বাংলাদেশে ইলেকট্রিক যানবাহনের ভবিষ্যৎ কেমন?

This page was last updated on 13-Apr-2026 05:14pm , By Rafi Kabir

রাস্তায় বের হলেই জ্যাম আর পেট্রোলের দামের ঊর্ধ্বগতি নিয়ে আমাদের চিন্তার কোনো শেষ নেই। দিন দিন যাতায়াত খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই বিকল্প রাস্তার কথা ভাবতে বাধ্য হচ্ছেন। আর ঠিক এই সময়েই সব মহলে আলোচনা শুরু হয়েছে ইলেকট্রিক যানবাহন নিয়ে। কিন্তু আমাদের দেশে এই ইলেকট্রিক গাড়ির ভবিষ্যৎ আসলে কতটা বাস্তবসম্মত। চলুন আজ এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি।


বর্তমান দৃশ্যপট এবং পরিবর্তন

একসময় ইলেকট্রিক যান বলতে আমরা শুধু ব্যাটারি চালিত রিকশা বা ইজিবাইককেই বুঝতাম। কিন্তু এখন দিন অনেকটাই বদলেছে। রাস্তায় এখন বেশ ভালো ব্র্যান্ডের ইলেকট্রিক স্কুটার মোটরসাইকেল এবং ব্যক্তিগত প্রাইভেট কারও হরহামেশাই চোখে পড়ছে। সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো বিআরটিএ এখন ইলেকট্রিক যানবাহনের বৈধ রেজিস্ট্রেশন দিচ্ছে। এর মানে হলো সরকারও এই খাতটিকে বেশ গুরুত্বের সাথে দেখছে এবং আইনি বাধাগুলো ধীরে ধীরে দূর হচ্ছে।


মানুষ কেন ঝুঁকছে ইলেকট্রিক যানের দিকে

তেলের দামের সাথে পাল্লা দেওয়া এখন সাধারণ মানুষের জন্য বেশ কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একবার ফুল চার্জ দিলে যেখানে মাত্র কয়েক টাকায় সারাদিনের যাতায়াত পার করে দেওয়া যায় সেখানে হাজার টাকার তেল পোড়ানো অনেকের কাছেই এখন অযৌক্তিক মনে হয়। তাছাড়া পরিবেশের কথা চিন্তা করলেও এই যানের কোনো বিকল্প নেই। কালো ধোঁয়া নেই আর ইঞ্জিনের বিকট শব্দও নেই। আর ইঞ্জিন না থাকায় নিয়মিত মবিল পাল্টানো বা সার্ভিসিং করার ঝামেলাও একেবারেই নেই বললেই চলে।


ভবিষ্যতের পথের কাঁটাগুলো কী কী

ভবিষ্যৎ উজ্জ্বল মনে হলেও এর পথটা কিন্তু একদম মসৃণ নয়। আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা হলো পর্যাপ্ত চার্জিং স্টেশনের অভাব। শহরের ভেতরে হয়তো চার্জ দেওয়া সম্ভব কিন্তু ঢাকার বাইরে বা মহাসড়কে লম্বা দূরত্বে যাওয়ার কথা ভাবলেই রাস্তায় চার্জ ফুরিয়ে যাওয়ার একটা বড় ভয় কাজ করে। এছাড়া ইভির ব্যাটারির দাম এখনো বেশ চড়া। তিন বা চার বছর পর যখন নতুন ব্যাটারি কিনতে হয় তখন এককালীন বেশ বড় একটা টাকা পকেট থেকে বের হয়ে যায়। আর রাস্তায় হঠাৎ গাড়ি নষ্ট হলে তা ঠিক করার মতো দক্ষ মেকানিকও আমাদের দেশে এখনো ততটা তৈরি হয়নি।


আগামীর সম্ভাবনা

আশার কথা হলো সরকার ইলেকট্রিক যান প্রসারের জন্য একটি নীতিমালা তৈরি করেছে এবং বিদেশ থেকে এই ধরনের গাড়ি আনার ওপর উৎসাহ দিচ্ছে। চার্জিং স্টেশন বসানোর জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। হয়তো আগামী তিন চার বছরের মধ্যেই পেট্রোল পাম্পের পাশাপাশি আমরা দেশের বিভিন্ন রাস্তায় ইভি চার্জিং পয়েন্ট দেখতে পাব। তাছাড়া প্রযুক্তির উন্নতির সাথে সাথে বিশ্বজুড়ে ব্যাটারির দামও ধীরে ধীরে কমে আসছে যার সুফল খুব শিগগিরই আমাদের দেশের ক্রেতারাও পাবেন।


রাতারাতি হয়তো আমাদের রাস্তা থেকে তেলের গাড়ি উধাও হয়ে যাবে না এটা সত্যি। কিন্তু পরিবর্তনের হাওয়া যে লেগেছে সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। মানুষের সচেতনতা বৃদ্ধি চার্জিং সুবিধার প্রসার এবং সরকারি সহযোগিতা থাকলে খুব দ্রুতই বাংলাদেশ ইলেকট্রিক যানবাহনের একটি বিশাল বাজার হয়ে উঠবে। যারা এখন ইলেকট্রিক গাড়ি বা বাইক কেনার কথা ভাবছেন তারা আধুনিক এবং স্মার্ট যাতায়াত ব্যবস্থার একদম প্রথম সারির যাত্রী হতে চলেছেন।

Latest Bikes

E-MAX S80

E-MAX S80

Price: 0

E-MAX S600

E-MAX S600

Price: 0

E-MAX FX

E-MAX FX

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

E-MAX S80

E-MAX S80

Price: 0

E-MAX S600

E-MAX S600

Price: 0

E-MAX FX

E-MAX FX

Price: 0

View all Upcoming Bikes