টোটাল টুলস হাই প্রেসার ওয়াশার - ঘর বসে বাইকের যত্ন

This page was last updated on 02-Nov-2024 01:55am , By Arif Raihan Opu

বাইক বর্তমানে আমাদের লাইফস্টাইলের অপরিহার্য অংশ। শখের এই বাহনটির যত্নে আমরা সবসময় সচেতন থাকার চেষ্টা করি। বাংলাদেশের আবহাওয়া ও পরিবেশ অনুযায়ি রাস্তায় অনেক ধুলা-ময়লা থাকার কারনে এবং সামান্য বৃষ্টিতেই বাইক অপরিষ্কার ও কাদা জনিত সমস্যা লক্ষ্য করা যায়। টোটাল টুলস একটি এমন আন্তর্জাতিক ব্র্যান্ড যাদের রয়েছে বিভিন্ন ধরনের হাই কোয়ালিটি টুলস এবং ইকুইপমেন্টস যা দৈনন্দিন জীবনে সহজে ব্যবহারযোগ্য।

Total Tools Pressure Washer In Bangladesh

total-tools-pressure-washer

টোটাল টুলস হাই প্রেশার ওয়াস এমন ই একটা জরুরী টুলস যা দিয়ে বাসাবাড়ি এবং ব্যবসায়িক উভয় ক্ষেত্রেই সহজে এবং ভালভাবে বাইক ওয়াশ করা সম্ভব। এই আর্টিকেলে আমরা টোটাল হাই প্রেশার ওয়াশের বিস্তারিত এবং বাংলাদেশে এর ব্যবহার সম্ভাব্যতা নিয়ে আলাপ করব। 

টোটাল টুলস হাই প্রেশার ওয়াশ একটি চমৎকার টুলস যা দ্বারা সহজেই গাড়ি, বাইক বা অন্য যে কোন জায়গা বা জিনিস পরিষ্কার করা সম্ভব। উচ্চ চাপের পানির প্রবাহ দ্বারা সব রকমের কাদা, ময়লা বা ধুলাবালি সহজেই পরিষ্কার করা যায়।

টুলস টিতে শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে যা সর্বোচ্চ ২০০০ পিএসআই চাপে পানি প্রবাহ করতে সক্ষম। শুধু আমাদের যানবাহন ই নয়, কনক্রিট, টাইলস, দেওয়ালের কঠিন ময়লাও সহজে হাই প্রেশারে ধুয়ে ফেলা সম্ভব।

total-tools-pressure-washer-bangladesh

টোটাল হাই প্রেশার ওয়াশারের অন্যতম সুবিধা হচ্ছে এর প্র্যাক্টিকালিটি। এই টুলস দ্বারা সহজেই বড় কোন জায়গা অল্প সময়ের ভিতরে পরিষ্কার করে ফেলা সম্ভব। গতানুগতিক পদ্ধতিতে ওয়াশ করতে অনেক সময়ের প্রয়োজন হয় যা সাধারণ প্রেশারে একদিকে যেমন কষ্টকর আরেকদিকে ঘষে তোলার মত ঝামেলাও পোহাতে হয়। টুলস টি বিশেষভাবে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্যেও ভাল উপযোগী। 

টুলসটির আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি ব্যবহারের খরচ খুবই কম। এই ধরনের টুলস গুলোর সাধারণত অনেক খরচ হয়ে থাকে কিন্তু টোটাল টুলস টি দীর্ঘদিনের ব্যাবহারে লেবার কস্ট এবং ক্লিনিং কস্ট অনেক কমিয়ে আনবে।

পাশাপাশি টুলসটি পরিবেশোবান্ধব ও বটে। কেবল মাত্র পানি ব্যাতিত অন্য কোন কেমিকেল বা ডিটারজেন্ট ব্যাবহার এর প্রয়োজন নেই। টোটাল হাই প্রেশার ওয়াশের দাম ও একেবারে নাগালের মধ্যে, মাত্র ৬৫০০ টাকা। 

total-tools-pressure-washer-bangladesh-price

মেইন্টেইনেন্স এর কথা চিন্তা করলে টোটাল টুলস হাই প্রেশার ওয়াশার পরিষ্কার এবং সংরক্ষণ অনেক সহজ। টুলস টির সাথে ডিটাচেবল নজেল এবং হোস থাকার কারনে এটি সহজে ইন্সটল ও রিমুভ করা যায়। পাশাপাশি টুলসটির ডিজাইন সাধারণ এবং লাইটওয়েট হওয়াতে বহন করা এবং মুভ করাও সহজ। 

মোটকথা, টোটাল হাই প্রেশার ওয়াশার খুব ই রিকায়েবল এবং জরুরি টুলস যেটি দ্বারা ক্লিনিং খুবই সহজ এবং দ্রুত করা সম্ভব।

পাশাপাশি এটার সাশ্রয়ী ব্যবহার, পরিবেশবান্ধব দিক এবং সহজ মেইন্টেইনেন্স এর কারণে এটি একটি চমৎকার ব্যবসায়িক বিনিয়োগ হিসেবে কাজে লাগানো যেতে পারে। মানসী কর্পোরেশন বাংলাদেশে টোটাল টুলস এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর।

শোরুমের ঠিকানা- 

৬২, কামাল আতাতুর্ক এভিনিউ (৩য় তলা) 

বনানী, ঢাকা 

 

Latest Bikes

Akij Durbar (23AH)

Akij Durbar (23AH)

Price: 145500

Akij Romeo (23AH)

Akij Romeo (23AH)

Price: 140000

Akij Durdanto V6 (100AH)

Akij Durdanto V6 (100AH)

Price: 320000

View all Sports Bikes

Upcoming Bikes

HTM TQ

HTM TQ

Price: 0

HTM DQ

HTM DQ

Price: 0

NIU NQiX 1000

NIU NQiX 1000

Price: 0

View all Upcoming Bikes