Shares 2

বাইকের চেইন ছিড়ে যাওয়ার ৫ টি কারন - এমন হলে করনীয় কি ?

Last updated on 31-Jul-2024 , By Ashik Mahmud Bangla

বাইকের চেইন ছিড়ে যাওয়া অনেক বড় একটা সমস্যা, আর এই সমস্যার সম্মুখীন আমরা অনেকেই কম বেশি হয়ে থাকি। কিন্তু এমনটা কেন হয় ? আজ আমরা এই সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।

 বাইকের চেইন ছিড়ে যাওয়ার ৫ টি কারন

বাইকের চেইন ছিড়ে যাওয়ার কারন কি ?

বাইকের চেইন অনেক কারনেই ছিড়ে যেতে পারে, তবে এর পেছনে আমাদের কিছু ভুল রয়েছে। আজ আমি এইগুলো আপনাদের সামনে তুলে ধরবো।

১- সময় মতো মেইন্টেন্যান্স না করা

আমরা অনেকেই মনে করি বাইকের চেইনের কোন মেইন্টেন্যান্স লাগে না। তাই আমরা বাইক চালিয়ে যায় , কিন্তু বাইকের চেইনের দিকে কখনো নজর দেই না। প্রতিটা বাইকের চেইনের একটা আলাদা মেইন্টেন্যান্স আছে , আর আপনি যদি সময় মতোন বাইকের চেইনের মেইন্টেন্যান্স না করেন সেক্ষেত্রে আপনার বাইকের চেইন ছিড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

বাইকের চেইন ছিড়ে যাওয়ার কারন

২- চেইনের এডজাস্টমেন্ট ঠিক না থাকলে

আমাদের অনেকেরই বাইকের চেইনের এডজাস্টমেন্ট ঠিক থাকে না , কারও বাইকে দেখা যায় চেইন ঢিলা থাকে আবার কারও বাইকে চেইন টাইট থাকে। কিন্তু এমনটা যদি হয় সেক্ষেত্রে আপনার বাইকের চেইন ছিড়ে যেতে পারে। সব সময় চেষ্টা করুন বাইকের চেইনের এডজাস্টমেন্ট সঠিক রাখতে। চেইনের এডজাস্টমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনি আপনার বাইক থেকে সঠিক গতি পাবেন।

চেইনের অতিরিক্ত লোড ক্যাপাসিটি

৩- অতিরিক্ত লোড ক্যাপাসিটি

প্রতিটা বাইকের একটা লোড ক্যাপাসিটি আছে , ম্যাক্সিমাম লোড ক্যাপাসিটি আপনি যখন ওভার করে বাইক চালাবেন তখন আপনার বাইকের চেইন ছিড়ে যাওয়ার অতিরিক্ত চান্স থাকে। তাই নিজের বাইকের লোড ক্যাপাসিটি জানুন, নাহলে রাস্তায় আপনি বিপদে পরবেন।

বাইকের চেইন ছিড়ে যাওয়ার কারন

৪- চেইন লুব না করলে

আমরা অনেকেই আছি বাইকের চেইনে সময় মতো লুব দেই না, লুব মানে কিন্তু পোড়া মবিল না। আপনি যদি দীর্ঘ সময় বাইকের চেইনে লুব না দিয়ে থাকেন তাহলে বাইকের চেইন শুষ্ক হয়ে যায়। আর যখন আপনার বাইকের চেইন শুষ্ক হয়ে যাবে তখন একটা পর্যায়ে গিয়ে আপনার বাইকের চেইন ছিড়ে যেতে পারে।

বাইকে গিয়ার জনিত সংক্রান্ত সমস্যা

৫-বাইকে গিয়ার জনিত সংক্রান্ত সমস্যা থাকলে

আপনার বাইকে যদি গিয়ার জনিত সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার বাইকের চেইন ছিড়ে যেতে পারে। আপনার বাইকের গিয়ারে যখন সমস্যা থাকবে তখন গিয়ার এবং পাওয়ারের মধ্যে এডজাস্টমেন্ট ঠিক থাকবে না। আর সেই সময়টাতে আপনার বাইকের চেইনে অতিরিক্ত চাপ পরে, এর ফলে আপনার বাইকের চেইন ছিড়ে যেতে পারে।

বাইক ভালো রাখতে এবং নিজে নিরাপদে পথ চলতে চাইলে অবশ্যই বাইকের চেইনের যত্ন নিন। বাইকের চেইন কিন্তু প্রতিটা বাইকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সব সময় ভালো মানের হেলমেট ব্যবহার করুন এবং নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।

ধন্যবাদ

Published by Ashik Mahmud Bangla

Latest Bikes

Yakuza Viraj

Yakuza Viraj

Price: 0

RYDO Leaf Black

RYDO Leaf Black

Price: 50000

Yakuza Neu

Yakuza Neu

Price: 0

View all Sports Bikes

Upcoming Bikes

REVOO B12

REVOO B12

Price: 0

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

View all Upcoming Bikes