Shares 2

ইলেকট্রিক বাইক স্টার্ট না নিলে কী করবেন?

Last updated on 18-Apr-2026 , By Rafi Kabir

সব প্রস্তুতি শেষ করে বাইকের চাবি ঘুরিয়েছেন কিন্তু দেখলেন ড্যাশবোর্ডে কোনো আলো জ্বলছে না অথবা স্টার্ট নিচ্ছে না—এমন পরিস্থিতিতে পড়াটা বেশ বিরক্তিকর। তেলের বাইক হলে আমরা জানি হয়তো তেলের সমস্যা বা প্লাগের সমস্যা হতে পারে। কিন্তু ইলেকট্রিক বাইক বা ই-বাইক স্টার্ট না নিলে অনেকেই ঘাবড়ে যান। অথচ বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাগুলো খুব ছোটখাটো থাকে যা আপনি নিজেই কয়েক মিনিটে ঠিক করে ফেলতে পারেন।


নিচে সহজভাবে কিছু টিপস দিচ্ছি যা আপনার বাইক স্টার্ট না নিলে কাজে আসতে পারে।


এমসিবি বা মেইন সুইচ চেক করুন

ইলেকট্রিক বাইকের সুরক্ষার জন্য সিটের নিচে একটা এমসিবি বা সার্কিট ব্রেকার থাকে। অনেক সময় ভোল্টেজের উঠানামা করলে বা কোনো কারণে ঝাকুনি লাগলে এই সুইচটা একা একাই অফ হয়ে যায়। বাইক যদি একদমই স্টার্ট না নেয় তবে প্রথমেই সিট খুলে দেখুন এই সুইচটা অন আছে কি না। অনেক সময় কেবল এই সুইচটা অন করে দিলেই আপনার বাইক আবার প্রাণ ফিরে পায়।


ব্যাটারির কানেকশন ঠিক আছে কি না দেখুন

ই-বাইক স্টার্ট না নেওয়ার অন্যতম বড় কারণ হলো ব্যাটারির লুজ কানেকশন। রাস্তার ঝাকুনিতে অনেক সময় ব্যাটারির টার্মিনাল বা কানেক্টর ঢিলে হয়ে যেতে পারে। একবার হাত দিয়ে নেড়ে দেখুন তারগুলো শক্তভাবে লাগানো আছে কি না। যদি দেখেন তার আলগা হয়ে গেছে তবে সেটা টাইট করে দিলেই কাজ হয়ে যাবে। পাশাপাশি চার্জার লাগিয়ে দেখুন ব্যাটারিতে চার্জ একদম শেষ হয়ে গেছে কি না।


ব্রেক লিভারের দিকে নজর দিন

ইলেকট্রিক বাইকের একটা সেফটি ফিচার হলো ব্রেক ধরলে মোটর কাজ করে না। কোনো কারণে যদি আপনার বাইকের ব্রেক লিভার সামান্য চেপে থাকে বা ব্রেকের সেন্সর জ্যাম হয়ে থাকে তবে আপনি পিক-আপ দিলেও বাইক চলবে না। ব্রেক লিভারটা কয়েকবার টেনে ছেড়ে দিন যাতে সেটা আগের জায়গায় ফিরে আসে। অনেক সময় সেন্সর ময়লা হয়ে থাকলেও এই সমস্যা হয় তাই ব্রেকের চারপাশটা একটু পরিষ্কার করে দেখতে পারেন।


স্ট্যান্ড সেন্সর চেক করুন

এখনকার বেশিরভাগ আধুনিক ই-বাইকে সাইড স্ট্যান্ড সেন্সর থাকে। স্ট্যান্ড নামানো থাকলে সুরক্ষার খাতিরেই বাইক স্টার্ট হয় না। যদি আপনার স্ট্যান্ড তোলা থাকা সত্ত্বেও বাইক স্টার্ট না নেয় তবে হতে পারে সেই সেন্সরটিতে ময়লা জমেছে অথবা সেটি ঠিকমতো কাজ করছে না। স্ট্যান্ডটি কয়েকবার নামিয়ে তুলে দেখুন কাজ হয় কি না।


কন্ট্রোলার বা তারের জ্যাম

বাইকের ভেতরে অনেকগুলো সরু সরু তার থাকে যা কন্ট্রোলারের সাথে যুক্ত। কোনো একটা তার যদি ইঁদুরে কাটে বা শর্ট সার্কিট হয় তবে বাইক স্টার্ট নেবে না। যদি দেখেন চাবি ঘুরালে ড্যাশবোর্ডে আলো আসছে কিন্তু পিক-আপ দিলেও চাকা ঘুরছে না তবে বুঝতে হবে সমস্যাটা কন্ট্রোলার বা মোটরের কানেকশনে। এক্ষেত্রে খুব বেশি নাড়াচাড়া না করে কোনো অভিজ্ঞ মেকানিকের সাহায্য নেওয়া ভালো।


কিছু সাধারণ সতর্কতা

ই-বাইক সবসময় শুকনো জায়গায় রাখার চেষ্টা করুন। বৃষ্টির দিনে চালানোর পর চার্জিং পোর্ট বা অন্যান্য ইলেকট্রিক পার্টসগুলো মুছে ফেলুন। ব্যাটারি যাতে একদম জিরো না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন কারণ ভোল্টেজ বেশি নেমে গেলে অনেক সময় কন্ট্রোলার সেটা ডিটেক্ট করতে পারে না।


সবশেষে বলবো উপরের ছোটখাটো বিষয়গুলো চেক করার পরও যদি সমাধান না হয় তবে অবশ্যই আপনার বাইকটি অনুমোদিত সার্ভিস সেন্টারে নিয়ে যান। ই-বাইক যেহেতু পুরোপুরি ইলেকট্রিক সেন্সরের ওপর চলে তাই হুটহাট সব তার টেনে হিঁচড়ে পরীক্ষা না করাই বুদ্ধিমানের কাজ।

Published by Rafi Kabir

Latest Bikes

Komaki X One

Komaki X One

Price: 0

YADEA MIA

YADEA MIA

Price: 86500

Walton FUSION 25J

Walton FUSION 25J

Price: 159999

View all Sports Bikes

Upcoming Bikes

Honda WN7

Honda WN7

Price: 0

Julong M-T10

Julong M-T10

Price: 0

Julong M-R6

Julong M-R6

Price: 0

View all Upcoming Bikes