megatron C

Optimus Megatron C

Price: 84000

Optimus Megatron B

Optimus Megatron B

Price: 88000

Optimus Megatron A

Optimus Megatron A

Price: 92000

View all Sports Bikes

Upcoming Bikes

HTM TQ

HTM TQ

Price: 0

HTM DQ

HTM DQ

Price: 0

NIU NQiX 1000

NIU NQiX 1000

Price: 0

View all Upcoming Bikes