Shares 2

টিভিএস বাংলাদেশ ঈদ উল আযহা "টিভিএস খুশির হাট" ক্যাশব্যাক অফার

Last updated on 31-Jul-2024 , By Arif Raihan Opu

টিভিএস অটো বাংলাদেশ ঈদ উল আযহা উপলক্ষ্যে তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে এক দারূণ ক্যাশব্যাক অফার। টিভিএস দিচ্ছে ঈদ উল আযহা উপলক্ষ্যে “টিভিএস খুশির হাট” ক্যাশব্যাক অফার।

টিভিএস বাংলাদেশ ঈদ উল আযহা "টিভিএস খুশির হাট" ক্যাশব্যাক অফার

টিভিএস বাংলাদেশ ঈদ উল আযহা "টিভিএস খুশির হাট" ক্যাশব্যাক অফার

বাংলাদেশে ভারতীয় মোটরসাইকেল কোম্পানির মধ্যে টিভিএস অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড। টিভিএস দিচ্ছে সর্বোচ্চ ১৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।

বাংলাদেশে জনপ্রিয় মোটরসাইকেল মডেলের তালিকায় সবার উপরের দিকে থাকবে টিভিএস এপাচি আরটিআর সিরিজের নাম। এই সিরিজের মোটরসাইকেল গুলো অনেক জনপ্রিয় এর লুকস, ডিজাইন এবং এর পারফর্মেন্স এর জন্য। 

tvs apache rtr 1604v

আরটিআর মুলত ১৫০/১৬০সিসি নেকেড স্পোর্টস সেগমেন্টে অনেক জনপ্রিয় মোটরসাইকেল। বর্তমানে৩ এই সিরিজের অন্যতম জনপ্রিয় মডেল হচ্ছে TVS Apache RTR 160 4V মডেল।

এই মডেলের লাল এবং নীল কালারের ভার্সনে দেয়া হচ্ছে ৬,০০০ টাকা ক্যাশব্যাক এবং এর কালো রং এর ভার্সনটিতে দেয়া হচ্ছে ২,০০০ টাকা ক্যাশব্যাক।

TVS Apache RTR 160 2V মডেলের বাইকটির সিঙ্গেল ডিস্ক এবং এবিএস ভার্সনে দেয়া হচ্ছে ১৫,০০০ টাকা ক্যাশব্যাক। 

rtr 1602v

এছাড়া ১২৫সিসি সেগমেন্টে বাংলাদেশের স্টাইলিশ ও পাওয়ারফুল বাইক হচ্ছে TVS Raider 125। এই বাইকটিতে দেয়া হচ্ছে ৬,০০০ টাকা ক্যাশব্যাক।

বর্তমানে স্কুটার সেগমেন্ট বেশ জনপ্রিয় এবং এই সেগমেন্টের অন্যতম জনপ্রিয় স্কুটার হচ্ছে  TVS Ntorq 125। এই মডেলের স্কুটারটিতে দেয়া হচ্ছে ৩,০০০ টাকা ক্যাশব্যাক। 

raider 125

আপনি যদি এই ঈদে আপনার পছন্দের টিভিএস বাইকটি ক্রয় করতে চান এবং ক্যাশব্যাক অফার উপভোগ করতে চান তবে আপনার কাছাকাছি টিভিএস এর অফিশিয়াল শোরুমে যোগাযোগ করুন। 

এছাড়া মোটরসাইকেল ব্র্যান্ড, মোটরসাইকেলের দাম সহ সকল তথ্য জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ। 

Published by Arif Raihan Opu

Latest Bikes

Akij Titan

Akij Titan

Price: 150000

Akij Neo

Akij Neo

Price: 90000

Akij Zenith

Akij Zenith

Price: 120000

View all Sports Bikes

Upcoming Bikes

ZEEHO EZ4

ZEEHO EZ4

Price: 0

ZEEHO AE7

ZEEHO AE7

Price: 0

VMOTO CITI

VMOTO CITI

Price: 0

View all Upcoming Bikes