ঈদ উপলক্ষে সপ্তাহজুড়ে বাজাজ মোটরসাইকেলের সার্ভিস ও পার্টস মেলার আয়োজন করেছে উত্তরা মোটরস লিমিটেড

This page was last updated on 08-Mar-2026 12:18pm , By Arif Raihan Opu

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি মোটরসাইকেল ব্র্যান্ড বাজাজ। বাজাজ বরাবরের মতই সাধ্যের মধ্যে ভাল বাইক বাজারজাত ও স্পেয়ার পার্টস এভেইলেবিলিটির জন্য আস্থার এক নাম। আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর কে সামনে রেখে উত্তরা মোটরস লিমিটেড বাজাজ মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য সার্ভিস ও পার্টস মেলার আয়োজন করেছে।

বাজাজ সার্ভিস ও পার্টস মেলা

বাজাজ সার্ভিস ও পার্টস মেলা

পালসার বাংলাদেশ এর অফিশিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক ঘোষনায় বলা হয়েছে ৭ই মার্চ থেকে ১১ই মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত এই অফার চলমান থাকবে। অফারে স্পেশাল কেয়ারের সাথে সকল লেবার চার্জের উপর থাকবে ৫০% মূল্য ছাড়। 

শুধু তাই না, অফার চলাকালীন সময়ে সকল স্পেয়ার পার্টস এর উপর থাকবে নিশ্চিত ১০-৫০% পর্যন্ত বিশাল মূল্যছাড়। এছাড়াও ৩ টি Mobil super 4T ইঞ্জিন অয়েল ক্রয় করলে একটি পোলো টি শার্ট ফ্রি দেওয়া হবে। 

বাজাজ সার্ভিস অফার ঈদ উল ফিতর ২০২৬

আরো বিস্তারিত জানতে এবং সার্ভিস ও পার্টস অফার পেতে নিকটস্থ উত্তরা মোটরস লিমিটড অনুমোদিত বাজাজ সার্ভিস ওয়ার্কশপ ভিজিট করুন।