আকিজ মোটরস বাংলাদেশে লঞ্চ করল নতুন ইলেকট্রিক বাইক ও লিথিয়াম ব্যাটারি
This page was last updated on 17-Jun-2026 07:40am , By Arif Raihan Opu
বাংলাদেশের ইলেকট্রিক যানবাহন সেক্টরে নতুন দিগন্ত উন্মোচন করলো আকিজ মোটরস। অনেক দিন থেকেই বাংলাদেশে আকিজ মোটরস ইলেকট্রিক যানবাহন বিক্রয় করে আসছে। এবার তারা এই সেক্টরে নতুন যাত্রা শুরু করেছে।


আকিজের নতুন ইলেকট্রিক বাইক ও লিথিয়াম ব্যাটারি
সম্প্রতি তারা লঞ্চ করেছে একদম নতুন একটি ইলেকট্রিক বাইক এবং আধুনিক লিথিয়াম-আয়ন ব্যাটারি - যা পারফরম্যান্স, রেঞ্জ এবং টেকসই ব্যবহারের ক্ষেত্রে আনবে নতুন সম্ভাবনা।
ইলেকট্রিক বাইক মুলত পরিবেশ বান্ধব, খরচ কম এবং লো মেইনটেনেন্স হবার কারনে সবার কাছেই জনপ্রিয়। বাংলাদেশ বর্তমানে ইলেকট্রিক যানবাহনের চাহিদা বেড়েই চলেছে। এছাড়া আকিজ মোটর অনেক দিন থেকেই এই সেক্টরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।
আরও পড়ুনঃ বাংলাদেশে সকল ইভি বাইকের দাম
সেই ধারাবাহিকতায় এবার তারা যুক্ত করেছে টাইটান ইলেকট্রিক বাইক। আকিজের দেয়া তথ্য মতে এটি প্রায় ১০০ কিলোমিটারের বেশি রেঞ্জ প্রদান করতে সক্ষম। চার্জ হতে সময় লাগবে সর্বোচ্চ ২-৫ ঘণ্টার মত। এতে দেয়া হয়েছে লিথিয়াম ব্যাটারি ও সেই সাথে সামনে এবং রেয়ারে ডিস্ক ব্রেক।


অপরদিকে তারা নিয়ে এসেছে লিথিয়াম ব্যাটারি। মুলত বাংলাদেশের কথা চিন্তা করেই এই ব্যাটারি ডিজাইন করা হয়েছে। প্রথমবারের মত বাংলাদেশে আকিজ মোটরস লিথিয়াম ব্যাটারি নিয়ে এসেছে। আর আশা করা যাচ্ছে ইলেকট্রিক যানবাহনের ক্ষেত্রে অনেক বড় ধরনের পরিবর্তন আসবে।
পরিবেশবান্ধব প্রযুক্তি, কম খরচে রাইডিং আর স্মার্ট ফিউচারের দিকে এগিয়ে যাওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশের রাইডারদের জন্য এটি হতে পারে একটি গেম-চেঞ্জার। আমরা আশা করছি আকিজ মোটরস ইলেকট্রিক যানবাহনের ক্ষেত্রে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে।
মোটরসাইকেল সম্পর্কিত সকল তথ্য, খবর এবং সর্বশেষ আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।