Shares 2

দেশের বাজারে নতুন বাইক আনতে যাচ্ছে হিরো মোটরসাইকেল বাংলাদেশ

Last updated on 02-Feb-2026 , By Arif Raihan Opu

দেশের বাজারে নতুন মোটরসাইকেল আনতে যাচ্ছে হিরো মোটরসাইকেল বাংলাদেশ। সম্প্রতি প্রতিষ্ঠানটির দেওয়া এক ইঙ্গিতের পর নতুন মডেল নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বাইকারদের মধ্যে।

হিরো মোটরসাইকেল লঞ্চ করতে যাচ্ছে নতুন মোটরসাইকেল মডেল

হিরো মোটরসাইকেল লঞ্চ করতে যাচ্ছে নতুন মোটরসাইকেল মডেল

গত বছরের শেষ দিকে আয়োজিত এক কমিউনিটি আপডেট ইভেন্টে হিরো বাংলাদেশ জানায়, নতুন বছরে তারা একাধিক নতুন মোটরসাইকেল বাজারে আনবে।

সেই ঘোষণার ধারাবাহিকতায় হিরো বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি মোশন গ্রাফিক্সে ‘Most futuristic bike of Bangladesh – coming soon’ বার্তা দেওয়া হয়। এতে নতুন বাইক আসার বিষয়টি স্পষ্ট হলেও কোন মডেলটি লঞ্চ হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল মোটরসাইকেলের দাম

তবে সংশ্লিষ্ট সূত্রের তথ্যে জানা গেছে, সম্ভাব্য মডেল হিসেবে হিরো গ্ল্যামার এক্সটেক এবং জুম ১২৫–এর নাম আলোচনায় রয়েছে।

hero-motorcycle-bangladesh-new-bike-launcing

কোন একটি নির্দিষ্ট মডেল অথবা দুটি বাইক একসঙ্গে বাজারে আনা হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ বাংলাদেশে সকল হিরো মোটরসাইকেল শোরুম দেখতে এখানে ক্লিক করুন

তবে নিটল-নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল মুসাব্বির আহমাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে হিরোর নতুন মোটরসাইকেলটি সম্পর্কে বাইকারদের কিছুটা ধারণা দেয়া হয়েছে। নিলয় মোটরস লিমিটেড বাংলাদেশে অফিশিয়ালি হিরো মোটরসাইকেল বাজারজাত করে থাকে। 

মোটরসাইকেল বাজার সংশ্লিষ্টদের ধারণা, প্রতিযোগিতামূলক দামে আধুনিক ফিচারসমৃদ্ধ মোটরসাইকেল গ্রাহকদের হাতে তুলে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে হিরো বাংলাদেশ। নতুন বাইক নিয়ে বিস্তারিত তথ্য ও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন মোটরসাইকেলপ্রেমীরা।

বাইক বিষয়ক সকল তথ্য ও আপডেট এর জন্য বাইকবিডির সাথেই থাকুন। 

Published by Arif Raihan Opu

Latest Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

YADEA KEENESS

YADEA KEENESS

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes